"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)
প্রায় ২৪ ঘন্টা বিদ্যুৎ নেই কুবিতে; ভোগান্তিতে শিক্ষার্থীরা
গনযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী শাকিল মিয়া বলেন, 'গতকাল রাত থেকে বিদ্যুৎ না থাকার কারণে পড়াশোনার ব্যাপক ক্ষতি হচ্ছে, বিশেষ করে যাদের সেমিস্টারে ও মিড পরীক্ষা আছে তারা পড়াশোনা করতে পারছে না। এছাড়া কারেন্ট না থাকায় হলের মধ্যে পানির সংকট দেখা দিয়েছে। এটি দ্রুত সমাধান করা না হলে তা আমাদের জন্য আরও সমস্যার সৃষ্টি করবে। প্রশাসন যেন দ্রুত সমস্যার সমাধান করে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করে।'
২৫ জুলাই, ২০২৬
ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে প্রাণ গেলো কলেজ ছাত্রের
ইমতিয়াজ উপজেলার ৭ নম্বর কাটাছরা ইউনিয়নের ওয়াছিল ভূঁইয়া বাড়ির বাসিন্দা হোসাইন সওদাগরের দ্বিতীয় ছেলে এবং চট্টগ্রাম সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী। ইমতিয়াজের মামা মো. রিয়াদ হোসেন বলেন, আমার ভাগিনা ইমতিয়াজ রাহিক কিছুদিন ধরে জ্বরে ভুগছিলো। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়িতে যায়। রোববার বিকেলে আবার শরীর খারাপ লাগলে মিঠাছরা জেনারেল হাসপাতালে নেওয়া হয়।
২৫ জুলাই, ২০২৬
চাঁদা চেয়ে সন্ত্রাসীর হুমকি: ‘পুরো শরীরে এমনভাবে গুলি করা হবে, পরিবার গণনাও করতে পারবে না’
চলমান যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের দেওয়া সর্বশেষ প্রস্তাবের আনুষ্ঠানিক জবাব পাঠিয়েছে ইরান। রোববার মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের মাধ্যমে এই প্রতিক্রিয়া পাঠানো হয়েছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম। ইরনা এক প্রতিবেদনে জানায়, যুদ্ধ অবসানের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের দেওয়া সর্বশেষ প্রস্তাবের জবাব পাকিস্তানি মধ্যস্থতাকারীদের মাধ্যমে পাঠিয়েছে তেহরান।
২৫ জুলাই, ২০২৬
কাল টাঙ্গাইলসহ সারা দেশের জন্য ঐতিহাসিক দিন: কৃষিমন্ত্রী
কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, পহেলা বৈশাখে ‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচির উদ্বোধন হওয়ায় দিনটি দ্বিগুণ তাৎপর্যপূর্ণ। একদিকে বাংলা নববর্ষের প্রথম দিন, অন্যদিকে দেশের প্রথম কৃষক কার্ড কর্মসূচির যাত্রা—যা টাঙ্গাইলসহ সারা দেশের জন্য একটি ঐতিহাসিক দিন।
২৫ জুলাই, ২০২৬
নবীনগর ভূমি অফিসে ঘুষের অভিযোগে তোপের মুখে সহকারী নায়েব শামসুদ্দোহা
ভূমি অফিস সূত্রে জানা যায়, জমির খারিজ ও খাজনা সংক্রান্ত কাজে ঘুষ নেওয়ার অভিযোগে পাঁচ-ছয়জন ক্ষুব্ধ সেবাগ্রহীতা তাকে ঘিরে ধরেন। এ সময় অফিসজুড়ে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয় এবং একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কা দেখা দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খালেদ বিন মনসুর। পরিস্থিতির অবনতি এড়াতে তিনি সহকারী নায়েব শামসুদ্দোহা রিপনকে সেখান থেকে উদ্ধার করে জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়ে যান।
২৫ জুলাই, ২০২৬
নবীনগরে প্রাথমিক বিদ্যালয়ে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল অনুষ্ঠিত
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (বালক-বালিকা) ফাইনাল ম্যাচ সোমবার দুপুরে উপজেলা শহীদ গোলাম নাফিজ মিনি স্টেডিয়ামে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। টুর্নামেন্টে বালক দল হিসেবে নাটঘর সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-১ গোলে শুহাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অপরদিকে, বালিকা দল হিসেবে নবীনগর পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩-০ গোলে বাসারুক সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
২৫ জুলাই, ২০২৬
মাদক জুয়া ইভটিজিং এর বিরুদ্ধে গোসাইরহাট থানার পথসভা
সোমবার (৪ মে) দুপুর সাড়ে ১২ টায় গোসাইরহাট থানা কতৃক আয়োজনে পথসভা ও র্যালির করা হয়েছে। ইদিলপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে থেকে এই পথসভায় সংক্ষিপ্ত বক্তব্যে মাদক জুয়া ও ইভটিজিং রোধে শিক্ষার্থীদের সচেতনতা মূল্যক পরামর্শ দেয়া হয়। এরপরে বিদ্যালয় থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি থানা রোড হয়ে পৌর বাসষ্টান্ড দিয়ে দাশেরজঙ্গল বাজারের বিভিন্ন গলি পদক্ষিন করে বিদ্যালয়ে এসে শেষ হয়।
২৫ জুলাই, ২০২৬
বিজেপির বাংলা জয় কি এবার রাম, পরে বাম—বাম ভোটারদের নীরব কৌশলেই
পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসকে ক্ষমতা থেকে সরাতে গিয়ে বাম সমর্থকদের একটি বড় অংশ বিজেপির পক্ষে ভোট দিয়েছেন বলে দাবি উঠেছে। উত্তর চব্বিশ পরগনার নিউ ব্যারাকপুরের সিপিআই (এম) কর্মী রঞ্জিত রায় বলেন, সংগঠনগত দুর্বলতার কারণে তৃণমূলকে হারানোর জন্য তাঁদের সমর্থকেরা বিজেপিকেই কার্যকর শক্তি হিসেবে দেখেছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এবারের বিধানসভা নির্বাচনে বিজেপির বড় জয়ের পেছনে বাম ভোটারদের এই নীরব সমর্থন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
২৫ জুলাই, ২০২৬
জনগণের ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের চর্চাই গণতন্ত্রকে শক্তিশালী করবে: প্রধানমন্ত্রী
বাংলাদেশের জনগণের ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের চর্চাই গণতন্ত্রকে আরও শক্তিশালী করবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পয়লা বৈশাখ উপলক্ষে আজ সোমবার দেওয়া এক বাণীতে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, পয়লা বৈশাখ জাতিসত্তার ইতিহাস, সংস্কৃতি ও আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক। শতাব্দীর পর শতাব্দী ধরে দিনটি নতুনের আহ্বান নিয়ে প্রতি বছর ফিরে আসে, যা পুরোনো জীর্ণতা ও গ্লানি দূর করে সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা দেয়।
২৫ জুলাই, ২০২৬
কুড়িগ্রামে স্থানীয় কৃষকদের অংশগ্রহণে মিষ্টি কুমড়ার মাঠ দিবস
নাগেশ্বরী উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা মো. রুহুল আমিন বলেন, 'কৃষকদের উন্নত ও উচ্চ ফলনশীল জাত চাষে উদ্বুদ্ধ করতে নিয়মিত পরামর্শ প্রদান করা হচ্ছে। “সেরা প্লাস” মাঠ পর্যায়ে আশানুরূপ ফলন দিয়েছে, যা কৃষকদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।' মাঠ দিবসে অংশ নেওয়া অন্যান্য কৃষকরাও এ জাতের ফলন দেখে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে এর আবাদ সম্প্রসারণের আগ্রহ ব্যক্ত করেন। রংপুর থেকে আগত কৃষক মো. রবিউল ইসলামও এ জাত চাষে আগ্রহ প্রকাশ করেন।
২৫ জুলাই, ২০২৬