"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)
রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে আমেরিকার ছাড়ের তথ্যটি ‘বিভ্রান্তিকর’: জ্বালানি মন্ত্রণালয়
রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে যুক্তরাষ্ট্রের ৬০ দিনের ছাড় সংক্রান্ত বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরকে ভিত্তিহীন বলে জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। সংবেদনশীল এ ধরনের তথ্য প্রকাশ জাতীয় জ্বালানি নীতি ও আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে বলেও সতর্ক করেছে প্রতিষ্ঠানটি। শুক্রবার জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এক বার্তায় এ তথ্য জানানো হয়।
২৫ জুলাই, ২০২৬
সোহরাওয়ার্দীতে বাংলাদেশ খেলাফত মজলিসের গণসমাবেশ শুরু
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত গণসমাবেশে দলটির শীর্ষ পর্যায়ের বিভিন্ন নেতার পাশাপাশি জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা, বিরোধীদলীয় চীফ হুইপ, ১১দলীয় ঐক্যের শীর্ষ নেতা এবং বিভিন্ন রাজনৈতিক দল ও শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা বক্তব্য দেন। এর আগে সকাল থেকেই রাজধানী ও আশপাশের বিভিন্ন এলাকায় থেকে বাংলাদেশ খেলাফত মজলিসের নেতাকর্মীরা সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হওয়া শুরু করেন।
২৫ জুলাই, ২০২৬
দেওয়াল ভেঙে মসজিদের ঢুকে হামলা, ৩ জনকে কুপিয়ে জখম
মাগুরার শ্রীপুর উপজেলার চরজোকা গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মসজিদের ভেতরে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। হামলাকারীরা মসজিদের দেয়াল ভেঙে ভেতরে প্রবেশ করে প্রতিপক্ষের ওপর আক্রমণ চালায়। এতে অন্তত তিনজন গুরুতর আহতসহ বেশ কয়েকজন জখম হয়েছেন। শুক্রবার (১ মে) জুমার নামাজের পর এই ঘটনা ঘটে। গুরুতর আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে, অন্যদের মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
২৫ জুলাই, ২০২৬
গোসাইরহাটে পাগলের ছদ্মবেশে মাদক বিক্রি, দুই কারবারি গ্রেফতার
গ্রেফতার মাদককারবারি কামাল উপজেলার কোদালপুর ইউনিয়নের রসিদ সরদার পাড়া গ্রাম এলাকার মৃত আব্দুল আলীর ছেলে ও রাসেল বেপারী আবু বেপারী পাড়া এলাকার বারেক বেপারীর ছেলে। তারা দীর্ঘদিন পাগলের ছদ্মবেশে মাদক বিক্রি করে আসছিলেন। গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ বোরহান উদ্দিন বলেন, ‘পাগলের ছদ্মবেশে তারা দীর্ঘদিন ধরে মাদকব্যবসা চালাচ্ছিলেন। এমন অবস্থায় স্থানীয়রা তাদেরকে আটক পুলিশ কে খবর দেয়। ছদ্মবেশী জালালের বিরুদ্ধে গোসাইরহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।'
২৫ জুলাই, ২০২৬
পশ্চিমবঙ্গে প্রকাশ্যে গরুসহ সব পশু জবাই নিষিদ্ধ করল বিজেপি
আরোপিত নিয়মানুযায়ী, সংশ্লিষ্ট পশুর বয়স অবশ্যই ১৪ বছরের বেশি হতে হবে এবং সেটি আর প্রজনন বা কাজের উপযোগী নয়— এমন নিশ্চয়তা থাকতে হবে। এছাড়া আঘাত, বিকলাঙ্গতা বা অনিরাময়যোগ্য রোগের কারণে স্থায়ীভাবে অক্ষম হয়ে পড়া পশুর ক্ষেত্রেও জবাইয়ের অনুমতি মিলবে। এই সনদ প্রদানের ক্ষমতা দেওয়া হয়েছে পৌরসভার চেয়ারম্যান বা পঞ্চায়েত সমিতির সভাপতি এবং সরকারি পশু চিকিৎসককে।
২৫ জুলাই, ২০২৬
কুবিতে ডিবেটিং সোসাইটির উদ্যোগে জাতীয় বিতর্ক উৎসবের বিশ্ববিদ্যালয় পর্যায় সম্পন্ন
‘যুক্তির বর্ণমালায় গ্রন্থিত হোক মুক্তির কবিতা’ প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) কুমিল্লা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি (সিওইউডিএস)-এর উদ্যোগে প্রথমবারের মতো আয়োজিত জাতীয় বিতর্ক উৎসবের বিশ্ববিদ্যালয় পর্যায়ের প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের কনফারেন্স রুমে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। পরবর্তীতে অনুষদের বিভিন্ন কক্ষে একাধিক রাউন্ডে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
২৫ জুলাই, ২০২৬
ঢাকার সঙ্গে যুক্ত হচ্ছে নতুন আরেক শহর
রাজধানী ঢাকার সঙ্গে পূর্বাচল নতুন শহর প্রকল্পকে একীভূত করার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সিদ্ধান্ত অনুযায়ী, পুরো পূর্বাচল এলাকা ঢাকা উত্তর সিটি করপোরেশন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এবং ঢাকা ওয়াসার আওতায় আনা হবে। বৃহস্পতিবার (২২ এপ্রিল) রাতে জাতীয় সংসদের ক্যাবিনেট কক্ষে অনুষ্ঠিত বৈঠকে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
২৫ জুলাই, ২০২৬
একদিনের সফরে সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী
বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুত্তাদীর, শ্রম ও প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক কাইয়ুম চৌধুরী, বিভাগীয় কমিশনার মশিউর রহমান, জেলা প্রশাসক সারওয়ার আলমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। সেখান থেকে প্রধানমন্ত্রী সরাসরি হযরত শাহ জালাল (র.) এর মাজারে যান। মাজার জিয়ারত শেষে তিনি খাদিম নগরে হযরত শাহ পরাণ (র.)-এর মাজারে যাবেন।
২৫ জুলাই, ২০২৬
‘রক্ত চোষা জনি গ্রুপ’ এর ‘পাংখা রুবেল’ গ্রেপ্তার
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার রুবেল আদাবর থানার দুটি পরোয়ানাভুক্ত মামলার আসামি। তার বিরুদ্ধে ছিনতাই, দস্যুতা, চাঁদাবাজি ও মাদক সংক্রান্ত নয়টি মামলা চলমান রয়েছে। তিনি শেখেরটেক এলাকার কিশোর গ্যাং ‘রক্ত চোষা জনি গ্রুপ’র সেকেন্ড ইন কমান্ড। দীর্ঘদিন ধরে পুলিশ তাকে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছিল। তেজগাঁও বিভাগের এডিসি মো. জুয়েল রানা বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।’
২৫ জুলাই, ২০২৬
নেতানিয়াহুর গোপন সফরের দাবি নাকচ আরব আমিরাতের
বিতর্কের সূত্রপাত মূলত নেতানিয়াহুর দপ্তরের একটি বিবৃতি থেকে। সেখানে দাবি করা হয়েছিল, ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে এক গোপন বৈঠক করেছেন। ইসরাইলি পক্ষ এই বৈঠককে 'ঐতিহাসিক মাইলফলক' হিসেবে বর্ণনা করে। তবে এতে সফরের সময় বা স্থান নিয়ে কোনো তথ্য দেয়নি তারা। ইসরাইলের এই দাবির পরই কঠোর প্রতিক্রিয়া জানায় আমিরাত। আবুধাবি জানায়, আনুষ্ঠানিকভাবে নিশ্চিত না হওয়া কোনো তথ্যকে তারা গ্রহণযোগ্য মনে করে না এবং এ ধরনের দাবি বিভ্রান্তিকর।
২৫ জুলাই, ২০২৬