"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)
হরমুজ প্রণালি ফের বন্ধ ঘোষণা করলো আইআরজিসি
যুক্তরাষ্ট্র ইরানি বন্দরে অবরোধ অব্যাহত রাখায় ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) আবারও হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা করেছে। শনিবার আইআরজিসির যৌথ সামরিক কমান্ডের এক বিবৃতিতে এ ঘোষণা দেওয়া হয়। বিবৃতিতে বলা হয়, কৌশলগত এই জলপথটি পুনরায় আগের অবস্থায় ফিরিয়ে নেওয়া হয়েছে এবং এখন থেকে তা কঠোর সামরিক নিয়ন্ত্রণে থাকবে। যুক্তরাষ্ট্রের চলমান বন্দর অবরোধ এবং কথিত সামুদ্রিক চুরির প্রতিক্রিয়ায় তেহরান এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানানো হয়েছে।
২৫ জুলাই, ২০২৬
নবীনগরে চেয়ারম্যান-ভাইয়ের বিরুদ্ধে চাঁদাবাজি ও দখলের অভিযোগে সংবাদ সম্মেলন
বক্তারা অভিযোগ করে বলেন, বর্তমান চেয়ারম্যান ও তার ভাইয়ের নেতৃত্বে একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ করে তুলেছে। তারা আরও বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের সময় থেকেই এই চক্রটি বাঙ্গরা বাজারের সরকারি জায়গা দখলের চেষ্টা চালিয়ে আসছে। ইতোমধ্যে পেঁয়াজ বাজারের খালি জায়গায় ১৩টি ঘর নির্মাণ এবং মুরগি বাজারের সরকারি জায়গা দখল করে অবৈধ স্থাপনা গড়ে তোলা হয়েছে বলেও অভিযোগ করা হয়।
২৫ জুলাই, ২০২৬
বি১-বি২ ভিসা নিয়ে নতুন সতর্কতা যুক্তরাষ্ট্রের
বিজ্ঞপ্তিতে বলা হয়, ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে অবস্থানকালে নির্দিষ্ট কিছু ব্যবসায়িক কার্যক্রম করা গেলেও কোনোভাবেই সেখানে পারিশ্রমিক গ্রহণ বা চাকরির মতো কাজে অংশ নেওয়া যাবে না। চুক্তি নিয়ে আলোচনা, ব্যবসায়িক দরকষাকষি কিংবা বিভিন্ন সম্মেলনে অংশ নেওয়ার সুযোগ থাকলেও যুক্তরাষ্ট্রের কোনো নিয়োগকর্তার জন্য কাজ করা সম্পূর্ণ নিষিদ্ধ।
২৫ জুলাই, ২০২৬
তরুণদের আরও বেশি করে মাঠমুখী হতে হবে: এমপি মান্নান
উদ্বোধনী বক্তব্যে এমপি আব্দুল মান্নান বলেন, 'বর্তমান সময়ে যুব সমাজকে মাদক, অপরাধ ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। তরুণদের বেশি বেশি মাঠমুখী হতে হবে। যে সমাজে খেলাধুলা থাকে, সে সমাজে অপরাধ কমে যায় এবং মানবিক মূল্যবোধ গড়ে ওঠে। আমি চাই নবীনগরের প্রতিটি ইউনিয়নে খেলাধুলার পরিবেশ আরও শক্তিশালী হোক।'
২৫ জুলাই, ২০২৬
এক সপ্তাহের ব্যবধানে আবারও কমল স্বর্ণের দাম
নতুন নির্ধারিত দাম অনুযায়ী, প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণ বিক্রি হবে ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩১ হাজার ৪৭২ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে ১ লাখ ৯৮ হাজার ৪০৫ টাকায়। আর সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬১ হাজার ৬০৫ টাকা।
২৫ জুলাই, ২০২৬
একের পর এক মার্কিন পারমাণবিক বিজ্ঞানী নিখোঁজ, তদন্তে হোয়াইট হাউস
যুক্তরাষ্ট্রে অন্তত ১০ জন বিজ্ঞানীর রহস্যজনক নিখোঁজ ও মৃত্যুর ঘটনায় তদন্ত শুরু করেছে হোয়াইট হাউস। নিখোঁজ বা মৃত এসব বিজ্ঞানীর অনেকেই পারমাণবিক ও মহাকাশ গবেষণার সংবেদনশীল প্রকল্পে যুক্ত ছিলেন বলে জানা গেছে। বুধবার (১৫ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেন, সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে এখনো বিস্তারিত আলোচনা হয়নি। তবে ঘটনাগুলোর মধ্যে একটি সম্ভাব্য প্যাটার্ন দেখা যাচ্ছে, যা অত্যন্ত গুরুতর। বিষয়টি যাচাই করতে আনুষ্ঠানিক তদন্ত প্রয়োজন বলে প্রশাসন মনে করছে।
২৫ জুলাই, ২০২৬
আমেরিকা নয়, ইসলামাবাদে পাকিস্তানের সঙ্গে আলোচনায় বসছে ইরান
যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য আলোচনাকে কেন্দ্র করে আজ শুক্রবার রাতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছাতে পারে ইরানের একটি প্রতিনিধিদল—এমন তথ্য জানিয়েছে পাকিস্তানি সূত্রগুলো। একই সঙ্গে তারা ধারণা করছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনার দ্বিতীয় দফাও শিগগির শুরু হতে পারে। তবে মার্কিন সূত্র এবং ইরানি সংবাদমাধ্যম ভিন্ন অবস্থান তুলে ধরে জানিয়েছে, এই সফরে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হওয়ার সম্ভাবনা নেই।
২৫ জুলাই, ২০২৬
তরমুজ খেয়ে একই পরিবারের চারজনের মৃত্যু, যা উঠে এলো তদন্তে
জানা গেছে, গত ২৫ এপ্রিল রাতে পরিবারটি একটি নৈশভোজের আয়োজন করে, যেখানে প্রথমে মাটন পোলাও পরিবেশন করা হয়। অতিথিরা চলে যাওয়ার পর রাত প্রায় ১টার দিকে পরিবারের সদস্যরা তরমুজ খান। এরপর ভোর ৫টার দিকে সবাই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। বমি ও ডায়রিয়ার মতো উপসর্গ দেখা দিলে বিষয়টি শুরুতে সাধারণ খাদ্যে বিষক্রিয়া বলে মনে করা হয়।
২৫ জুলাই, ২০২৬
সরকার নির্ধারিত মূল্যে কৃষকরা উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য পাবে: প্রতিমন্ত্রী অমিত
প্রতিমন্ত্রী বলেন, 'আজকে কৃষি ক্ষেত্রে যে অগ্রযাত্রা তার সূচনা করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তিনি খাল খনন কর্মসূচি থেকে শুরু করে বিদেশ থেকে উন্নত মানের সার বীজ, যন্ত্রপাতিসহ সকল প্রকার কৃষি উপকরণ এনে দেশের কৃষিতে বিপ্লব ঘটিয়েছিলেন। ফলে এক ফসলা জমিতে দুই ফসলা, দুই ফসলা জমিতে তিন ফসলাতে পরিণত করেছিল। যাতে করে আমদানি নির্ভর এই কৃষি খাত স্বয়ং সম্পন্ন হয়।'
২৫ জুলাই, ২০২৬
‘ভিসি’ হওয়ার ২ ঘণ্টা পরই নিয়োগ বাতিল!
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি বিশ্ববিদ্যালয় শাখা থেকে বৃহস্পতিবার দুপুরে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও আচার্যের অনুমোদনক্রমে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় আইন, ২০০৯ এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী অধ্যাপক ড. আনিসুর রহমানকে চার বছরের জন্য উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, যোগদানের তারিখ থেকে আগামী চার বছর তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন এবং সার্বক্ষণিকভাবে ক্যাম্পাসে অবস্থান করবেন।
২৫ জুলাই, ২০২৬