"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)
ঢাবির ছাত্রাবাসের সামনে গুলিতে নিহত ব্যক্তির পরিচয় জানা গেল
রাজধানীর নিউমার্কেট এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ শাহনেওয়াজ ছাত্রাবাসের সামনে গুলিবর্ষণে খন্দকার নাঈম আহমেদ ওরফে টিটন নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত সাড়ে ৭টা থেকে ৮টার মধ্যে এ ঘটনা ঘটে। পরে তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
২৫ জুলাই, ২০২৬
‘স্মৃতি শক্তি নেই তোফায়েল আহমেদের, কাউকে চিনতে পারছেন না’
আইনজীবী জানান, তোফায়েল আহমেদ কাউকে চিনতে পারছেন না এবং তার স্মৃতিশক্তি সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি মানসিকভাবে অসুস্থ ও বিচার কার্যক্রমে অংশগ্রহণের সক্ষমতা হারিয়েছেন বলেও আদালতকে জানানো হয়। এ অবস্থায় তার মানসিক স্বাস্থ্য পরীক্ষা করার আবেদন এবং অভিযোগ গঠন শুনানি পিছিয়ে দেওয়ার প্রার্থনা করা হয়। তবে, এ আবেদনের বিরোধিতা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তারা আদালতকে জানায়, পলাতক আসামির এমন আবেদন গ্রহণযোগ্য নয় এবং তাকে আদালতে হাজির হয়ে আবেদন করতে হবে।
২৫ জুলাই, ২০২৬
৯০ লাখ ভোটার বাদ দিয়ে হারানো হয়েছে তৃণমূলকে, মমতার আবেদনে সাড়া দিলেন আদালত
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর বড় ধরনের আইনি চ্যালেঞ্জের মুখে পড়েছে ভারতের নির্বাচন কমিশন। সদ্য সমাপ্ত নির্বাচনে ভরাডুবির পেছনে স্পেশাল ইনটেনসিভ রিভিশন (এসআইআর) প্রক্রিয়াকে দায়ী করে সুপ্রিম কোর্টে মামলা করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস।
২৫ জুলাই, ২০২৬
ইরানের সমুদ্রবাণিজ্য ৯০% মার্কিন অবরোধের কবলে
সংস্থাটির প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার জানিয়েছেন, ইরানের অর্থনীতির প্রায় ৯০ শতাংশ সমুদ্রপথের ওপর নির্ভরশীল, আর অবরোধ জারির মাত্র ৩৬ ঘণ্টার মধ্যেই এই বাণিজ্যিক রুটগুলো কার্যত বন্ধ করে দেওয়া সম্ভব হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, বর্তমানে মধ্যপ্রাচ্যের কৌশলগত জলসীমায় মার্কিন বাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। এর ফলে ইরানের ভেতরে কিংবা বাইরে কোনো পণ্যবাহী জাহাজ চলাচল করতে পারছে না।
২৫ জুলাই, ২০২৬
আখাউড়ায় পরীক্ষা কেন্দ্রের সামনে সুরকি-বালির স্তুপে ভোগান্তি
বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এবং সড়কে সুরকি, বালু ও ইট স্তুপ করে রাখায় যানবাহন চলাচল করতে পারছে না। ফলে পরীক্ষার্থীদের অনেকটা দূরে অটোরিকশা থেকে নেমে হেঁটে কেন্দ্রে যেতে হয়েছে। নির্মাণ সামগ্রীর কারণে অভিভাবকদের দাঁড়াতে সমস্যা হয়। আশেপাশে বসার জনয় ভালো ব্যবস্থা না থাকায় সুরকি বালির উপর দাঁড়ান অভিভাবকরা।
২৫ জুলাই, ২০২৬
রুশ প্রমোদতরির হরমুজ পাড়ি—থামায়নি ইরান, আটকায়নি যুক্তরাষ্ট্রও
প্রতিবেদন অনুযায়ী, ইয়টটি দুবাইয়ে রক্ষণাবেক্ষণ শেষে অনুমোদিত সামুদ্রিক রুট ব্যবহার করে প্রণালি পাড়ি দেয়। সূত্রের দাবি, ইরান এই জাহাজকে বাধা দেয়নি এবং যুক্তরাষ্ট্রও কোনো আপত্তি তোলে না, কারণ এটি একটি বেসামরিক বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহৃত নৌযান হিসেবে বিবেচিত এবং ইরানের কোনো বন্দরে নোঙর করেনি বা সরাসরি কোনো কার্যক্রমে জড়িত ছিল না।
২৫ জুলাই, ২০২৬
মির্জা আব্বাসের শারীরিক অবস্থার সবশেষ তথ্য দিলেন তার স্ত্রী
আফরোজা আব্বাস জানান, চিকিৎসকদের তত্ত্বাবধানে মির্জা আব্বাস বর্তমানে মালয়েশিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সিঙ্গাপুরে মাথায় সফল অস্ত্রোপচারের পর তাকে সেখানে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি শঙ্কামুক্ত এবং দ্রুত সেরে উঠছেন। তিনি আরও জানান, পূর্ণ সুস্থ হয়ে উঠতে মির্জা আব্বাসের আরও প্রায় দুই মাস সময় লাগতে পারে। তবে চিকিৎসার অগ্রগতি সন্তোষজনক হওয়ায় শিগগিরই তার দেশে ফেরার সম্ভাবনা রয়েছে।
২৫ জুলাই, ২০২৬
যশোরে শাহীন চাকলাদারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শাহীন চাকলাদারের বিরুদ্ধে অস্ত্র মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। সোমবার (১১ মে) মামলার চার্জশিটের ওপর শুনানি শেষে জেলা ও দায়রা জজ মাহমুদা খাতুন এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পিপি নূর আলম পান্নু বিষয়টি নিশ্চিত করেছেন।
২৫ জুলাই, ২০২৬
মিরসরাইয়ে প্রতিবন্ধীদের কল্যানে প্রবাসীদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা
আলোচনা সভায় বক্তারা বলেন, 'প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের বোঝা নন, বরং সঠিক সুযোগ ও সহায়তা পেলে তারাও উৎপাদনশীল অংশীদার হতে পারেন। তাদের অধিকার প্রতিষ্ঠা, সহানুভূতি নয় বরং সম-অধিকার নিশ্চিত করা এবং কর্মক্ষেত্রে অন্তর্ভুক্তি বৃদ্ধি করাই আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত। শারীরিক বা মানসিক সীমাবদ্ধতা তাদের মেধা ও প্রতিভাকে দমিয়ে রাখতে পারে না, তাই প্রয়োজন শুধু সামাজিক দৃষ্টিভঙ্গির ইতিবাচক পরিবর্তন।'
২৫ জুলাই, ২০২৬
ইরানে যুদ্ধ চান না সাবেক মার্কিন সেনারা, বিক্ষোভে গিয়ে আটক ৬০
তারা বলেন, ক্যালিফোর্নিয়ার মতো দূরবর্তী অঞ্চল থেকে এসে সাধারণ মানুষকে ট্রাম্পের বিরুদ্ধে অবস্থান নেওয়ার আহ্বান জানাতে হচ্ছে এবং তাদের সাংবিধানিক দায়িত্ব পালনের কথা স্মরণ করিয়ে দিতে হচ্ছে। অনেকেই বর্তমান পরিস্থিতির সঙ্গে ইরাক যুদ্ধের সময়কার প্রেক্ষাপটের তুলনা করে বলেন, মধ্যপ্রাচ্যে মার্কিন উপস্থিতিকে বৈধতা দিতে আবারও একই ধরনের প্রতিশ্রুতি ও অজুহাত ব্যবহার করা হচ্ছে।
২৫ জুলাই, ২০২৬