"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বিএনপি করিয়েছে: আসিফ মাহমুদ
আসিফ মাহমুদ অভিযোগ করে বলেন, 'বর্তমান পররাষ্ট্রমন্ত্রী এবং তৎকালীন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান বিএনপির পরামর্শে অন্তর্বর্তী সরকারের ওপর দায় চাপানোর উদ্দেশ্যে নির্বাচনের মাত্র তিন দিন আগে এই চুক্তি সম্পন্ন করেন। এই চুক্তি মূলত বিএনপিই করিয়েছে, এমনকি তারেক রহমানের প্রত্যক্ষ ভূমিকা ছিল।'
২৫ জুলাই, ২০২৬
নতুন কর্মসূচির আওতায় আইএমএফের কাছে ঋণ চেয়েছে বাংলাদেশ
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছে নতুন কর্মসূচির আওতায় ঋণ চেয়েছে বাংলাদেশ। দেশের অর্থনৈতিক সংস্কার কর্মসূচিকে সমর্থন দিতে নতুন এই ঋণ কর্মসূচি শুরু করার অনুরোধ জানিয়ে আইএমএফকে চিঠি দেওয়া হয়েছে। নতুন এ ঋণ কর্মসূচির বিষয়ে আলোচনায় শিগগিরই ঢাকা সফরে আসছে আইএমএফের একটি প্রতিনিধি দল।
২৫ জুলাই, ২০২৬
মুন্সীগঞ্জ সরকারি হরগঙ্গা কলেজে ছাত্রশিবিরের নবীন ওরিয়েন্টেশন প্রোগ্রাম
ঐতিহ্যবাহী মুন্সীগঞ্জ সরকারি হরগঙ্গা কলেজে অনার্স প্রথম বর্ষের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রামকে কেন্দ্র করে উৎসবমুখর পরিবেশে পরিচিতি ও সদস্য সংগ্রহ কার্যক্রম সম্পন্ন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, হরগঙ্গা কলেজ শাখা। আজ বুধবার (১০ জুন) কলেজ প্রাঙ্গণে সকাল থেকেই বর্ণাঢ্য কার্যক্রমের সূচনা হয়। উচ্চশিক্ষার আঙিনায় পা রাখা নতুন শিক্ষার্থীদের স্বাগত জানাতে ক্যাম্পাসজুড়ে ছাত্রশিবিরের নেতাকর্মীরা ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেন। নবীন শিক্ষার্থীদের মাঝে সংগঠনের মূল লক্ষ্য, উদ্দেশ্য এবং শিক্ষার্থীবান্ধব নানা কর্মসূচি তুলে ধরতে কলেজ প্রাঙ্গণে একটি আকর্ষণীয় ‘তথ্য ও সদস্য সংগ্রহ বুথ’ স্থাপন করা হয়।
২৫ জুলাই, ২০২৬
ফায়ার সার্ভিসের সামর্থ্য ও সক্ষমতা বৃদ্ধিতে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'সারাদেশে ৫৩৮টি ফায়ার স্টেশনের মাধ্যমে ফায়ার সার্ভিস সেবা প্রদান করে যাচ্ছে যা চাহিদার তুলনায় যথেষ্ট নয়। এ বিবেচনায় বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের জন্য বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করেছে। ইতোমধ্যে ২০টি ফায়ার স্টেশন নির্মাণ ও পুনর্নির্মাণের প্রকল্প বাস্তবায়নের কাজ চলমান রয়েছে। অ্যাম্বুলেন্স সেবা সম্প্রসারণের লক্ষ্যে ১০০টি অ্যাম্বুলেন্স সংগ্রহের কাজও চলমান রয়েছে।
২৫ জুলাই, ২০২৬
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজট ছাড়াল ১৫ কিলোমিটার
মঙ্গলবার বিকেল ৪টার দিকে চন্দ্রা ত্রীমোড় এলাকাকে কেন্দ্র করে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ী থেকে চন্দ্রা উড়াল সড়ক এবং চন্দ্রা-নবীনগর সড়কের বাড়ইপাড়া থেকে চন্দ্রা ত্রীমোড় পর্যন্ত উত্তরবঙ্গগামী লেইনে তীব্র যানজট দেখা যায়। পরিবহণ সংশ্লিষ্টরা বলছেন, ঢাকা থেকে দূরপাল্লার পরিবহন সন্ধ্যার দিকে যাত্রা শুরু করলে যানজটের তীব্রতা ধীরে ধীরে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।
২৫ জুলাই, ২০২৬
কুয়েতে ড্রোন হামলায় চার বাংলাদেশি আহত
কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন বিদেশি নাগরিক আহত হয়েছেন এবং একজন নিহত হয়েছেন বলে জানিয়েছে বাংলাদেশ দূতাবাস।
২৫ জুলাই, ২০২৬
দেশে হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৯৪৫ জন সন্দেহজনক এবং ৯৪ জন নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ৯ জুন সকাল ৮টা থেকে ১০ জুন সকাল ৮টা পর্যন্ত সংগৃহীত তথ্যের ভিত্তিতে দেশের সার্বিক হাম পরিস্থিতির হালনাগাদ চিত্র প্রকাশ করা হয়েছে।
২৫ জুলাই, ২০২৬
আগের কাঠামোয় থাকছে না র্যাব, বদলাতে পারে নামও: তথ্য উপদেষ্টা
জাহেদ উর রহমান বলেন, 'র্যাব বিলুপ্তির যে দাবি বিএনপি করেছিল, এক অর্থে সেইভাবে র্যাব থাকছে না। বাহিনীটির নাম পরিবর্তনের বিষয়টিও বিবেচনায় রয়েছে। তবে এটি এখনো চূড়ান্ত হয়নি।' তথ্য উপদেষ্টা বলেন, 'স্বরাষ্ট্রমন্ত্রী ইতোমধ্যে এ বিষয়ে কাজ করছেন এবং একটি নতুন আইনি কাঠামোর আওতায় বাহিনীটিকে পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।'
২৫ জুলাই, ২০২৬
টিসিবির চাল ও ফ্যামিলি কার্ডসহ জামায়াত নেতা আটক
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে কয়েকটি বস্তাভর্তি চাল সাকিল শিকদারের বাড়িতে তোলা হচ্ছিল। বিষয়টি সন্দেহজনক মনে হলে এলাকাবাসী সেখানে গিয়ে প্রায় ২৪০ কেজি টিসিবির চাল এবং ২৪ জন সুবিধাভোগীর স্মার্ট ফ্যামিলি কার্ড উদ্ধার করেন। পরে খবর পেয়ে গ্রাম পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চাল ও কার্ড জব্দ করে। এলাকাবাসীর অভিযোগ, টিসিবির পণ্য সাধারণত দিনের বেলায় বিতরণ করা হয়। সে ক্ষেত্রে গভীর রাতে এসব চাল একত্রে এনে ব্যক্তিগত বাড়িতে রাখার বিষয়টি রহস্যজনক।
২৫ জুলাই, ২০২৬
১৩ মাস পর কারামুক্ত আইভী, লড়বেন আগামী সিটি করপোরেশন নির্বাচনে
প্রায় ১৩ মাস কারাভোগের পর জামিনে মুক্তি পেয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগের নেত্রী সেলিনা হায়াৎ আইভী। বুধবার (৩ জুন) রাত ১০টা ৮ মিনিটে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান। কারাগারের জেলার শিরিন আক্তার জানান, সন্ধ্যায় পৌঁছানো জামিনসংক্রান্ত নথি যাচাই-বাছাই শেষে তাকে মুক্তি দেওয়া হয়। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় দায়ের করা ১২টি মামলায় হাইকোর্টের দেওয়া জামিন আপিল বিভাগেও বহাল থাকায় মুক্তিতে আর কোনো বাধা ছিল না। পরে পরিবারের সদস্যদের সঙ্গে তিনি কারাগার ত্যাগ করেন।
২৫ জুলাই, ২০২৬