"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)
হাটে নেই ক্রেতার দেখা, দাম কমায় বিপাকে ব্যাপারীরা
ঈদুল আজহা সামনে রেখে রাজধানীর গাবতলী পশুর হাট-এ কোরবানির পশুর পর্যাপ্ত সরবরাহ থাকলেও শেষ মুহূর্তে ক্রেতা কমে যাওয়ায় বিপাকে পড়েছেন ব্যাপারী ও খামারিরা। টানা বৃষ্টির কারণে হাটে ক্রেতার উপস্থিতি কমে যাওয়ায় একদিনের ব্যবধানে গরুর দাম উল্লেখযোগ্যভাবে কমে গেছে বলে দাবি করছেন বিক্রেতারা। তবে দাম কিছুটা কমায় স্বস্তি প্রকাশ করেছেন ক্রেতারা। মঙ্গলবার (২৭ মে) ভোর ৬টা থেকে সকাল ১০টা পর্যন্ত হাট ঘুরে দেখা যায়, ছোট, মাঝারি ও বড় আকারের গরুর পর্যাপ্ত সরবরাহ রয়েছে। এরপরও নতুন গরু নামানোর জন্য শত শত ট্রাক ও ট্রলারকে দীর্ঘ সময় অপেক্ষা করতে দেখা যায়।
২৫ জুলাই, ২০২৬
ফরাসি পর্যটককে সন্তানের সামনে সংঘবদ্ধ ধর্ষণ: দুই পাকিস্তানির মৃত্যুদণ্ড বহাল
এর আগে ২০২১ সালে একটি বিশেষ আদালত তাদের মৃত্যুদণ্ড দিয়েছিল। ঘটনাটি ঘটে ২০২০ সালের ৯ সেপ্টেম্বর। পাকিস্তানের লাহোর–সিয়ালকোট মহাসড়কে ফরাসি ওই নারী তার তিন সন্তানসহ গাড়িতে ছিলেন। গাড়ির জ্বালানি শেষ হয়ে যাওয়ায় তারা রাস্তার পাশে আটকে পড়েন। পরে দুর্বৃত্তরা গাড়ির জানালা ভেঙে ভেতরে প্রবেশ করে এবং অস্ত্রের মুখে তাকে গাড়ি থেকে নামিয়ে সন্তানদের সামনে ধর্ষণ করে বলে মামলার নথিতে উল্লেখ করা হয়। সেই সঙ্গে তারা ওই নারীর নগদ টাকা, গহনা ও ব্যাংক কার্ড লুট করে পালিয়ে যায়।
২৫ জুলাই, ২০২৬
জাতির প্রত্যাশা পূরণের লক্ষেই এবারের বাজেট প্রণয়ন: অর্থমন্ত্রী
বাংলাদেশের প্রতিটি নাগরিকের সার্বিক মঙ্গলের কথা মাথায় রেখে এবং জাতীয় আকাঙ্ক্ষা পূরণের লক্ষ্য নিয়ে নতুন অর্থবছরের জাতীয় বাজেট তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। দেশের অর্থনীতির আগামী ১ বছরের আনুষ্ঠানিক রূপরেখা বা বাজেট পেশ করার জন্য বৃহস্পতিবার (১১ জুন) সকালে জাতীয় সংসদের বাজেট অধিবেশনে যোগ দিতে যাওয়ার সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এই মন্তব্য করেন।
২৫ জুলাই, ২০২৬
আওয়ামী লীগ ফিরেনি, তারা ছিলই, ফিরেছে তাদের দম্ভ: আসিফ নজরুল
দীর্ঘ ফেসবুক পোস্টে তিনি দাবি করেন, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ঘটনাপ্রবাহের মধ্য দিয়েই আওয়ামী লীগের পুনরুত্থান ঘটেছে। তাঁর ভাষ্য অনুযায়ী, ২৪–কে ৭১–এর বিরুদ্ধে দাঁড় করানো, উগ্রবাদী গোষ্ঠীর উত্থান, মব সংস্কৃতির বিস্তার, সংখ্যালঘু নির্যাতন, সাংস্কৃতিক ও গণমাধ্যম প্রতিষ্ঠানে হামলা এবং রাজনৈতিক সংস্কারের স্থবিরতা এসবের মধ্য দিয়েই আওয়ামী লীগ নতুনভাবে শক্তি ফিরে পেয়েছে।
২৫ জুলাই, ২০২৬
জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ব্যবস্থাপনায় পবিত্র ঈদুল আযহা-২০২৬ উপলক্ষে রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে প্রধান ঈদের জামাত সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমানসহ মন্ত্রী পরিষদের সদস্য, বিচারপতি, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ ও বিদেশী কূটনীতিকরা জাতীয় ঈদগাহ ময়দানের এই প্রধান জামাতে অংশ নেবেন বলে আশা প্রকাশ করেছেন ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।
২৫ জুলাই, ২০২৬
আবাসিক সংযোগে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ফিরছে আগের দামে
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত কার্যকর হওয়ার দিনই আবাসিক গ্রাহকদের নিম্নস্তরের দুই ধাপে বাড়তি মূল্য প্রত্যাহারের আবেদন করেছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। একই সঙ্গে ৫০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারকারী জীবনধারা-সুবিধাভোগী গ্রাহক এবং প্রথম ধাপে ৭৫ ইউনিট পর্যন্ত ব্যবহারকারীদের জন্য আগের মূল্য বহাল রাখার প্রস্তাব দেওয়া হয়েছে। এছাড়া শূন্য থেকে ২০০ ইউনিট পর্যন্ত ব্যবহারকারীদের জন্য নতুন একটি স্তর চালুর কথাও আবেদনে উল্লেখ করা হয়েছে।
২৫ জুলাই, ২০২৬
ফুটবল উত্তেজনা: গাবতলী সেতুতে উড়ছে ৪৮ দেশের পতাকা
বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্টের জমকালো আসরকে কেন্দ্র করে ঢাকা জেলার সাভার উপজেলার আমিনবাজার এলাকায় এক ব্যতিক্রমী ও বর্ণিল ফুটবল উৎসবের আমেজ লক্ষ্য করা গেছে। স্থানীয় ফুটবলপ্রেমীদের উদ্যোগে গাবতলী সেতুর একাংশ জুড়ে এবারের বিশ্বকাপে অংশগ্রহণকারী মোট ৪৮টি দেশের জাতীয় পতাকা সারিবদ্ধভাবে টাঙানো হয়েছে। এই আন্তর্জাতিক পতাকাসমূহের ঠিক মাঝখানে অত্যন্ত মর্যাদার সঙ্গে ওড়ানো হচ্ছে বাংলাদেশের লাল-সবুজের জাতীয় পতাকাও।
২৫ জুলাই, ২০২৬
অপরাধী যেই হোক রাজনৈতিক পরিচয় দেখা হবে না: ডিএমপি কমিশনার
রাজধানীতে চাঁদাবাজি, ছিনতাই, মাদক, কিশোর গ্যাং, অনলাইন জুয়া ও সাইবার প্রতারণার বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ।তিনি বলেন, অপরাধী যেই হোক, তার রাজনৈতিক বা সামাজিক পরিচয় বিবেচনায় নেওয়া হবে না। তিনি স্পষ্ট করেন, সব ধরনের অপরাধ দমনে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হবে। বুধবার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। কমিশনার জানান, একটি নিরাপদ, অপরাধমুক্ত ও শান্ত রাজধানী গড়ে তুলতে ডিএমপি কাজ করে যাচ্ছে এবং এ কাজে গণমাধ্যমকে গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে দেখছে তারা।
২৫ জুলাই, ২০২৬
‘নির্বাচন ছিল না, এটা ছিল সিলেকশন ও ইঞ্জিনিয়ার্ড নির্বাচন’
জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, এবার প্রকৃত অর্থে নির্বাচন হয়নি, বরং এটি ছিল একটি বাছাইকরণ বা সিলেকশন প্রক্রিয়া। তিনি অভিযোগ করেন, তাকে এবং তার দলকে ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে পরিকল্পিতভাবে নির্বাচন থেকে বাদ দেওয়া হয়েছে। সম্প্রতি একটি গণমাধ্যমকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এসব মন্তব্য করেন।
২৫ জুলাই, ২০২৬
অভিষেকের উত্থানেই মমতার পতন? একদিনের ধাক্কায় যা যা হারাল মমতার তৃণমূল
পশ্চিমবঙ্গের রাজনীতিতে তৃণমূল কংগ্রেস দীর্ঘদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বের সমার্থক ছিল। ১৯৯৮ সালে কংগ্রেস থেকে বেরিয়ে দল গঠন, বামফ্রন্ট সরকারের অবসান এবং টানা দেড় দশক রাজ্য পরিচালনা প্রতিটি পর্যায়েই তার নেতৃত্ব ছিল প্রধান চালিকাশক্তি। তবে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে ক্ষমতা হারানোর এক মাসের মধ্যেই দলটি গভীর অভ্যন্তরীণ সংকটের মুখে পড়েছে।
২৫ জুলাই, ২০২৬