"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)

খায় বেশি, চিল্লায়ও বেশি: নাম তার ‘নাসিরুদ্দিন পাটওয়ারী’
সোশ্যাল মিডিয়া

খায় বেশি, চিল্লায়ও বেশি: নাম তার ‘নাসিরুদ্দিন পাটওয়ারী’

তিনি বলেন, ‘এটার (গরু) নাম রাখছি নাসীরুদ্দীন পাটওয়ারী! অনেক চিল্লায় দেখে এ কারণে এই নাম রাখছি। গরুটি খাওয়ার জন্যই আরও অতিরিক্ত চিল্লায়, খাওয়া কম পড়লেই চিল্লাইতে থাকে।’ খামারি আরও জানান, বিশাল দেহের এই কালো ষাঁড়টি একবারে প্রায় ১২ কেজি চালের জাউ খেতে পারে। পাশাপাশি নিয়মিত ঘাস ও খড় তো আছেই। বর্তমানে গরুটির দাম হাঁকা হচ্ছে প্রায় ৯ লাখ টাকা। নির্ধারিত দাম পাওয়া গেলে বিক্রিও করা হবে বলে জানান তিনি।

২৫ জুলাই, ২০২৬

ইতালির রোমে ৪ দিনব্যাপী মেলায় প্রবাসীদের জন্য নামাজের অনন্য ব্যবস্থা
আন্তর্জাতিক

ইতালির রোমে ৪ দিনব্যাপী মেলায় প্রবাসীদের জন্য নামাজের অনন্য ব্যবস্থা

ইতালির রাজধানী রোম সিটিতে আয়োজিত বর্ণাঢ্য ৪ দিনব্যাপী মেলায় দর্শনার্থীদের জন্য করা হয়েছে বিশাল ও দৃষ্টিনন্দন নামাজের ব্যবস্থা, যা প্রবাসী বাংলাদেশিদের প্রশংসা কুড়িয়েছে। ইউরোপের ব্যস্ততম দেশ ইতালিতে বসবাসরত মুসলিম উম্মাহ ও প্রবাসী বাংলাদেশিদের জন্য যেকোনো বড় উৎসব বা মেলার মধ্যে সময়মতো সালাত আদায় করা একটি বড় চ্যালেঞ্জ। বিষয়টিকে গুরুত্ব দিয়ে রোম সিটিতে চলমান ৪ দিনব্যাপী মেলা প্রাঙ্গণে বাংলাদেশি কমিউনিটি ও মেলা কমিটির যৌথ উদ্যোগে একটি বিশেষ খোলা জায়গাকে নামাজ আদায়ের জন্য প্রস্তুত করা হয়েছে।

২৫ জুলাই, ২০২৬

সরকারের গুরুত্বপূর্ণ ৮ দপ্তরের শীর্ষ পদে রদবদল
জাতীয়

সরকারের গুরুত্বপূর্ণ ৮ দপ্তরের শীর্ষ পদে রদবদল

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, গত ১০ মে বিসিএস (প্রশাসন) ক্যাডারের তিন উপসচিবকে স্থানীয় সরকার বিভাগে ন্যস্ত করা হলেও তারা নির্ধারিত সময়ের মধ্যে নতুন কর্মস্থলে যোগ দেননি। এ কারণে তাদের আগামী ১১ জুনের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে যোগদান না করলে ১১ জুন অপরাহ্নে তারা বর্তমান কর্মস্থল থেকে স্বয়ংক্রিয়ভাবে অবমুক্ত বলে গণ্য হবেন।

২৫ জুলাই, ২০২৬

জুনের শেষ দিকে প্রধানমন্ত্রীকে চীন সফরে নিতে চায় বেইজিং
জাতীয়

জুনের শেষ দিকে প্রধানমন্ত্রীকে চীন সফরে নিতে চায় বেইজিং

সরকারের দায়িত্বশীল একাধিক কর্মকর্তার বরাত দিয়ে দেশের একটি জাতীয় দৈনিক জানিয়েছে, সফরের সম্ভাব্য দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি। তবে প্রাথমিক আলোচনায় প্রধানমন্ত্রী তারেক রহমান বেইজিং পৌঁছানোর দিনই চীনের প্রেসিডেন্ট সি চিন পিং এবং প্রধানমন্ত্রী লি কিয়াং–এর সঙ্গে বৈঠক করতে পারেন। গত সপ্তাহে সম্ভাব্য এ সফর নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, 'প্রধানমন্ত্রী অবশ্যই চীন সফরে যাবেন। তারা (চীন) আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার। সুবিধাজনক সময়ে তিনি চীন সফর করবেন।'

২৫ জুলাই, ২০২৬

পশ্চিমবঙ্গের পর এবার উত্তর প্রদেশে কুরবানি নিয়ে নতুন নির্দেশনা জারি করল যোগী আদিত্যনাথ
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গের পর এবার উত্তর প্রদেশে কুরবানি নিয়ে নতুন নির্দেশনা জারি করল যোগী আদিত্যনাথ

ঈদের নামাজ প্রসঙ্গে নির্দেশনায় বলা হয়েছে, নামাজ শুধুমাত্র নির্ধারিত ও প্রচলিত স্থানে আদায় করতে হবে। কোনো অবস্থাতেই সড়ক বা জনপথ বন্ধ করে নামাজ পড়া যাবে না। বৈধ কসাইখানাগুলোতে নির্ধারিত ধারণক্ষমতার বেশি পশু রাখা যাবে না বলেও নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া উৎসবকালীন সময়ে নিরাপত্তা, পরিচ্ছন্নতা এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনকে কঠোরভাবে কাজ করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।

২৫ জুলাই, ২০২৬

জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হলেন খলিলুর রহমান
জাতীয়

জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হলেন খলিলুর রহমান

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। ভোটাভুটিতে তিনি ৯৯ ভোট পেয়ে বিজয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের প্রার্থী আন্দ্রেয়াস এস কাকোরিস পেয়েছেন ৯১ ভোট। মঙ্গলবার (২ জুন) জাতিসংঘ সদর দপ্তরের সাধারণ পরিষদ হলে সকাল ১০টায় ভোটগ্রহণ শুরু হয়। ভোট গ্রহণ শেষে রাত ৮টায় ফলাফল ঘোষণা করা হয়।

২৫ জুলাই, ২০২৬

সুপ্রীম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
জাতীয়

সুপ্রীম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত

সুপ্রিম কোর্টের জন্য পৃথক ও স্বাধীন সচিবালয় প্রতিষ্ঠায় তিন মাসের মধ্যে ব্যবস্থা নিতে দেওয়া হাইকোর্টের নির্দেশনা স্থগিত করেছেন আপিল বিভাগ। আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত হাইকোর্টের রায়ের কার্যকারিতা স্থগিত থাকবে। একই সঙ্গে এ বিষয়ে দায়ের করা আপিলের শুনানির জন্য আগামী ১৬ জুন দিন নির্ধারণ করেছেন আদালত। মঙ্গলবার প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ আদেশ দেন।

২৫ জুলাই, ২০২৬

মাদারীপুরে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার
সারাদেশ

মাদারীপুরে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার

পুলিশ জানায়, আমিরাবাদ এলাকার মৃত বীরেন্দ্রনাথ দত্তের স্ত্রী সান্তনা রানী চন্দের বাসায় প্রায় তিন বছর ধরে ভাড়া থাকতেন গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার সাতপাড় এলাকার ইতালি প্রবাসী যতীন বাড়ৈর স্ত্রী মিষ্টি বাড়ৈ। ওসি আবুল কালাম আজাদ জানান, রোববার বিকেলে চাচাতো ভাই পরিচয়ে চিত্ময় দাস তার স্ত্রী ও সন্তানকে নিয়ে ওই বাসায় আসেন। পরে গভীর রাতে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের দরজা ভেঙে তিনজনের মরদেহ উদ্ধার করে।

২৫ জুলাই, ২০২৬

যুক্তরাষ্ট্র থেকে ৫০০ বিলিয়ন ডলারের পণ্য কিনবে ভারত: মার্কো রুবিও
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র থেকে ৫০০ বিলিয়ন ডলারের পণ্য কিনবে ভারত: মার্কো রুবিও

ভারতের কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল বলেন, 'নির্দিষ্ট পরিমাণ পণ্য কেনার কোনো আইনি বাধ্যবাধকতা নেই। আমরা মূলত নিজেদের চাহিদা অনুযায়ী পণ্য কিনব, এর বাইরে কোনো বাধ্যবাধকতা নেই।' তিনি আরও জানান, পণ্য কেনার সিদ্ধান্ত নির্ভর করবে দাম, গুণগত মান এবং দেশের অভ্যন্তরীণ চাহিদার ওপর। প্রতি বছর নির্দিষ্ট অঙ্কের পণ্য কেনার যে আলোচনা ছিল, সেটিও তিনি নাকচ করে দেন।

২৫ জুলাই, ২০২৬

বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে নতুন করে ১০–১২.৫% শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
আন্তর্জাতিক

বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে নতুন করে ১০–১২.৫% শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

জোরপূর্বক শ্রমের মাধ্যমে উৎপাদিত পণ্যের বাণিজ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশসহ ৬০টি দেশের আমদানি পণ্যের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে স্থানীয় সময় মঙ্গলবার এ প্রস্তাব উত্থাপন করা হয়েছে। এ বিষয়ে রয়টার্স একটি প্রতিবেদন প্রকাশ করেছে। প্রস্তাব অনুযায়ী, সংশ্লিষ্ট দেশগুলো থেকে আমদানি করা পণ্যের ওপর অতিরিক্ত ১০ থেকে ১২ দশমিক ৫ শতাংশ শুল্ক আরোপ করা হতে পারে। যুক্তরাষ্ট্রের দাবি, এসব দেশের অর্থনীতি জোরপূর্বক শ্রমে উৎপাদিত পণ্যের বাণিজ্য রোধে যথাযথ ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে, যা মার্কিন বাণিজ্যের জন্য প্রতিবন্ধকতা তৈরি করছে।

২৫ জুলাই, ২০২৬


শিরোনাম:
সদ্য. দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর: কনস্যুলেটের ভূমিকা খতিয়ে দেখতে বলল সংসদীয় কমিটি সদ্য. কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকের নেতৃত্বে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সদ্য. ৪ নভেম্বর পর্যন্ত স্থগিত বিমানের দাম্মাম ও রিয়াদ ফ্লাইট সদ্য. যুক্তরাষ্ট্র ও ইসরায়েল থেকে দূরত্ব বজায় রাখতে ইউরোপকে ইরানের আহ্বান সদ্য. ষষ্ঠ শ্রেণির পাঠ্যবই থেকে বাদ দেওয়া হলো ‘দাঁড়িপাল্লা’ প্রতীক সদ্য. মাদক সংশ্লিষ্টতার কারণে ২৭ জন পুলিশ সদস্যকে জেলে পাঠানো হয়েছে: আইজিপি সদ্য. বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে সুইডিশ কোম্পানিকে স্পিকারের আহ্বান সদ্য. জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ায় ৫৪৮ ছাত্রীর মাঝে বাইসাইকেল বিতরণ সদ্য. চট্টগ্রাম সিটির পূর্ণকালীন প্রশাসকের দায়িত্ব পেলেন মেয়র শাহাদাত সদ্য. জাপান সফরে স্ত্রী জুবাইদা রহমানসহ প্রধানমন্ত্রীর সফরসঙ্গী যাঁরা সদ্য. দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর: কনস্যুলেটের ভূমিকা খতিয়ে দেখতে বলল সংসদীয় কমিটি সদ্য. কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকের নেতৃত্বে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সদ্য. ৪ নভেম্বর পর্যন্ত স্থগিত বিমানের দাম্মাম ও রিয়াদ ফ্লাইট সদ্য. যুক্তরাষ্ট্র ও ইসরায়েল থেকে দূরত্ব বজায় রাখতে ইউরোপকে ইরানের আহ্বান সদ্য. ষষ্ঠ শ্রেণির পাঠ্যবই থেকে বাদ দেওয়া হলো ‘দাঁড়িপাল্লা’ প্রতীক সদ্য. মাদক সংশ্লিষ্টতার কারণে ২৭ জন পুলিশ সদস্যকে জেলে পাঠানো হয়েছে: আইজিপি সদ্য. বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে সুইডিশ কোম্পানিকে স্পিকারের আহ্বান সদ্য. জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ায় ৫৪৮ ছাত্রীর মাঝে বাইসাইকেল বিতরণ সদ্য. চট্টগ্রাম সিটির পূর্ণকালীন প্রশাসকের দায়িত্ব পেলেন মেয়র শাহাদাত সদ্য. জাপান সফরে স্ত্রী জুবাইদা রহমানসহ প্রধানমন্ত্রীর সফরসঙ্গী যাঁরা