"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)
হিমালয়ের সঙ্গে পিলারের তুলনা আর মুক্তিযুদ্ধের সঙ্গে চব্বিশের তুলনা এক: সংসদে ফজলুর রহমান
মুক্তিযুদ্ধের সঙ্গে ‘চব্বিশের ৫ আগস্ট’-এর ঘটনাকে তুলনা করাকে অন্যায় আখ্যা দিয়ে কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য ও মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন, হিমালয়ের সঙ্গে পিলারের তুলনা যেমন অযৌক্তিক, তেমনি মুক্তিযুদ্ধের সঙ্গে ৫ আগস্টের তুলনা করাও ঠিক নয়। মঙ্গলবার (২৮ এপ্রিল) জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে এ কথা বলেন তিনি।
২৫ জুলাই, ২০২৬
ফেসবুকে পোস্ট করে যে অভিযোগ করলেন আমির হামজা
চাঁদাবাজির ইস্যু নিয়ে তিনি বলেন, 'আমি এমপি হওয়াতে অনেকেই তাদের চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজি, মাদকের সম্রাজ্য আগের মতো নির্বিঘ্নে চালাতে পারছে না। বরং এইসব অপকর্মের সাম্রাজ্য ধ্বংসের আশঙ্কা করছে তারা এখন। এজন্য তারা বিভিন্ন সময় বিভিন্ন রূপ ধারণ করে মিথ্যা বানোয়াট তথ্য ছড়াচ্ছে।'
২৫ জুলাই, ২০২৬
মুরাদনগরে মাদক সেবনের দায়ে ২ যুবকের কারাদণ্ড
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাতে উপজেলার যাত্রাপুর ইউনিয়নের মোচাগড়া বাজারে ইউএনও এবিএম সারোয়ার রাব্বি'র নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযান চলাকালে মাদক সেবন ও মাদকদ্রব্য সাথে রাখার দায়ে ওই দুই যুবককে আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী দোষী সাব্যস্ত করে তাদের প্রত্যেককে ১০০ টাকা অর্থদণ্ড এবং ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
২৫ জুলাই, ২০২৬
সৌদি ফেরত সাবেক ছাত্রলীগ নেতা বিমানবন্দরে আটক
কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ-এর নোয়াখালীর চাটখিল উপজেলার সাবেক যুগ্ম আহ্বায়ক লায়ন স্বপনকে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে বিদেশ থেকে দেশে ফেরার পর বিমানবন্দরে পৌঁছালে তাকে আটক করা হয়।
২৫ জুলাই, ২০২৬
রাতভর অবরোধের পর অবশেষে পরীক্ষায় বসল গাইবান্ধার সেই ৬৫ শিক্ষার্থী
বিদ্যালয়ে এডমিট না পেয়ে গৃধারীপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের ২৯ জন এবং জুনদহ উচ্চ বিদ্যালয়ের ৩৬ জনসহ মোট ৬৫ পরীক্ষার্থী পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসারের দারস্থ হন। সেখানেও সমাধান না পেয়ে রাত ৯টার দিকে পলাশবাড়ী পৌর শহরের আদর্শ ডিগ্রি কলেজ এলাকা ও ফিলিং স্টেশনের সামনে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন পরীক্ষার্থীরা-অভিভাবকরা। এতে মহাসড়কের দু’পাশে শত শত যানবাহন আটকা পড়ে।
২৫ জুলাই, ২০২৬
ওপেক ছাড়ছে আমিরাত; উদ্বেগে সৌদি আরব
মুক্তিযুদ্ধের সঙ্গে ‘চব্বিশের ৫ আগস্ট’-এর ঘটনাকে তুলনা করাকে অন্যায় আখ্যা দিয়ে কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য ও মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন, হিমালয়ের সঙ্গে পিলারের তুলনা যেমন অযৌক্তিক, তেমনি মুক্তিযুদ্ধের সঙ্গে ৫ আগস্টের তুলনা করাও ঠিক নয়। মঙ্গলবার (২৮ এপ্রিল) জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে এ কথা বলেন তিনি।
২৫ জুলাই, ২০২৬
যশোর-মাগুরার তিন যুবদল নেতাকে শোকজ
নোটিশে উল্লেখ করা হয়, সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে মাদক ও সোনা চোরাচালানসহ নানা অপরাধে জড়িত থাকার অভিযোগে সম্প্রতি জাতীয় ও স্থানীয় বিভিন্ন গণমাধ্যমে একাধিক সংবাদ প্রকাশিত হয়েছে। আদর্শভিত্তিক রাজনৈতিক সংগঠনের নেতাদের বিরুদ্ধে এমন নেতিবাচক সংবাদ দলটির জন্য বিব্রতকর ও দুঃখজনক বলে এতে উল্লেখ করা হয়। এ অবস্থায় তাদের বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তা জানাতে আগামী ২৪ ঘণ্টার মধ্যে কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের সামনে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
২৫ জুলাই, ২০২৬
যশোরের শার্শায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২
শার্শা থানার ওসি মারুফ হোসেন জানান, আজ সকালে শাহিন হোসেন নিজের ক্ষেত থেকে কাঁচা মরিচ তুলে তা বিক্রির উদ্দেশ্যে তোফাজ্জেল হোসেনের মোটরসাইকেলে করে নাভারন বাজারের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে গিলাপোল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সাতক্ষীরাগামী একটি দ্রুতগতির ট্রাকের সাথে তাদের মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই শাহিন ও তোফাজ্জেল প্রাণ হারান। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
২৫ জুলাই, ২০২৬
চট্টগ্রামে তোপের মুখে হাসনাত আবদুল্লাহ
চট্টগ্রাম নগরের সাবেক মেয়র এম মনজুর আলম-এর বাড়িতে এসে ছাত্রদল ও যুবদলের নেতা-কর্মীদের তোপের মুখে পড়েন হাসনাত আবদুল্লাহ। মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে কাট্টলীর ওই বাসভবনে গেলে এ পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় তাকে বিব্রত অবস্থায় দেখা যায়। তিনি কেন সাবেক এই মেয়রের বাড়িতে গিয়েছিলেন, সে বিষয়ে আনুষ্ঠানিক কোনো তথ্য পাওয়া যায়নি। তবে আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে মনজুর আলমকে জাতীয় নাগরিক পার্টি-র প্রার্থী করার বিষয়ে আলোচনা করতেই হাসনাত আবদুল্লাহ সেখানে গিয়েছিলেন বলে একটি সূত্র জানায়।
২৫ জুলাই, ২০২৬
ক্যান্সার হাসপাতালের উপপরিচালককে কুপিয়ে জখম, গ্রেপ্তার ৫
তিনি জানান, জাতীয় ক্যান্সার হাসপাতালের উপ-পরিচালককে কুপিয়ে জখম করার ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে প্রধান অভিযুক্তসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। উল্লেখ্য, সোমবার (২০ এপ্রিল) দুপুরে ডিউটি শেষ করে বাসায় ফেরার সময় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে জখম হন ডা. আহমেদ হোসেন। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে জাতীয় ক্যানসার হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
২৫ জুলাই, ২০২৬