"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)
মিরসরাইয়ে মৃত্যুর ২৩ দিন পর কবর থেকে লাশ উত্তোলন; হত্যার অভিযোগ পরিবারের
নিহতের পরিবারের অভিযোগ, এটি স্বাভাবিক মৃত্যু নয়, বরং পরিকল্পিত হত্যা করা হয়েছে। জানা গেছে, গত ৪ এপ্রিল রাতে এয়ার আহমদ ফেনী জেলার লেমুয়া ইউনিয়নের নেয়াজপুরে শ্বশুরবাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা হন। পরিবার জানায়, শ্বশুরবাড়িতে পৌঁছানোর আগেই অজ্ঞাত কারণে কয়েকজন তাকে আহত অবস্থায় সেখানে রেখে যায়। পরে স্বজনরা তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরদিন ভোরে তার মরদেহ গ্রামের বাড়িতে দাফন করা হয়।
২৫ জুলাই, ২০২৬
মার্কিন জাহাজে হামলা করলে ইরানকে পৃথিবী থেকে মুছে ফেলা হবে: ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, মার্কিন জাহাজে হামলা হলে দেশটিকে ‘পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলা হবে’। সোমবার (৪ মে) ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। ফক্স নিউজের সাংবাদিক ট্রেই ইংস্টের সঙ্গে প্রায় ২০ মিনিটের আলাপে ট্রাম্প ‘প্রজেক্ট ফ্রিডম’ নামে একটি সামরিক উদ্যোগের কথা উল্লেখ করেন। তিনি বলেন, হরমুজ প্রণালিতে মার্কিন জাহাজ লক্ষ্যবস্তু করা হলে তার জবাব কঠোরভাবে দেওয়া হবে। তার ভাষায়, ইরান যদি এমন হামলার চেষ্টা করে, তবে তারা ধ্বংস হয়ে যাবে।
২৫ জুলাই, ২০২৬
ব্যারিস্টার সুমনের জামিন বহাল
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর মিরপুর থানায় দায়ের করা মামলায় সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ। একই সঙ্গে এ বিষয়ে জারি করা রুল দ্রুত নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার (১১ মে) আপিল বিভাগের বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন বেঞ্চ এ আদেশ দেন। আদালতে ব্যারিস্টার সুমনের পক্ষে শুনানি করেন আইনজীবী এম লিটন আহমেদ।
২৫ জুলাই, ২০২৬
কিংবদন্তি শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের ভয়াবহ দাবি
২০২২ সালে শেন ওয়ার্নের আকস্মিক মৃত্যু এখনো কাঁপিয়ে দেয় ক্রিকেট বিশ্বকে। থাইল্যান্ডের কোহ সামুইয়ের একটি বিলাসবহুল ভিলায় নিথর অবস্থায় পাওয়া গিয়েছিল কিংবদন্তি এই লেগ স্পিনারকে। সে সময় ময়নাতদন্তে তার মৃত্যুকে ‘স্বাভাবিক’ হিসেবে উল্লেখ করা হলেও, চার বছর পর নতুন করে বিতর্কের জন্ম দিয়েছেন তার ছেলে জ্যাকসন ওয়ার্ন। সম্প্রতি ‘টু ওয়ার্ল্ডস কোলাইড’ নামের একটি পডকাস্টে জ্যাকসন দাবি করেন, কোভিড-১৯ টিকা তার বাবার মৃত্যুর পেছনে ভূমিকা রাখতে পারে।
২৫ জুলাই, ২০২৬
এসএসসি ও সমমান পরীক্ষা শুরু আজ: অংশ নিচ্ছে ১৮ লাখের বেশি শিক্ষার্থী
সাধারণ শিক্ষা বোর্ডে বিভাগভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, মানবিক বিভাগে সর্বোচ্চ ৬ লাখ ২৭ হাজার ৪৫১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। বিজ্ঞান বিভাগে রয়েছে ৫ লাখ ৬৯ হাজার ৭৬৩ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে অংশ নিচ্ছে ২ লাখ ২১ হাজার ১৮৪ জন। অধিকাংশ বিভাগেই ছাত্রের তুলনায় ছাত্রীর অংশগ্রহণ বেশি। এছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডের দাখিল পরীক্ষায় অংশ নিচ্ছে ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন।
২৫ জুলাই, ২০২৬
হলিউড চেম্বার অফ কমার্সের ‘কমিউনিটি লিডার’ স্বীকৃতি পেলেন মিরসরাইয়ের আরিফুর রহমান
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মর্যাদাপূর্ণ হলিউড চেম্বার অফ কমার্সের ‘কমিউনিটি লিডার’ পদে মনোনীত হয়ে নতুন ইতিহাস গড়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্যবসায়ী আরিফুর রহমান মহিন। তিনি মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের হাবিলদারবাসা আঙ্কুরের নেচা ওবায়দুল হক উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা হাজী ওবায়দুল হক কোম্পানির নাতী ও মাহবুবুল আলম কোম্পানির দ্বিতীয় পুত্র।
২৫ জুলাই, ২০২৬
পশ্চিমবঙ্গে যেই ক্ষমতায় আসুক সম্পর্কে প্রভাব পড়বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ভারতের পশ্চিমবঙ্গে যে দলই ক্ষমতায় আসুক, তা বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ওপর কোনো প্রভাব ফেলবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। সোমবার সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। নির্বাচনের ফলাফল প্রসঙ্গে তিনি জানান, বাংলাদেশ সবসময় নিজেদের স্বার্থকে অগ্রাধিকার দিয়েই কাজ করবে। তাই পশ্চিমবঙ্গে সরকার পরিবর্তন হলেও ঢাকার সঙ্গে নয়াদিল্লির দ্বিপাক্ষিক সম্পর্কে কোনো প্রভাব পড়বে না।
২৫ জুলাই, ২০২৬
বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার শঙ্কায় স্প্যানিশ তারকা
স্প্যানিশ লিগে অ্যাথলেটিক ক্লাবের হয়ে ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচে খেলতে নেমেছিলেন নিকো। তবে প্রথমার্ধেই পেশিতে চোট পান এই স্প্যানিশ তারকা। ব্যথার কারণে ম্যাচ শেষ করার আগেই মাঠ ছাড়তে বাধ্য হন তিনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চলতি মৌসুমের বাকি ম্যাচগুলোতেও আর দেখা নাও যেতে পারে নিকোকে। এতে করে বিশ্বকাপের আগে তাঁর ফিটনেস নিয়ে শঙ্কা আরও বেড়ে গেছে।
২৫ জুলাই, ২০২৬
কানাডায় এমপি নির্বাচিত হলেন বাংলাদেশি বংশোদ্ভূত ডলি বেগম
নির্বাচনে জয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) ডলি বেগমকে শুভেচ্ছা জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। তিনি বলেন, ডলি তার কমিউনিটির উন্নয়নে দীর্ঘদিন ধরে দৃঢ় ও কার্যকর ভূমিকা রেখে চলেছেন, যা একটি ন্যায়ভিত্তিক কানাডা গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। লিবারেল পার্টির পক্ষ থেকেও ডলি বেগমের এই অর্জনকে স্বাগত জানানো হয়েছে। দলটির বিবৃতিতে বলা হয়, দীর্ঘদিন ধরে তিনি জনগণের অধিকার ও স্থানীয় ইস্যুতে মাঠপর্যায়ে কাজ করে আসছেন। এখন তিনি পার্লামেন্টে দলের অংশ হিসেবে সেই দায়িত্ব আরও বিস্তৃতভাবে পালন করবেন।
২৫ জুলাই, ২০২৬
সংরক্ষিত নারী আসনে মনোনয়ন জমার শেষ দিন আজ
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ । নির্বাচন কমিশনের (ইসি) ঘোষিত তফসিল অনুযায়ী, মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেল পর্যন্ত প্রার্থীরা তাদের মনোনয়নপত্র দাখিল করতে পারবেন। ইসি সূত্রে জানা গেছে, জমা দেওয়া মনোনয়নপত্র ২২ ও ২৩ এপ্রিল যাচাই-বাছাই করা হবে। যাচাই-বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে ২৬ এপ্রিল আপিল করা যাবে। আপিলের শুনানি ও নিষ্পত্তি হবে ২৭ ও ২৮ এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ২৯ এপ্রিল।
২৫ জুলাই, ২০২৬