"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)

বিসিবি পরিচালক হওয়ার পরদিনই প্রতিমন্ত্রীর ছেলের পদত্যাগ
খেলাধুলা

বিসিবি পরিচালক হওয়ার পরদিনই প্রতিমন্ত্রীর ছেলের পদত্যাগ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদের নির্বাচনে রাজশাহী অঞ্চল থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হওয়ার একদিন পরই পদত্যাগ করেছেন মীর শাকরুল আলম সীমান্ত। সোমবার তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতির কাছে পদত্যাগপত্র জমা দেন। বিষয়টি বোর্ডের একাধিক পরিচালক নিশ্চিত করেছেন। পদত্যাগপত্রে তিনি ব্যবসায়িক ব্যস্ততার কথা উল্লেখ করেছেন।

২৫ জুলাই, ২০২৬

ঢাকার ১২টা বাজিয়ে গেছে অন্তর্বর্তী সরকার: আবদুস সালাম
রাজধানী

ঢাকার ১২টা বাজিয়ে গেছে অন্তর্বর্তী সরকার: আবদুস সালাম

মো. আবদুস সালাম বলেছেন, বিগত অন্তর্বর্তী সরকার ১৮ মাসে রাজধানী ঢাকাকে অনেক পিছিয়ে দিয়েছে। তাঁর ভাষায়, পরিবেশ নিয়ে সবচেয়ে বেশি কথা বলা ব্যক্তিরাই বাস্তবে কোনো উন্নয়ন করতে পারেননি, বরং ঢাকার পরিস্থিতি আরও খারাপ হয়েছে। রোববার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত ‘সমন্বিত পরিবেশ ব্যবস্থাপনা: বন, পরিবেশ, নদী ও নগরায়ন’ শীর্ষক মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল।

২৫ জুলাই, ২০২৬

সরকারের ১০০ দিন পূর্তিতে বিকালে সংবাদ সম্মেলন
জাতীয়

সরকারের ১০০ দিন পূর্তিতে বিকালে সংবাদ সম্মেলন

তারেক রহমানের নেতৃত্ গঠিত বিএনপি সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে প্রধানমন্ত্রীর প্রেস উইং। সোমবার (২৫) বিকাল ৩টায় প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের ‘করবী’ হলে এ সংবাদ সম্মেলন হওয়ার কথা রয়েছে।

২৫ জুলাই, ২০২৬

আদ-দ্বীন হাসপাতালে ৬ নবজাতক মৃত্যুর ঘটনায় পোস্টমর্টেম জরুরি: স্বরাষ্ট্রমন্ত্রী
জাতীয়

আদ-দ্বীন হাসপাতালে ৬ নবজাতক মৃত্যুর ঘটনায় পোস্টমর্টেম জরুরি: স্বরাষ্ট্রমন্ত্রী

রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে ছয় শিশুর মৃত্যুর ঘটনা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ছয় শিশু মৃত্যুর ঘটনায় পোস্টমর্টেম জরুরি। ঘটনার কারণ এখনও তদন্তাধীন। হাসপাতালের শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা (এসি) বন্ধ থাকা, শ্বাসরোধজনিত পরিস্থিতি বা গ্যাস লিকেজ- সব বিষয় তদন্ত করে দেখা হচ্ছে।

২৫ জুলাই, ২০২৬

গাজীপুরে ছাত্রশক্তি নেতার ওপর হামলার অভিযোগ ছাত্রদল নেতাকর্মীদের বিরুদ্ধে
সারাদেশ

গাজীপুরে ছাত্রশক্তি নেতার ওপর হামলার অভিযোগ ছাত্রদল নেতাকর্মীদের বিরুদ্ধে

গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজে প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠান চলাকালে জাতীয় ছাত্রশক্তির এক নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে ছাত্রদল নেতাকর্মীদের বিরুদ্ধে। সোমবার (৮ জুন ২০২৬) দুপুরে কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, কলেজের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী ও জাতীয় ছাত্রশক্তির গাজীপুর মহানগর কমিটির সংগঠক সামিউল আমিন নাবিলের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালানো হয়।

২৫ জুলাই, ২০২৬

নিজের বন্ধুকে পিটিয়ে রক্তাক্ত করল কুবি শিক্ষার্থী
ক্যাম্পাস

নিজের বন্ধুকে পিটিয়ে রক্তাক্ত করল কুবি শিক্ষার্থী

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী আকরাম চৌধুরীর ওপর হামলা চালিয়ে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে একই ব্যাচের শিক্ষার্থী শাহপরান হোসাইনের বিরুদ্ধে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী শিক্ষার্থী।

২৫ জুলাই, ২০২৬

কুমিল্লায় শিশু শিক্ষার্থীকে যৌন নিপীড়নের চেষ্টা, ব্যবসায়ীকে গণপিটুনি
সারাদেশ

কুমিল্লায় শিশু শিক্ষার্থীকে যৌন নিপীড়নের চেষ্টা, ব্যবসায়ীকে গণপিটুনি

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যায় ওমরগঞ্জ বাজারে একটি দোকানে মশার কোয়েল কিনতে যায় ওই শিশুটি। এ সময় ব্যবসায়ী জিয়াউল হক শিশুটিকে ফুসলিয়ে তার দোকানের ভেতর নিয়ে যায়। পরে নিজের মোবাইল ফোনে বিভিন্ন অশ্লীল ভিডিও দেখিয়ে শিশুটিকে যৌন নিপীড়নের চেষ্টা করে সে। স্থানীয়রা জানান, জিয়াউলের বিরুদ্ধে এর আগেও এই ধরনের একাধিক অভিযোগ থাকায় এলাকাবাসী তার ওপর নজর রাখছিলেন। বিষয়টি টের পেয়ে বাজারের ব্যবসায়ী ও স্থানীয় লোকজন তাকে হাতেনাতে ধরে গণপিটুনি দেয়।

২৫ জুলাই, ২০২৬

এলডিসি উত্তরণে বাংলাদেশকে আরও ৩ বছর সময় দেওয়ার পক্ষে জাতিসংঘ কমিটি
জাতীয়

এলডিসি উত্তরণে বাংলাদেশকে আরও ৩ বছর সময় দেওয়ার পক্ষে জাতিসংঘ কমিটি

স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের প্রস্তুতি সম্পন্ন করতে বাংলাদেশ আরও তিন বছর সময় পেতে যাচ্ছে। এ বিষয়ে সরকারের আবেদনের প্রতি ইতিবাচক অবস্থান জানিয়েছে জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি। কমিটির চেয়ারম্যান হোসে আন্তোনিও ওকাম্পো বাংলাদেশ সরকারকে জানিয়েছেন, উত্তরণের প্রস্তুতিকাল ২০২৯ সালের ২৪ নভেম্বর পর্যন্ত বাড়ানোর প্রস্তাবের সঙ্গে তারা একমত। এর ফলে কারিগরি মূল্যায়নের ভিত্তিতে প্রস্তুতিকাল তিন বছর বাড়ানোর বিষয়ে জাতিসংঘ সাধারণ পরিষদে ইতিবাচক সুপারিশ করার পথ উন্মুক্ত হয়েছে।

২৫ জুলাই, ২০২৬

বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ের সামনে যুবদলের পদবঞ্চিত নেতাদের অবস্থান
রাজনীতি

বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ের সামনে যুবদলের পদবঞ্চিত নেতাদের অবস্থান

জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটিতে ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন করা হয়নি বলে অভিযোগ করেছেন পদবঞ্চিত নেতারা। একই সঙ্গে তারা অবিলম্বে পূর্ণাঙ্গ কমিটিতে অন্তর্ভুক্তির দাবি জানিয়েছেন। সোমবার (৮ জুন) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সামনে অবস্থান ও পদযাত্রা কর্মসূচি পালনকালে তারা এসব দাবি জানান।

২৫ জুলাই, ২০২৬

কুড়িগ্রামে বাবার ঋণ পরিশোধে মাইকিং
সারাদেশ

কুড়িগ্রামে বাবার ঋণ পরিশোধে মাইকিং

কুড়িগ্রামের উলিপুরে অসুস্থ বাবার ঋণ পরিশোধে ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে এলাকায় আলোচনায় এসেছেন এক যুবক। বাবার কাছে কারও কোনো পাওনা থাকলে তা পরিশোধের আহ্বান জানিয়ে অটোরিকশায় মাইকিং করছেন তিনি। তার এ মানবিক উদ্যোগ স্থানীয়দের প্রশংসা কুড়িয়েছে। ওই যুবকের নাম মারুফ হোসেন (৩৮)। তিনি উলিপুর উপজেলার ধরনীবাড়ী ইউনিয়নের মধুপুর গ্রামের বাসিন্দা। তার বাবা আবুল হোসেন (৯০) একজন বীর মুক্তিযোদ্ধা ও কাপড় ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত হয়ে তিনি শয্যাশায়ী।

২৫ জুলাই, ২০২৬


শিরোনাম:
সদ্য. দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর: কনস্যুলেটের ভূমিকা খতিয়ে দেখতে বলল সংসদীয় কমিটি সদ্য. কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকের নেতৃত্বে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সদ্য. ৪ নভেম্বর পর্যন্ত স্থগিত বিমানের দাম্মাম ও রিয়াদ ফ্লাইট সদ্য. যুক্তরাষ্ট্র ও ইসরায়েল থেকে দূরত্ব বজায় রাখতে ইউরোপকে ইরানের আহ্বান সদ্য. ষষ্ঠ শ্রেণির পাঠ্যবই থেকে বাদ দেওয়া হলো ‘দাঁড়িপাল্লা’ প্রতীক সদ্য. মাদক সংশ্লিষ্টতার কারণে ২৭ জন পুলিশ সদস্যকে জেলে পাঠানো হয়েছে: আইজিপি সদ্য. বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে সুইডিশ কোম্পানিকে স্পিকারের আহ্বান সদ্য. জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ায় ৫৪৮ ছাত্রীর মাঝে বাইসাইকেল বিতরণ সদ্য. চট্টগ্রাম সিটির পূর্ণকালীন প্রশাসকের দায়িত্ব পেলেন মেয়র শাহাদাত সদ্য. জাপান সফরে স্ত্রী জুবাইদা রহমানসহ প্রধানমন্ত্রীর সফরসঙ্গী যাঁরা সদ্য. দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর: কনস্যুলেটের ভূমিকা খতিয়ে দেখতে বলল সংসদীয় কমিটি সদ্য. কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকের নেতৃত্বে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সদ্য. ৪ নভেম্বর পর্যন্ত স্থগিত বিমানের দাম্মাম ও রিয়াদ ফ্লাইট সদ্য. যুক্তরাষ্ট্র ও ইসরায়েল থেকে দূরত্ব বজায় রাখতে ইউরোপকে ইরানের আহ্বান সদ্য. ষষ্ঠ শ্রেণির পাঠ্যবই থেকে বাদ দেওয়া হলো ‘দাঁড়িপাল্লা’ প্রতীক সদ্য. মাদক সংশ্লিষ্টতার কারণে ২৭ জন পুলিশ সদস্যকে জেলে পাঠানো হয়েছে: আইজিপি সদ্য. বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে সুইডিশ কোম্পানিকে স্পিকারের আহ্বান সদ্য. জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ায় ৫৪৮ ছাত্রীর মাঝে বাইসাইকেল বিতরণ সদ্য. চট্টগ্রাম সিটির পূর্ণকালীন প্রশাসকের দায়িত্ব পেলেন মেয়র শাহাদাত সদ্য. জাপান সফরে স্ত্রী জুবাইদা রহমানসহ প্রধানমন্ত্রীর সফরসঙ্গী যাঁরা