"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)

জুলাই অভ্যুত্থানের মামলায় পুলিশ কর্মকর্তা তানভীরকে গ্রেপ্তারের নির্দেশ
আইন-আদালত

জুলাই অভ্যুত্থানের মামলায় পুলিশ কর্মকর্তা তানভীরকে গ্রেপ্তারের নির্দেশ

এজাহার ও আদালত সূত্রে জানা যায়, ২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় ছাত্র-জনতার বিপক্ষে অবস্থান নেওয়ার অভিযোগ রয়েছে এসএম তানভীর আহমেদের বিরুদ্ধে। মামলাটি দায়ের হওয়ার প্রায় দেড় বছর পর তাকে শ্যোন অ্যারেস্ট দেখানোর আবেদন মঞ্জুর করল আদালত। আদালতের বেঞ্চ সহকারী আব্দুর রহমান জানান, কোতোয়ালি থানার মামলায় করা আবেদন গ্রহণ করে আদালত এ নির্দেশ দেন। একই সঙ্গে আগামী ৪ জুন তাকে সশরীরে আদালতে হাজির করার নির্দেশও দেওয়া হয়েছে।

২৫ জুলাই, ২০২৬

মৌলভীবাজারে বজ্রপাতে ১৪ গবাদিপশুর মৃত্যু
সারাদেশ

মৌলভীবাজারে বজ্রপাতে ১৪ গবাদিপশুর মৃত্যু

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় বজ্রপাতে ১৩টি গরু ও একটি মহিষসহ মোট ১৪টি গবাদিপশু মারা গেছে। বুধবার উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের কুচাই জ্বালাই ও পাথরটিলা গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, বজ্রসহ বৃষ্টির সময় চা শ্রমিক পরিবারের মালিকানাধীন ১৩টি গরু এবং পাথরটিলা এলাকার একটি মহিষ বজ্রাঘাতে ঘটনাস্থলেই মারা যায়।

২৫ জুলাই, ২০২৬

নির্বাচনী দায়িত্বে আহত বা নিহতদের জন্য ১০ লাখ টাকা পর্যন্ত অনুদান দেবে ইসি
জাতীয়

নির্বাচনী দায়িত্বে আহত বা নিহতদের জন্য ১০ লাখ টাকা পর্যন্ত অনুদান দেবে ইসি

নির্বাচন কমিশন (ইসি) জাতীয় সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে এবং ভোটার তালিকা প্রণয়ন কার্যক্রমে দায়িত্ব পালনকালে কর্মকর্তা-কর্মচারী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বড় ধরনের শারীরিক বা আর্থিক ক্ষতির সম্মুখীন হলে তাদের ও তাদের পরিবারকে এককালীন আর্থিক অনুদান দেওয়ার নতুন নীতিমালা জারি করেছে। সম্প্রতি নির্বাচন কমিশন সচিবালয় থেকে জারি করা ‘নির্বাচনী দায়িত্ব পালনকালে অসুস্থ/গুরুতর অসুস্থ/আহত/গুরুতর আহত কর্মকর্তা-কর্মচারী ও মৃত ব্যক্তির পরিবারকে আর্থিক সহায়তা/অনুদান প্রদান নীতিমালা-২০২৬’ অনুযায়ী এ সুবিধা দেওয়া হবে।

২৫ জুলাই, ২০২৬

রোহিঙ্গাদের ওপর আরাকান আর্মির হত্যাযজ্ঞ নিয়ে হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদনে ভয়াবহ তথ্য
আন্তর্জাতিক

রোহিঙ্গাদের ওপর আরাকান আর্মির হত্যাযজ্ঞ নিয়ে হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদনে ভয়াবহ তথ্য

ওমর আহমদ সেই বিভীষিকাময় অভিজ্ঞতার কথা তুলে ধরে বলেন, ‘গ্রামে কোনো গবাদিপশু বা হাঁস-মুরগি অবশিষ্ট ছিল না, অথচ আগে প্রতিটি বাড়িতেই এগুলো ছিল। শুনলাম আরাকান আর্মি সব লুট করে নিয়ে গেছে। এরপর আমি ধানক্ষেতের দিকে যাই, যেখানে আমার নিকটাত্মীয়সহ প্রায় ৮০ জন গ্রামবাসীকে হত্যা করা হয়েছিল। সেখানে গিয়ে দেখি চারপাশে ছড়িয়ে-ছিটিয়ে আছে কঙ্কাল আর মানুষের খুলি। মাংস পচে গেলেও লাশের কাপড়গুলো তখনও অক্ষত ছিল।’

২৫ জুলাই, ২০২৬

সদরঘাটে লঞ্চ চলাচল স্বাভাবিক
জাতীয়

সদরঘাটে লঞ্চ চলাচল স্বাভাবিক

সদরঘাট নৌরুটে লঞ্চ চলাচল আবার স্বাভাবিক হয়েছে। সদরঘাট ও নারায়ণগঞ্জ থেকে সব রুটে লঞ্চ ছেড়ে যাচ্ছে বলে জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রণালয়-এর জনসংযোগ কর্মকর্তা কাজী আরিফ বিল্লাহ। মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে তিনি জানান, ভারী বৃষ্টির কারণে সাময়িকভাবে সদরঘাটে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছিল। তবে পরিস্থিতির উন্নতি হওয়ায় এখন সব রুটে লঞ্চ চলাচল শুরু হয়েছে। একই সঙ্গে নৌযানগুলোকে সতর্কতার সঙ্গে চলাচলের নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

২৫ জুলাই, ২০২৬

সাগর-রুনি হত্যাকাণ্ড তদন্তের আলামত উধাও: অ্যাটর্নি জেনারেল
জাতীয়

সাগর-রুনি হত্যাকাণ্ড তদন্তের আলামত উধাও: অ্যাটর্নি জেনারেল

বহুল আলোচিত সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের তদন্তে শুরু থেকেই গাফিলতি ছিলো বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। তবে অনেক আলামতের হদিস না মিললেও হাইকোর্টের নির্দেশে বর্তমান তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন তিনি।

২৫ জুলাই, ২০২৬

মির্জাপুরে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ২ নেতা গ্রেপ্তার
সারাদেশ

মির্জাপুরে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ২ নেতা গ্রেপ্তার

টাঙ্গাইলের মির্জাপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে আহত হিমেলের ২ চোখ হারানোর ঘটনায় করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের ২নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৯ জুন) রাতে উপজেলা সদরের গাড়াইল ও বাইমহাটী বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

২৫ জুলাই, ২০২৬

সান ডিয়েগোর মসজিদে বন্দুক হামলা: হামলাকারীসহ নিহত ৫
আন্তর্জাতিক

সান ডিয়েগোর মসজিদে বন্দুক হামলা: হামলাকারীসহ নিহত ৫

সান ডিয়েগো পুলিশ প্রধান স্কট ওয়াহল জানান, সক্রিয় বন্দুকধারীর খবর পাওয়ার মাত্র চার মিনিটের মধ্যে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মসজিদের সামনে তিনজনের মরদেহ দেখতে পায়। তিনি বলেন, 'ঘটনাটি বর্ণবাদী বা বিদ্বেষপ্রসূত অপরাধ কি না, সেটিকে গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।' পুলিশের ভাষ্য অনুযায়ী, হামলার সময় নিহত নিরাপত্তাকর্মী সাহসিকতার সঙ্গে প্রতিরোধ গড়ে তোলেন। তার ওই পদক্ষেপের কারণেই আরও বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে। নিহত অন্য দুইজনের পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি।

২৫ জুলাই, ২০২৬

বেলজিয়ামে ট্রেনের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল স্কুলবাসে , নিহত ৪
আন্তর্জাতিক

বেলজিয়ামে ট্রেনের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল স্কুলবাসে , নিহত ৪

বেলজিয়ামের রেল অবকাঠামো পরিচালনাকারী প্রতিষ্ঠান ইনফ্রাবেলের মুখপাত্র ফ্রেদেরিক সাক্রে জানান, স্থানীয় সময় সকাল ৮টা ৮ মিনিটের দিকে সংঘর্ষের ঘটনাটি ঘটে। দুর্ঘটনাটি এতটাই ভয়াবহ ছিল যে বাসটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তবে হতাহতদের বিষয়ে বিস্তারিত জানাতে তিনি বিরত থাকেন। তিনি আরও জানান, ট্রেনটি দুর্ঘটনার পর প্রায় এক কিলোমিটার দূরের পরবর্তী স্টেশনে গিয়ে থামে।

২৫ জুলাই, ২০২৬

কুয়াকাটা উপকূলে ভেসে এলো ৪৫ ফুট দৈর্ঘ্যের বিরল বেলিন তিমি
সারাদেশ

কুয়াকাটা উপকূলে ভেসে এলো ৪৫ ফুট দৈর্ঘ্যের বিরল বেলিন তিমি

পটুয়াখালীর কুয়াকাটা উপকূলে বঙ্গোপসাগরে প্রায় ৪৫ ফুট দৈর্ঘ্যের একটি বেলিন প্রজাতির তিমি ভেসে এসেছে। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে কুয়াকাটা জিরো পয়েন্ট থেকে প্রায় ২ কিলোমিটার দূরে গভীর সমুদ্রে তিমিটিকে দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে উপকূল পরিবেশ রক্ষা আন্দোলনের (উপরা) সদস্যরা স্পিডবোটে ঘটনাস্থলে গিয়ে তিমিটির উপস্থিতি নিশ্চিত করেন।

২৫ জুলাই, ২০২৬


শিরোনাম:
সদ্য. দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর: কনস্যুলেটের ভূমিকা খতিয়ে দেখতে বলল সংসদীয় কমিটি সদ্য. কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকের নেতৃত্বে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সদ্য. ৪ নভেম্বর পর্যন্ত স্থগিত বিমানের দাম্মাম ও রিয়াদ ফ্লাইট সদ্য. যুক্তরাষ্ট্র ও ইসরায়েল থেকে দূরত্ব বজায় রাখতে ইউরোপকে ইরানের আহ্বান সদ্য. ষষ্ঠ শ্রেণির পাঠ্যবই থেকে বাদ দেওয়া হলো ‘দাঁড়িপাল্লা’ প্রতীক সদ্য. মাদক সংশ্লিষ্টতার কারণে ২৭ জন পুলিশ সদস্যকে জেলে পাঠানো হয়েছে: আইজিপি সদ্য. বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে সুইডিশ কোম্পানিকে স্পিকারের আহ্বান সদ্য. জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ায় ৫৪৮ ছাত্রীর মাঝে বাইসাইকেল বিতরণ সদ্য. চট্টগ্রাম সিটির পূর্ণকালীন প্রশাসকের দায়িত্ব পেলেন মেয়র শাহাদাত সদ্য. জাপান সফরে স্ত্রী জুবাইদা রহমানসহ প্রধানমন্ত্রীর সফরসঙ্গী যাঁরা সদ্য. দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর: কনস্যুলেটের ভূমিকা খতিয়ে দেখতে বলল সংসদীয় কমিটি সদ্য. কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকের নেতৃত্বে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সদ্য. ৪ নভেম্বর পর্যন্ত স্থগিত বিমানের দাম্মাম ও রিয়াদ ফ্লাইট সদ্য. যুক্তরাষ্ট্র ও ইসরায়েল থেকে দূরত্ব বজায় রাখতে ইউরোপকে ইরানের আহ্বান সদ্য. ষষ্ঠ শ্রেণির পাঠ্যবই থেকে বাদ দেওয়া হলো ‘দাঁড়িপাল্লা’ প্রতীক সদ্য. মাদক সংশ্লিষ্টতার কারণে ২৭ জন পুলিশ সদস্যকে জেলে পাঠানো হয়েছে: আইজিপি সদ্য. বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে সুইডিশ কোম্পানিকে স্পিকারের আহ্বান সদ্য. জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ায় ৫৪৮ ছাত্রীর মাঝে বাইসাইকেল বিতরণ সদ্য. চট্টগ্রাম সিটির পূর্ণকালীন প্রশাসকের দায়িত্ব পেলেন মেয়র শাহাদাত সদ্য. জাপান সফরে স্ত্রী জুবাইদা রহমানসহ প্রধানমন্ত্রীর সফরসঙ্গী যাঁরা