"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)

এনসিপিতে যোগ দেওয়ায় বাসা ছাড়ার চাপ, বাতিল হলো ব্র্যান্ড চুক্তি: অভিযোগ কাফির
রাজনীতি

এনসিপিতে যোগ দেওয়ায় বাসা ছাড়ার চাপ, বাতিল হলো ব্র্যান্ড চুক্তি: অভিযোগ কাফির

দুই দিনের রাজনীতিতে দুই ত্যাগ' ঊল্লেখ করে কাফি বলেন, 'এনসিপিতে যুক্ত হওয়ার কারণে দীর্ঘদিনের বাসা ছাড়ার জন্য তাকে চাপ দেওয়া হচ্ছে। প্রায় তিন বছর ধরে একটি বাসার চিলেকোঠায় বসবাস করছি। সম্প্রতি বাসার একাধিক মালিকের পক্ষ থেকে তাকে নানাভাবে বিরক্ত করা হচ্ছে এবং বাসা ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এদের মধ্যে একজন সরকারি দলের উচ্চপদস্থ কর্মকর্তা।'

২৫ জুলাই, ২০২৬

তামিলনাড়ু নির্বাচনে চমক, বড় ব্যবধানে এগিয়ে থালাপতির ‘টিভিকে’
আন্তর্জাতিক

তামিলনাড়ু নির্বাচনে চমক, বড় ব্যবধানে এগিয়ে থালাপতির ‘টিভিকে’

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির তথ্য অনুযায়ী, তামিলনাড়ুর ২৩৪টি আসনের মধ্যে এখন পর্যন্ত টিভিকে ৮৭টি আসনে এগিয়ে আছে। অন্যদিকে, অল ইন্ডিয়া আন্না দ্রাবিড় মুন্নেত্র কাঝগম (এআইএডিএমকে) জোট ৭৫টি আসনে এগিয়ে থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে। সবচেয়ে বড় ধাক্কা খেয়েছে ক্ষমতাসীন দ্রাভিড়া মুনেত্রা কাজাগাম (ডিএমকে) জোট, যার নেতৃত্বে আছেন মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। গত নির্বাচনে ১৩৭টি আসনে জয়ী হলেও এবার তারা এখন পর্যন্ত মাত্র ৫৪টি আসনে এগিয়ে রয়েছে।

২৫ জুলাই, ২০২৬

আনোয়ারায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা
সারাদেশ

আনোয়ারায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

পারিবারিক সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ২৫ অক্টোবর হালিমা আক্তার ও মিজানুর রহমানের বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ চলছিল। একাধিকবার বিষয়টি নিয়ে পারিবারিক সালিশও অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন স্বজনরা। পরিবারের দাবি, সর্বশেষ শনিবার রাতেও তাদের মধ্যে তর্কাতর্কি হয়। এর পরদিন সকালে হালিমার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার পর স্বামীর পরিবারের লোকজন বাড়ি থেকে পালিয়ে গেছে বলেও অভিযোগ করেন স্বজনরা।

২৫ জুলাই, ২০২৬

ইসরায়েল তুরস্ককে নতুন শত্রু হিসেবে ঘোষণা দিতে পারে: হাকান ফিদান
আন্তর্জাতিক

ইসরায়েল তুরস্ককে নতুন শত্রু হিসেবে ঘোষণা দিতে পারে: হাকান ফিদান

তুরস্ককে দখলদার ইসরায়েল নতুন শত্রু হিসেবে ঘোষণা দিতে পারে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। তিনি বলেন, “ইসরায়েল হয়তো ইরানের পর তুরস্ককে নতুন শত্রু হিসেবে ঘোষণা দিতে চাইছে। কারণ তারা কোনো শত্রু ছাড়া টিকে থাকতে পারবে না।” সোমবার (১৩ এপ্রিল) বার্তাসংস্থা আনাদোলু নিউজকে দেওয়া সাক্ষাৎকারে হাকান ফিদান এ মন্তব্য করেন। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র ও ইরান একটি চুক্তিতে পৌঁছাতে ‘আন্তরিক’ রয়েছে, যদিও গত শনিবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত আলোচনায় কোনো সমঝোতা হয়নি।

২৫ জুলাই, ২০২৬

বাস ভাড়া বৃদ্ধি নিয়ে সিদ্ধান্ত আসছে আজ
জাতীয়

বাস ভাড়া বৃদ্ধি নিয়ে সিদ্ধান্ত আসছে আজ

বৈঠকে সভাপতিত্ব করেন বিআরটিএর চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর। এতে সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক, বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতিসহ সংশ্লিষ্ট প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তবে ভাড়া বৃদ্ধির বিষয়ে বৈঠকে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সোমবার (২০ এপ্রিল) বিআরটিএ থেকে একটি প্রস্তাব সড়ক পরিবহন মন্ত্রণালয়ে পাঠানো হবে।

২৫ জুলাই, ২০২৬

বাবার স্মৃতি বিজড়িত খাল পুনঃখনন করলেন প্রধানমন্ত্রী
জাতীয়

বাবার স্মৃতি বিজড়িত খাল পুনঃখনন করলেন প্রধানমন্ত্রী

উল্লেখ্য, ১৯৭৬ সালের ১ নভেম্বর যশোরের শার্শার উলসী থেকে যদুনাথপুর পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার দীর্ঘ খালটি তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বেচ্ছাশ্রমে খনন করেছিলেন যা ‘জিয়ার খাল’ নামে পরিচিত। এই খালটি বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে পুনঃখনন করা হচ্ছে। উদ্বোধন করা ফলকে লেখা আছে, ‘যশোর জেলার শার্শা উপজেলাধীন উলসী খাল(জিয়ার খাল)পুনঃখনন কাজের উদ্বোধন করেন তারেক রহমান এমপি, মাননীয় প্রধানমন্ত্রী.. ২৭ এপ্রিল, ২০২৬।’

২৫ জুলাই, ২০২৬

ভোটের ফলাফল নিয়ে জরুরি বার্তা; পিছিয়ে থাকলেও জয়ের ব্যাপারে আশাবাদী মমতা
আন্তর্জাতিক

ভোটের ফলাফল নিয়ে জরুরি বার্তা; পিছিয়ে থাকলেও জয়ের ব্যাপারে আশাবাদী মমতা

ভিডিও বার্তায় মমতা অভিযোগ করে বলেন, 'যেসব আসনে তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে, সেসব তথ্য সঠিকভাবে প্রকাশ করা হচ্ছে না। পুরোপুরি মিথ্যা খবর ছড়ানো হচ্ছে।' তবে এমন পরিস্থিতিতেও জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন তৃণমূল নেত্রী। দলীয় কর্মীদের উদ্দেশে তিনি বলেন, 'হতাশ হওয়ার কোনো কারণ নেই। শেষ পর্যন্ত ফল তাদের পক্ষেই যাবে।'

২৫ জুলাই, ২০২৬

ঈদযাত্রা নিরাপদ করতে সব ব্যবস্থাপনা জোরদার করা হচ্ছে: রেলমন্ত্রী
জাতীয়

ঈদযাত্রা নিরাপদ করতে সব ব্যবস্থাপনা জোরদার করা হচ্ছে: রেলমন্ত্রী

অনুষ্ঠানে শেখ রবিউল আলম বলেন, 'নৌ খাতকে আরও এগিয়ে নিতে সংশ্লিষ্ট সব স্তরের কর্মকর্তা-কর্মচারীর মেধা, ধৈর্য ও ত্যাগকে কাজে লাগানো জরুরি। ঈদযাত্রাকে স্বস্তিদায়ক করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।' অন্যদিকে রাজিব আহসান বলেন, 'সচেতনতা ও দায়িত্বশীলতা নিশ্চিত করা গেলে নৌপথে দুর্ঘটনা শূন্যের কোঠায় নামিয়ে আনা সম্ভব। এজন্য নজরদারি ও আইন প্রয়োগ আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করতে হবে।'

২৫ জুলাই, ২০২৬

বাংলা নববর্ষ বরণে ব্যস্ত শিবনগরের মৃৎশিল্পীরা
সারাদেশ

বাংলা নববর্ষ বরণে ব্যস্ত শিবনগরের মৃৎশিল্পীরা

বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষকে ঘিরে উৎসবমুখর পরিবেশে ব্যস্ত সময় পার করছেন আখাউড়ার শিবনগরের মৃৎশিল্পীরা। এ সময়কে কেন্দ্র করে তাদের তৈরি মাটির পণ্যের চাহিদা বাড়ায় দিন-রাত কাজ করছেন কারিগরেরা। রোববার (১২ এপ্রিল) সকালে শিবনগর গ্রামের পালপাড়ায় গিয়ে দেখা যায়, মৃৎশিল্পীরা হাঁড়ি-পাতিল, পুতুল, হাতি-ঘোড়া, নৌকা, টিয়া, সিংহ, দোয়েল, কচ্ছপ, মাছ, হাঁস এবং বাহারি মাটির ব্যাংকসহ নানা ধরনের সামগ্রী তৈরি করছেন। পয়লা বৈশাখ থেকে শুরু হয়ে পুরো মাস জুড়ে চলবে এ পণ্যের বিক্রি।

২৫ জুলাই, ২০২৬

ইরানের পক্ষে সরাসরি যুদ্ধে আগ্রহী নয় হুথি বিদ্রোহীরা!
আন্তর্জাতিক

ইরানের পক্ষে সরাসরি যুদ্ধে আগ্রহী নয় হুথি বিদ্রোহীরা!

থায়ার মার্শাল ইনস্টিটিউটের অধ্যাপক ডেভিড ডেস রোচেস বলেন, 'ইরান তার মিত্র গোষ্ঠীগুলোকে সক্রিয় হওয়ার নির্দেশ দিলেও হুথিদের ভূমিকা তুলনামূলকভাবে অনেকটাই সংযত। যেখানে লেবাননের হিজবুল্লাহ পূর্ণমাত্রায় সক্রিয় হয়েছে, সেখানে হুথিদের কার্যক্রম ছিল অপেক্ষাকৃত কম।' বিশ্লেষকদের মতে, হুথিরা বর্তমানে ইয়েমেনে নিজেদের নিয়ন্ত্রণাধীন অঞ্চলে শাসনব্যবস্থা সুসংহত করতেই বেশি মনোযোগী। নতুন করে বড় ধরনের সংঘাতে জড়িয়ে তারা নিজেদের অবস্থান দুর্বল করতে চায় না। ফলে সরাসরি যুদ্ধে অংশ নেওয়া তাদের জন্য কৌশলগতভাবে ঝুঁকিপূর্ণ হতে পারে।

২৫ জুলাই, ২০২৬


শিরোনাম:
সদ্য. বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ সদ্য. জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে অংশ নিলেন তারেক রহমান সদ্য. সংরক্ষিত শূন্য আসনে বিএনপির এলিজা জামানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা সদ্য. প্রধানমন্ত্রী দেশে ফেরার পর আইজিপির ‘ক্রসফায়ার’ সংক্রান্ত বক্তব্যের বিষয়ে সিদ্ধান্ত: তথ্য উপদেষ্টা সদ্য. ইশরাকের অভিযানের পর এবার সেই মাদক আস্তানা গুঁড়িয়ে দিচ্ছে পুলিশ সদ্য. লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি সদ্য. ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর সদ্য. দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি সদ্য. পররাষ্ট্র মন্ত্রণালয়ে আগুন সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদল সদ্য. বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ সদ্য. জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে অংশ নিলেন তারেক রহমান সদ্য. সংরক্ষিত শূন্য আসনে বিএনপির এলিজা জামানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা সদ্য. প্রধানমন্ত্রী দেশে ফেরার পর আইজিপির ‘ক্রসফায়ার’ সংক্রান্ত বক্তব্যের বিষয়ে সিদ্ধান্ত: তথ্য উপদেষ্টা সদ্য. ইশরাকের অভিযানের পর এবার সেই মাদক আস্তানা গুঁড়িয়ে দিচ্ছে পুলিশ সদ্য. লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি সদ্য. ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর সদ্য. দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি সদ্য. পররাষ্ট্র মন্ত্রণালয়ে আগুন সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদল