"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)
সারাদেশে হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু
গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৯ জুন) স্বাস্থ্য অধিদফতরের কন্ট্রোলরুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে তিনজনের মৃত্যু হলেও নিশ্চিত হাম রোগে কারও মৃত্যু হয়নি। ১৫ মার্চ থেকে ৯ জুন পর্যন্ত হাম উপসর্গে মোট ৫৩৯ শিশুর মৃত্যু হয়েছে এবং নিশ্চিত হাম রোগে ৯২ জনের মৃত্যু হয়েছে।
২৫ জুলাই, ২০২৬
কুবির নবনিযুক্ত উপাচার্যের সঙ্গে শিক্ষক সমিতির সৌজন্য সাক্ষাৎ
কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির পক্ষ থেকে নবনিযুক্ত উপাচার্য মহোদয় প্রফেসর ড. এম এম শরীফুল করীম স্যারকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। সামনে আমরা সবাইকে নিয়ে একসাথে পথ চলতে চাই। আমরা সকল শিক্ষক উপাচার্য মহোদয়কে এই আশ্বাস দিচ্ছি যে বিশ্ববিদ্যালয়কে সামনে এগিয়ে নিতে সবাই মিলে একযোগে সহযোগিতা করব।'
২৫ জুলাই, ২০২৬
৬.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল চিলি
চিলি বিশ্ববিদ্যালয়ের ন্যাশনাল সিসমোলজিক্যাল সেন্টারের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল কালামা শহর থেকে প্রায় ১২ কিলোমিটার দক্ষিণে। শক্তিশালী এই কম্পনে আশপাশের এলাকাতেও আতঙ্ক ছড়িয়ে পড়ে। এদিকে চিলির হাইড্রোগ্রাফিক অ্যান্ড ওশেনোগ্রাফিক সার্ভিস জানিয়েছে, ভূমিকম্পটির বৈশিষ্ট্য বিশ্লেষণ করে সুনামির কোনো ঝুঁকি পাওয়া যায়নি। ফলে দেশটির উপকূলীয় অঞ্চলের জন্য সতর্কতা জারি করা হয়নি।
২৫ জুলাই, ২০২৬
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা, ভাংচুর-আহত ৪ নেতা
যশোরের বেনাপোলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত চারজন আহত হয়েছেন। তবে গাড়িবহরে থাকা নাসীরুদ্দীন পাটওয়ারী এবং যুগ্ম সদস্য সচিব ফরিদুল হকসহ অন্যান্য নেতারা নিরাপদে আছেন বলে দলীয় সূত্রে জানা গেছে। এনসিপির নেতাকর্মীরা জানান, বুধবার (৩ মে) বেলা সোয়া ১টার দিকে বেনাপোল বাজার এলাকায় এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে ‘চোরাগোপ্তা’ হামলা চালানো হয়। এতে চারজন আহত হন।
২৫ জুলাই, ২০২৬
৮,৩৯,৫০৫ কোটি টাকার ‘ছায়া বাজেট’ দিয়েছে জামায়াত
বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী ৮ লাখ ৩৯ হাজার ৫০৫ কোটি টাকার ‘ছায়া বাজেট প্রস্তাবনা’ উপস্থাপন করেছে। এই বাজেটে সামগ্রিক ঘাটতি ধরা হয়েছে ১ লাখ ৭৩ হাজার ৫৭৯ কোটি টাকা। মঙ্গলবার (৬ জুন) রাজধানীর মগবাজারে জামায়াতের পক্ষ থেকে বাজেট প্রস্তাবনা উপস্থাপন করেন দলের আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, নির্বাচনের ফলাফল মেনে সংসদে গিয়েছিলেন, কিন্তু নির্বাচিতদের মধ্যে কিছু ব্যক্তি শপথ নিলেন না এবং গণভোটকে অস্বীকার করলেন। এতে জনগণের ওপর রাজনৈতিক আস্থার অবনতি ঘটছে।
২৫ জুলাই, ২০২৬
জবাবদিহিতামূলক এলিট ফোর্স গঠনে নতুন আইন প্রণয়ন হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
বিগত ফ্যাসিবাদী শাসন আমলে শেখ হাসিনা তাঁর একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করার উদগ্র বাসনা ও রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করতে এই বাহিনীকে পুতুলের মতো ব্যবহার করেছিলেন। কিছুসংখ্যক কর্মকর্তার ব্যক্তিগত আইনবহির্ভূত ও বিপথগামী কর্মকাণ্ডের কারণে আজ সমগ্র প্রতিষ্ঠানটি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কোনো ব্যক্তি বা সুনির্দিষ্ট কিছু কর্মকর্তার অপরাধের দায়-দায়িত্ব পুরো প্রতিষ্ঠান নিতে পারে না।'
২৫ জুলাই, ২০২৬
একটানা কোরবানির মাংস খেয়ে ক্লান্ত? পাতে রাখুন ভিন্ন স্বাদের এসব খাবার
এমন সময় স্বাদে বদল আনতে পাতে রাখতে পারেন হালকা আর ভিন্ন ধরনের কিছু খাবার। সকালের নাস্তায় খেতে পারেন সবজি খিচুড়ি, রুটি-সবজি কিংবা দই-চিড়া। এগুলো যেমন হালকা, তেমনি শরীরকেও রাখে স্বস্তিতে। দুপুরে মাংসের বদলে বেছে নিতে পারেন মাছ, ডাল আর ভর্তা। বিশেষ করে টাটকা সবজি আর দেশি মাছ খাবারে এনে দেবে ভিন্ন স্বাদ। বিকেলের নাস্তায় রাখতে পারেন ফলের সালাদ, দই, কিংবা ঘরে তৈরি ফ্রেশ জুস।
২৫ জুলাই, ২০২৬
দেশকে একটি মহল অস্থিতিশীল করার চেষ্টা করছে : পল্লী উন্নয়ন মন্ত্রী
একটি মহল দেশকে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি এ বিষয়ে সবাইকে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানান।
২৫ জুলাই, ২০২৬
রাজৈরে ১৫০ পিস ইয়াবাসহ পাঁচ মাদক কারবারি গ্রেপ্তার
মাদারীপুরের রাজৈর উপজেলায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। জেলা পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার (৯ জুন) ভোর ৪টা ২০ মিনিটে রাজৈর উপজেলার পশ্চিম মোল্লাদী এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
২৫ জুলাই, ২০২৬
মরিনিওর হাতেই ফিরছে রিয়াল মাদ্রিদের দায়িত্ব
জনপ্রিয় ফুটবল ট্রান্সফার বিশেষজ্ঞ ফ্যাব্রিজিও রোমানো তার বিখ্যাত ‘হিয়ার উই গো’ বার্তার মাধ্যমে এই খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, মরিনিও ও রিয়াল মাদ্রিদ ইতোমধ্যে মৌখিকভাবে সব শর্তে একমত হয়েছে। জানা গেছে, দুই বছরের চুক্তিতে সান্তিয়াগো বার্নাব্যুতে ফিরবেন মরিনিও। অ্যাথলেটিক বিলবাও এর বিপক্ষে রিয়ালের ম্যাচ শেষে মাদ্রিদে পৌঁছাবেন তিনি। এরপরই আনুষ্ঠানিকভাবে চুক্তিতে সই হওয়ার কথা রয়েছে।
২৫ জুলাই, ২০২৬