"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন গণতন্ত্রে নতুন দিগন্ত উন্মোচন করেছে: স্পিকার
স্পিকার বলেন, 'প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং রাষ্ট্রীয় নীতি-নির্ধারণে নারী প্রতিনিধিত্ব নিশ্চিতের ক্ষেত্রে অনন্য ভূমিকা রেখেছেন, যা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।' তিনি আরও বলেন, 'রাজনৈতিক দলগুলোর ভিন্ন মতাদর্শ থাকা স্বাভাবিক হলেও জাতীয় স্বার্থে সংকটকালীন সময়ে সরকারি দল, বিরোধী দল ও অন্যান্য রাজনৈতিক শক্তিগুলো একসঙ্গে কাজ করে সমাধানের পথ খোঁজে—এটাই সংসদীয় গণতন্ত্রের শক্তি ও ইতিবাচক দিক।'
২৫ জুলাই, ২০২৬
গাজার ধ্বংসস্তূপে আটকে ৮ হাজার ফিলিস্তিনির মরদেহ
দীর্ঘ দুই বছরের যুদ্ধের পর গাজার ধ্বংসস্তূপের নিচে প্রায় ৮ হাজার ফিলিস্তিনির মরদেহ আটকে আছে বলে ধারণা করা হচ্ছে। ধ্বংসাবশেষের এখন পর্যন্ত এক শতাংশেরও কম অংশ সরানো সম্ভব হয়েছে। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির এক কর্মকর্তার বরাত দিয়ে ইসরাইলি সংবাদমাধ্যম হারেৎজ জানিয়েছে, এ গতিতে পুরো এলাকা পরিষ্কার করতে অন্তত সাত বছর সময় লাগতে পারে।
২৫ জুলাই, ২০২৬
২৫ মার্চের আগে রাজারবাগে পুলিশ সদস্যদের একত্রিত করার সিদ্ধান্ত গবেষণার বিষয়: প্রধানমন্ত্রী
মুক্তিযুদ্ধে রাজারবাগ পুলিশের অবদানের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, 'রাজারবাগে পুলিশের প্রতিরোধ এবং চট্টগ্রামে মেজর জিয়ার “উই রিভোল্ট” ঘোষণা—এই দুটি ঘটনা স্বাধীনতার সংগ্রামকে অপ্রতিরোধ্য করে তুলেছিল।' অনুষ্ঠানে পুলিশ সদস্যদের বর্ণিল প্যারেড উপভোগের কথা উল্লেখ করে তিনি বলেন, 'এটি কেবল আনুষ্ঠানিকতা নয়; বরং শৃঙ্খলা, আত্মমর্যাদা, দায়িত্ববোধ এবং ভবিষ্যতের দিকে দৃপ্ত অগ্রযাত্রার প্রতীক।'
২৫ জুলাই, ২০২৬
নাগেশ্বরীতে ক্লিনিকে রোগী মৃত্যুর ঘটনায় ৬ লাখে রফাদফা, ক্লিনিক বন্ধের ঘোষণা
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সেন্ট্রাল ক্লিনিকে রোগীর মৃত্যুর ঘটনায় ৬ লাখ টাকা দেওয়ার মাধ্যমে সমঝোতা হয়েছে। এ ঘটনার পর ক্লিনিকটির অপারেশন কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। তবে ডায়াগনস্টিক বিভাগের কার্যক্রম চালু থাকবে। রোববার দুপুরে রোগীর স্বজনদের বাড়িতে বিএনপি ও জামায়াত নেতাদের উপস্থিতিতে এই রফাদফা হয় বলে জানা গেছে। পরে সন্ধ্যায় ক্লিনিক কর্তৃপক্ষ অপারেশন বিভাগ বন্ধের নোটিশ দেয়।
২৫ জুলাই, ২০২৬
বিএনপির সংরক্ষিত আসনে ৩৬ নারী চূড়ান্ত ঘোষণা সোমবার, তালিকায় সম্ভাব্য যারা
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে চূড়ান্ত ৩৬ প্রার্থীর তালিকা সোমবার (২০ এপ্রিল) প্রকাশ করা হবে। এ লক্ষ্যে দলটির পার্লামেন্টারি মনোনয়ন বোর্ড গত দুই দিনে প্রায় ৯০০ জন মনোনয়নপ্রত্যাশীর সাক্ষাৎকার গ্রহণ করেছে। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত এসব সাক্ষাৎকারে দেশের ১০টি সাংগঠনিক বিভাগের প্রার্থীরা অংশ নেন। সাক্ষাৎকারে নারী নেত্রীরা বিগত আন্দোলন-সংগ্রামে নিজেদের ভূমিকা, ত্যাগ এবং দলের প্রতি অবদানের কথা তুলে ধরেন। পাশাপাশি মনোনয়ন পাওয়া বা না পাওয়ার পর করণীয় বিষয়ে মতামত দেন এবং দলীয় সিদ্ধান্ত মেনে নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
২৫ জুলাই, ২০২৬
জানা গেল ট্রাম্পের ওপর বন্দুক হামলা চালানো ব্যক্তির পরিচয়
মার্কিন গণমাধ্যম সিএনএন জানিয়েছে, আটক ব্যক্তি ক্যালিফোর্নিয়ার একজন পুরুষ। প্রত্যক্ষদর্শীদের বরাতে অ্যাসোসিয়েটেড প্রেস জানায়, ঘটনাস্থলে পাঁচ থেকে আট রাউন্ড গুলির শব্দ শোনা গেছে। অনুষ্ঠানে প্রায় দুই হাজারের বেশি অতিথি উপস্থিত ছিলেন। ঘটনার সময় উপস্থিত মার্কিন অ্যাটর্নি জিনিন পিরো জানান, গুলির শব্দ শোনার পর তাকে দ্রুত হলরুম থেকে বের করে আনা হয় এবং সিক্রেট সার্ভিস পুরো হোটেলের নিয়ন্ত্রণ নেয়। তিনি আরও জানান, ওয়াশিংটনের মেয়র মিউরিয়েল বাউজার ও পুলিশ প্রধান ঘটনাস্থলে যাচ্ছেন।
২৫ জুলাই, ২০২৬
সাংবাদিককে প্রাণনাশের হুমকি, যুবদল নেতার বিরুদ্ধে থানায় জিডি
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া একটি পোস্টকে কেন্দ্র করে নোয়াখালীর হাতিয়া উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক জিয়াউর রহমান জিয়ার বিরুদ্ধে এক সাংবাদিককে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক থানায় সাধারণ ডায়েরি করেছেন। ভুক্তভোগী মো. মামুন উদ্দিন রাফী দীর্ঘদিন ধরে নোয়াখালী জেলায় সাংবাদিকতা করছেন। বর্তমানে তিনি দৈনিক প্রতিদিনের কাগজের নোয়াখালী প্রতিনিধি এবং দ্য ঢাকা নিউজের স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত।
২৫ জুলাই, ২০২৬
মুখ্যমন্ত্রী হয়েই বিনামূল্যে ২০০ ইউনিট বিদ্যুত সরবরাহের ঘোষণা বিজয়ের
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, সাধারণ মানুষের জন্য মাসে ২০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বা ভর্তুকির আওতায় বিদ্যুৎ সুবিধা চালুর ঘোষণা দিয়েছেন বিজয়। পাশাপাশি মাদকের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনা এবং নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ বাহিনী গঠনের উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি। শপথ গ্রহণ অনুষ্ঠানের পর উপস্থিত জনতার উদ্দেশে আবেগঘন ভাষণ দেন বিজয়।
২৫ জুলাই, ২০২৬
যেকোনো সময় যুদ্ধবিরতি শেষ হয়ে যেতে পারে: নেতানিয়াহু
যেকোনো সময় ইরানের সঙ্গে যুদ্ধবিরতি শেষ হয়ে যেতে পারে বলে জানিয়েছেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। সোমবার (১৩ এপ্রিল) মন্ত্রিসভার বৈঠকে তিনি এ মন্তব্য করেন।বৈঠকে নেতানিয়াহু বলেন, ইরানের বন্দরগুলোর ওপর যুক্তরাষ্ট্র অবরোধ আরোপের যে ঘোষণা দিয়েছে, তাতে ইসরায়েল সমর্থন জানাচ্ছে। একই সঙ্গে ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইসরায়েলের সম্পর্কের কোনো অবনতি হয়নি বলেও উল্লেখ করেন তিনি।
২৫ জুলাই, ২০২৬
বাংলাদেশে হাইকমিশনার হচ্ছেন প্রাক্তন মন্ত্রী দিনেশ ত্রিবেদী
ভারত সরকারের পক্ষ থেকে সাবেক কেন্দ্রীয় মন্ত্রী ও দিনেশ ত্রিবেদী-কে বাংলাদেশে নতুন হাইকমিশনার হিসেবে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দীর্ঘদিন পর দেশটির কোনো রাজনীতিবিদ ঢাকায় হাইকমিশনারের দায়িত্ব নিতে যাচ্ছেন। ৭৫ বছর বয়সী দিনেশ ত্রিবেদী ভারতের বর্ষীয়ান রাজনীতিবিদ হিসেবে পরিচিত। পশ্চিমবঙ্গের এই নেতা একসময় তৃণমূল কংগ্রেস-এর প্রতিনিধি হিসেবে সাবেক ইউপিএ সরকারের কেন্দ্রীয় রেলমন্ত্রী এবং স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। পরে ২০২১ সালে তিনি তৃণমূল ছেড়ে ভারতীয় জনতা পার্টি-তে যোগ দেন।
২৫ জুলাই, ২০২৬