"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)

আবার আগ্রাসন হলে ‘প্রত্যাশার চেয়েও ভয়াবহ’ জবাবের হুঁশিয়ারি ইরানের
আন্তর্জাতিক

আবার আগ্রাসন হলে ‘প্রত্যাশার চেয়েও ভয়াবহ’ জবাবের হুঁশিয়ারি ইরানের

বিবৃতিতে আইআরজিসি জানিয়েছে, ইরানের সশস্ত্র বাহিনীর বর্তমান ‘শক্তিশালী ও বুদ্ধিদীপ্ত নীরবতা’কে দুর্বলতা হিসেবে দেখার সুযোগ নেই। বরং এই সংযম যে কোনো সময় ‘নারকীয় ঝড়ে’ রূপ নিতে পারে। ইরান স্পষ্টভাবে জানিয়েছে, ‘যুদ্ধবাজ ও প্রতিশ্রুতি ভঙ্গকারী শত্রু’ যদি কোনো ভুল হিসাব-নিকাশ করে, তবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নতুন করে আগ্রাসন চালানো হলে এমন পাল্টা হামলা চালানো হবে, যা শত্রুর প্রত্যাশার চেয়েও ভয়াবহ হবে।

২৫ জুলাই, ২০২৬

মধ্যপ্রাচ্যের আকাশপথ মার্কিন সামরিক বিমানে ঠাসা, রণপ্রস্তুতির আভাস
আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যের আকাশপথ মার্কিন সামরিক বিমানে ঠাসা, রণপ্রস্তুতির আভাস

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় যুক্তরাষ্ট্রের সামরিক উড়োজাহাজ চলাচল নাটকীয়ভাবে বেড়েছে বলে জানা গেছে। বিশ্বখ্যাত বিমান চলাচল পর্যবেক্ষণ প্ল্যাটফর্ম ‘ফ্লাইটরাডার২৪’-এর তথ্য অনুযায়ী, শনিবার ইউরোপ থেকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের দিকে অস্বাভাবিক সংখ্যক মার্কিন সামরিক বিমান উড়ে যেতে দেখা যায়। এসব বিমানের বড় অংশই ভারী পরিবহন এবং আকাশে জ্বালানি সরবরাহকারী (এরিয়াল রিফুয়েলিং) উড়োজাহাজ, যা অঞ্চলটিতে বড় ধরনের সামরিক প্রস্তুতির ইঙ্গিত হিসেবে বিবেচিত হচ্ছে।

২৫ জুলাই, ২০২৬

রাশিয়ায় ইউক্রেনের ড্রোন হামলা কিশোরগঞ্জের রিয়াদ নিহত, পরিবারে মাতম
সারাদেশ

রাশিয়ায় ইউক্রেনের ড্রোন হামলা কিশোরগঞ্জের রিয়াদ নিহত, পরিবারে মাতম

দেড় বছর আগে চাকরির সুযোগে রাশিয়ায় গিয়েছিলেন কিশোরগঞ্জের যুবক মো. রিয়াদ রশিদ (২৮)। তবে দালাল চক্রের প্রতারণায় পড়ে তাকে রুশ সেনাবাহিনীতে যোগ দিতে হয়। পরে ইউক্রেন সীমান্তে ড্রোন হামলায় তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে। নিহত রিয়াদ রশিদ কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার জাফরাবাদ ইউনিয়নের মাঝিরকোনা গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুর রশিদের ছেলে।

২৫ জুলাই, ২০২৬

জুলাই আহত যোদ্ধা ও শহীদদের পরিবারদের অরাজনৈতিক থাকার আহ্বান সারজিসের
রাজনীতি

জুলাই আহত যোদ্ধা ও শহীদদের পরিবারদের অরাজনৈতিক থাকার আহ্বান সারজিসের

জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ পরিবার এবং আহত যোদ্ধাদের কোনো রাজনৈতিক দলের ছায়ায় নিজেদের সীমাবদ্ধ না রাখার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। রোববার (১২ এপ্রিল) দুপুরে রাজধানীর একটি মিলনায়তনে জুলাই শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।

২৫ জুলাই, ২০২৬

জাতীয় পতাকা ও খালেদা জিয়ার ছবি অবমাননার অভিযোগ, ইবি শিক্ষকদের প্রতিবাদ সমাবেশ
ক্যাম্পাস

জাতীয় পতাকা ও খালেদা জিয়ার ছবি অবমাননার অভিযোগ, ইবি শিক্ষকদের প্রতিবাদ সমাবেশ

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)-তে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া-র ছবি ও জাতীয় পতাকা পদদলিত করার অভিযোগে প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপিপন্থী শিক্ষকরা। রোববার (১৯ এপ্রিল) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে জিয়া পরিষদ ও ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ইউট্যাব)-এর যৌথ উদ্যোগে এ প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।

২৫ জুলাই, ২০২৬

মাদুরোর মামলা চালাতে পারবে ভেনেজুয়েলা সরকার
আন্তর্জাতিক

মাদুরোর মামলা চালাতে পারবে ভেনেজুয়েলা সরকার

পরবর্তীতে মার্কিন বিচার বিভাগ আদালতকে জানায়, তারা নিষেধাজ্ঞা সংশোধনে রাজি হয়েছে, যাতে ভেনেজুয়েলা সরকার মাদুরোর প্রতিরক্ষা আইনজীবীদের অর্থ প্রদান করতে পারে। এই সিদ্ধান্তের পর মামলাটি খারিজের আবেদনকে “অপ্রাসঙ্গিক” হিসেবে উল্লেখ করা হয়। তবে এ মামলার বিচারপ্রক্রিয়া ঘিরে বিতর্ক থেমে নেই। সমালোচকদের দাবি, যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তায় মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে ভেনেজুয়েলা থেকে গ্রেপ্তার করে আনা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।

২৫ জুলাই, ২০২৬

দীর্ঘ অপশাসনের পর নতুন সরকারের কাছে চাওয়া বেশি: রাষ্ট্রপতি
জাতীয়

দীর্ঘ অপশাসনের পর নতুন সরকারের কাছে চাওয়া বেশি: রাষ্ট্রপতি

দীর্ঘ অপশাসনের অবসানের পর নতুন সরকারের কাছে জনগণের প্রত্যাশা অনেক বেশি বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। মাঠপর্যায়ের সরকারি কর্মকর্তাদের এসব প্রত্যাশা পূরণে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। রোববার (৩ মে) রাতে বঙ্গভবনে জেলা প্রশাসক সম্মেলনে অংশ নেওয়া ডিসিদের উদ্দেশে বক্তব্যে রাষ্ট্রপতি এ কথা বলেন। তিনি বলেন, দীর্ঘ অপশাসনের অবসানের পর সাধারণ মানুষের প্রত্যাশা স্বাভাবিকভাবেই বেড়েছে। একটি দায়িত্বশীল, স্বচ্ছ ও সেবামুখী প্রশাসন গড়ে তোলার মাধ্যমে এসব প্রত্যাশা পূরণ করা জরুরি। বর্তমান সরকার জনগণের কল্যাণে বিভিন্ন উদ্যোগ নিয়েছে উল্লেখ করে তিনি মাঠ প্রশাসনকে সরকারের নীতি, কর্মসূচি ও প্রকল্প বাস্তবায়নে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান।

২৫ জুলাই, ২০২৬

রাজ্যপালের অনুমোদন সরকার গঠনে, রোববার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন বিজয়
আন্তর্জাতিক

রাজ্যপালের অনুমোদন সরকার গঠনে, রোববার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন বিজয়

ভারতের তামিলনাড়ু-তে সরকার গঠনের আনুষ্ঠানিক অনুমোদন পেয়েছেন অভিনেতা ও রাজনীতিক থালাপতি বিজয়। প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত হওয়ার পর শনিবার সন্ধ্যায় রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকার তাকে সরকার গঠনের আমন্ত্রণ জানান। ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে-এর প্রতিবেদনে বলা হয়, আগামীকাল রোববার বেলা ৩টা ১৫ মিনিটে চেন্নাইয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন বিজয়।

২৫ জুলাই, ২০২৬

পারভেজ রেজার ‘ক্লিন ঢাকা’ উদ্যোগ: ইসলামপুরে মশা নিধন ও ড্রেনেজ পরিষ্কার কার্যক্রম শুরু
রাজধানী

পারভেজ রেজার ‘ক্লিন ঢাকা’ উদ্যোগ: ইসলামপুরে মশা নিধন ও ড্রেনেজ পরিষ্কার কার্যক্রম শুরু

রাজধানীর পুরান ঢাকার ইসলামপুর এলাকায় জনদুর্ভোগ কমাতে এবং স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে সপ্তাহব্যাপী মশা নিধন ও ড্রেনেজ পরিষ্কার কার্যক্রম শুরু হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কোতোয়ালি থানার ৩৭ নম্বর ওয়ার্ডে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রদলের সাবেক সভাপতি এ.বি.এম পারভেজ রেজার উদ্যোগে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।

২৫ জুলাই, ২০২৬

বেগম জিয়ার অবমাননা মানে বাংলাদেশের অবমাননা: ইবি সাদা দল আহ্বায়ক
ক্যাম্পাস

বেগম জিয়ার অবমাননা মানে বাংলাদেশের অবমাননা: ইবি সাদা দল আহ্বায়ক

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া-র অবমাননা মানে বাংলাদেশের অবমাননা এবং দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের অবমাননা। তিনি বলেন, এই মহীয়সী নারী দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের জন্য তার পুরো জীবন উৎসর্গ করেছেন। রোববার (১৯ এপ্রিল) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে খালেদা জিয়া ও জাতীয় পতাকার ছবি সম্বলিত ব্যানার ছেঁড়া ও পদদলনের প্রতিবাদে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

২৫ জুলাই, ২০২৬


শিরোনাম:
সদ্য. ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর সদ্য. দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি সদ্য. পররাষ্ট্র মন্ত্রণালয়ে আগুন সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদল সদ্য. সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি সদ্য. বিমানবন্দরে বিশৃঙ্খলার ঘটনায় মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর সদ্য. কবরের জায়গা না পেয়ে বসতঘরেই করিম মিয়ার দাফন সদ্য. ‘ক্রসফায়ার’ বক্তব্যের তীব্র প্রতিবাদ, আইজিপিকে অপসারণের দাবি এনসিপির সদ্য. জাসদ থেকে ধার করা নেতৃত্বে চলছে জামায়াত: আলাল সদ্য. চাঁদার জন্য ব্যবসায়ীকে জিম্মি, ডিজিএফআই-আনসার সদস্যসহ কারাগারে ৬ জন সদ্য. ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর সদ্য. দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি সদ্য. পররাষ্ট্র মন্ত্রণালয়ে আগুন সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদল সদ্য. সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি সদ্য. বিমানবন্দরে বিশৃঙ্খলার ঘটনায় মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর সদ্য. কবরের জায়গা না পেয়ে বসতঘরেই করিম মিয়ার দাফন সদ্য. ‘ক্রসফায়ার’ বক্তব্যের তীব্র প্রতিবাদ, আইজিপিকে অপসারণের দাবি এনসিপির সদ্য. জাসদ থেকে ধার করা নেতৃত্বে চলছে জামায়াত: আলাল সদ্য. চাঁদার জন্য ব্যবসায়ীকে জিম্মি, ডিজিএফআই-আনসার সদস্যসহ কারাগারে ৬ জন