"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)
সিরাজগঞ্জে পৃথক স্থানে বজ্রপাতে যুবক ও কৃষকের মৃত্যু
স্থানীয়রা জানান, বিকেল সাড়ে ৫টার দিকে বাড়ির পাশের ফসলের মাঠে কাজ করার সময় হঠাৎ বজ্রপাতে গুরুতর আহত হন রায়গঞ্জ উপজেলার ধানগড়া ইউনিয়নের মল্লিকচান গ্রামের আব্দুল হালিমের ছেলে হাসান আলী (২০)। পরে তাকে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। অন্যদিকে, তাড়াশ উপজেলার মাধাইনগর ইউনিয়নের বেত্রাশীন গ্রামের মৃত গফুর আলীর ছেলে আব্দুল হামিদ (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
২৫ জুলাই, ২০২৬
‘আইফোন লাগলে আইফোন নে, নতুন করে কমিটি দে’
রাঙামাটি জেলা ছাত্রদলের সদ্য ঘোষিত আংশিক কমিটি ঘিরে নেতাকর্মীদের একাংশের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। শনিবার (২ মে) রাতে ২৩ সদস্যের আংশিক কমিটি ঘোষণার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া শুরু হয়। পদ বণ্টনে অনিয়ম, অর্থের বিনিময়ে দায়িত্ব প্রদান এবং বিবাহিত ও অছাত্রদের কমিটিতে অন্তর্ভুক্তির অভিযোগ তুলে কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন তারা।
২৫ জুলাই, ২০২৬
১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করল এনসিপি
ঘোষিত তালিকা অনুযায়ী, পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় চেয়ারম্যান পদে মো. হাবিবুর রহমান হাবিব, বোদায় শিশির আসাদ এবং দেবীগঞ্জ পৌরসভায় মেয়র পদে মাসুদ পারভেজ প্রার্থী হয়েছেন। ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে উপজেলা চেয়ারম্যান পদে গোলাম মর্তুজা সেলিম, দিনাজপুরের ফুলবাড়িতে ইমরান চৌধুরী নিশাত, বোচাগঞ্জে মাওলানা এম এ তাফসির হাসান এবং ফুলবাড়ি পৌরসভায় শিহাব হোসেন মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এছাড়া ঘোড়াঘাট পৌরসভায় মো. আব্দুল মান্নান এবং হাকিমপুরে রায়হান কবির মেয়র প্রার্থী হয়েছেন।
২৫ জুলাই, ২০২৬
কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
কুড়িগ্রামের কচাকাটায় বিদ্যুৎস্পৃষ্টে আব্দুল জলিল (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি নাগেশ্বরী উপজেলার কচাকাটা ইউনিয়নের বড় ছড়ার পাড় গ্রামের সৈফুর ইসলামের ছেলে। স্থানীয় ও স্বজনরা জানান, সোমবার দুপুরে বাড়ির পাশে সেচ পাম্প চালু করতে গিয়ে জলিল বিদ্যুৎস্পৃষ্ট হন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
২৫ জুলাই, ২০২৬
‘ভাজা ২’: মালয়ালম সিনেমার নতুন ইতিহাস, ১৫ দিনে বিশ্বব্যাপী আয় ২০০ কোটি রুপি
প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ২ এপ্রিল মুক্তি পাওয়া সিনেমাটি কেরালার বক্স অফিসেই ১৫ দিনের মধ্যে ১০০ কোটি রুপির বেশি আয় করে। আর বিশ্বব্যাপী আয় ইতোমধ্যেই ২০০ কোটি রুপি অতিক্রম করেছে। এর ফলে এটি মালয়ালম সিনেমার ইতিহাসে দ্রুততম সময়ে শতকোটি ক্লাবে প্রবেশ করা চলচ্চিত্রে পরিণত হয়েছে। চিত্রনাট্যকার ভিপিন দাস জানিয়েছেন, এর আগে ‘থুডারুম’ ১৯ দিনে এবং ‘লোকাহ: চ্যাপ্টার ওয়ান’ ২৪ দিনে শতকোটি আয় করেছিল। সেই সব রেকর্ড ভেঙে নতুন মানদণ্ড স্থাপন করেছে ‘ভাজা ২’।
২৫ জুলাই, ২০২৬
মার্কিন বাণিজ্য নিষেধাজ্ঞার জবাবে পাল্টা পদক্ষেপের হুঁশিয়ারি চীনের
বেইজিং জানিয়েছে, বৈশ্বিক বাজারে নিজেদের প্রভাব ধরে রাখতে ওয়াশিংটন ধারাবাহিকভাবে চীনা প্রতিষ্ঠানগুলোকে লক্ষ্যবস্তু বানাচ্ছে, যা বিশ্ব বাণিজ্যের স্থিতিশীলতার জন্য হুমকি। বিশেষজ্ঞরা বলছেন, এই উত্তেজনা দুই পরাশক্তির মধ্যে বাণিজ্যিক ও রাজনৈতিক সম্পর্ককে আরও জটিল করে তুলতে পারে। পাশাপাশি আন্তর্জাতিক জ্বালানি বাজার ও বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলেও এর নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।
২৫ জুলাই, ২০২৬
আখাউড়ায় বোরো মৌসুমে সরকারি মূল্যে ধান সংগ্রহ কর্মসূচির উদ্বোধন
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক তাছলিমা বেগম বলেন, 'এবছর আখাউড়া উপজেলায় ৫৬৪ মে: টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা রয়েছে। প্রতি কেজি ৩৬ টাকা দরে ১৪৪০ টাকা মন হিসেবে ধান সংগ্রহ করা হবে। একজন কৃষক সর্বনিম্ন ৩ বস্তায় ১২০ কেজি এবং সর্বোচ্চ ৭৫ বস্তায় ৩ মে: টন ধান সরকারি মূল্যে গুদামে সরবরাহ করতে পারবেন।'
২৫ জুলাই, ২০২৬
আইআরজিসির সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে বাহরাইনে গ্রেফতার ৪১
বাহরাইন কর্তৃপক্ষ জানিয়েছে, দেশটির বিরুদ্ধে কথিত ইরানি হামলায় সমর্থন ও বিদেশি শক্তির সঙ্গে ষড়যন্ত্রের অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে এই অভিযান চালানো হয়। একইসঙ্গে বেশ কয়েকজনের নাগরিকত্বও বাতিল করা হয়েছে বলে জানানো হয়েছে। দেশটির সরকারের দাবি, গ্রেফতার হওয়া ব্যক্তিরা ইরানের প্রতি সহানুভূতিশীল অবস্থান নিয়েছিলেন এবং রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত ছিলেন।
২৫ জুলাই, ২০২৬
স্বাস্থ্যসেবায় সিন্ডিকেট দেখতে চাই না: এমপি আব্দুল মান্নান
“নবীনগরে বালু মহল বলুন, স্বাস্থ্যসেবা হাসপাতাল বলুন অথবা অন্য কোথাও—কোথাও কোনো সিন্ডিকেট দেখতে চাই না।” সোমবার (১৩ এপ্রিল) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত উপজেলা স্বাস্থ্য বিভাগীয় সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট এম এ মান্নান।
২৫ জুলাই, ২০২৬
পৌরসভা প্রতিষ্ঠার দেড়শ বছর পর সিটি কর্পোরেশন হলো বগুড়া
ঐতিহাসিকভাবে ১৮৭৬ সালের ১ জুলাই ব্রিটিশ শাসনামলে বগুড়া পৌরসভার যাত্রা শুরু হয়। উত্তরাঞ্চলের প্রাচীন পৌরসভাগুলোর মধ্যে এটি অন্যতম। বর্তমানে পৌরসভার অধীনে ২১টি ওয়ার্ড রয়েছে এবং ২০২২ সালের আদমশুমারি অনুযায়ী এর জনসংখ্যা প্রায় চার লাখ। ২০০৬ সালে তৎকালীন সরকারের সময় আশপাশের ৪৮টি মৌজা যুক্ত করে পৌরসভার আয়তন বাড়িয়ে ৬৯.৫৬ বর্গকিলোমিটার করা হয়। একই সঙ্গে ওয়ার্ড সংখ্যা ১২ থেকে বাড়িয়ে ২১-এ উন্নীত করা হয়।
২৫ জুলাই, ২০২৬