"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)

দেশে স্বর্ণের দামে ফের বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা
অর্থনীতি

দেশে স্বর্ণের দামে ফের বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা

দেশের বাজারে ফের স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম ৫ হাজার ৪৮২ টাকা বৃদ্ধি করে ২ লাখ ৩০ হাজার ৪২২ টাকা নির্ধারণ করা হয়েছে।

২৫ জুলাই, ২০২৬

ড্রোন হামলায় আবুধাবির পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আগুন
আন্তর্জাতিক

ড্রোন হামলায় আবুধাবির পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আগুন

সংযুক্ত আরব আমিরাত-এর আল-ধাফরা অঞ্চলে অবস্থিত বারাকাহ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার ঘটনায় একটি বৈদ্যুতিক জেনারেটরে আগুন লাগার খবর পাওয়া গেছে। রোববার এ তথ্য জানিয়েছে আল-জাজিরা। আবুধাবির মিডিয়া অফিস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানায়, বিদ্যুৎকেন্দ্রের অভ্যন্তরীণ সীমানার বাইরে এ আগুনের ঘটনা ঘটে। এতে কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।

২৫ জুলাই, ২০২৬

শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলা: দুই আসামির পক্ষে রাষ্ট্রীয় খরচে আইনজীবী নিয়োগ
রাজধানী

শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলা: দুই আসামির পক্ষে রাষ্ট্রীয় খরচে আইনজীবী নিয়োগ

আদেশে বলা হয়েছে, ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে বিচারাধীন এ মামলায় আসামিপক্ষের হয়ে রাষ্ট্রীয় খরচে মামলা পরিচালনার জন্য ঢাকা জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট মুসা কালিমুল্লাহকে স্টেট ডিফেন্স আইনজীবী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এদিকে শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার অভিযোগে দায়ের করা মামলায় আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে পুলিশ। শুনানি শেষে আদালত অভিযোগপত্র গ্রহণ করে মামলাটি বিচারের জন্য শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে পাঠানোর নির্দেশ দেন।

২৫ জুলাই, ২০২৬

তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ৩১,৪৮৭ কোটি টাকা
অর্থনীতি

তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ৩১,৪৮৭ কোটি টাকা

তিন মাসের ব্যবধানে দেশে খেলাপি ঋণ ৩১ হাজার কোটি টাকার বেশি বেড়েছে। গত মার্চ শেষে দেশের তফসিলি ব্যাংকগুলোতে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৫ লাখ ৮৮ হাজার ৭০৪ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদন অনুযায়ী, গত ডিসেম্বর শেষে ব্যাংকিং খাতে খেলাপি ঋণের পরিমাণ ছিল ৫ লাখ ৫৭ হাজার ২১৭ কোটি টাকা। তিন মাসের ব্যবধানে অর্থাৎ মার্চ শেষে তা বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ৮৮ হাজার ৭০৪ কোটি টাকায়, যা ৩১ হাজার ৪৮৭ কোটি টাকার বৃদ্ধি। এর আগের প্রান্তিকে খেলাপি ঋণ কিছুটা কমলেও পরবর্তী প্রান্তিকে তা আবার বৃদ্ধি পায়।

২৫ জুলাই, ২০২৬

বিএনপি-আ.লীগ ভয়াবহ সংঘর্ষ, ওসিসহ আহত অর্ধশত
সারাদেশ

বিএনপি-আ.লীগ ভয়াবহ সংঘর্ষ, ওসিসহ আহত অর্ধশত

হবিগঞ্জের বানিয়াচং উপজেলার বড়ইউড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালনকে কেন্দ্র করে বর্তমান চেয়ারম্যান ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রায় দুই ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ উভয় পক্ষের অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে বড়ইউড়ি ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

২৫ জুলাই, ২০২৬

দেশে পৌঁছেছে কারিনা কায়সারের মরদেহ
বিনোদন

দেশে পৌঁছেছে কারিনা কায়সারের মরদেহ

ভারতের চেন্নাই থেকে ঢাকায় আনা হয়েছে কারিনা কায়সার-এর মরদেহ। লিভারজনিত জটিলতায় চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া এই জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটরের মরদেহ রোববার ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশে পৌঁছে। পরিবার সূত্রে জানা গেছে, বিনা খরচে তার মরদেহ ঢাকায় নিয়ে আসে এয়ারলাইন্সটি। বাদ মাগরিব রাজধানীর বনানী ডিওএইচএস কেন্দ্রীয় মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

২৫ জুলাই, ২০২৬

ঈদের আগে আবার বাড়ল স্বর্ণের দাম
অর্থনীতি

ঈদের আগে আবার বাড়ল স্বর্ণের দাম

নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে ২ লাখ ২৭ হাজার ৩৩১ টাকায়। এছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯৪ হাজার ৮৪৭ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি ভরি দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৮ হাজার ৬৮৯ টাকা। এর আগে গত শনিবার একই পরিমাণ অর্থ কমানো হয়েছিল স্বর্ণের দামে। দুই দিনের ব্যবধানে আবারও দাম বাড়ানো হলো মূল্যবান এই ধাতুটির।

২৫ জুলাই, ২০২৬

বিএসএফের পুশইনে সীমান্তের শূন্যরেখায় বিপাকে ১০ জনের মানবেতর জীবন
সারাদেশ

বিএসএফের পুশইনে সীমান্তের শূন্যরেখায় বিপাকে ১০ জনের মানবেতর জীবন

যশোরের বেনাপোল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পুশইন করা ১০ জন নারী, পুরুষ ও শিশু গত দুই দিন ধরে শূন্যরেখায় (জিরো পয়েন্ট) মানবেতর জীবনযাপন করছেন।

২৫ জুলাই, ২০২৬

এলডিসি উত্তরণে সাড়ে ১৭ বিলিয়ন ডলারের রপ্তানি ঝুঁকিতে বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী
অর্থনীতি

এলডিসি উত্তরণে সাড়ে ১৭ বিলিয়ন ডলারের রপ্তানি ঝুঁকিতে বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

এলডিসি (স্বল্পোন্নত দেশ) তালিকা থেকে বাংলাদেশের চূড়ান্ত উত্তরণের পর উন্নত দেশগুলোতে বিদ্যমান শুল্কমুক্ত ও কোটামুক্ত বাজার সুবিধা হারানোর কারণে প্রায় সাড়ে ১৭ বিলিয়ন মার্কিন ডলারের রপ্তানি আয় ঝুঁকির মুখে পড়তে পারে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তবে এ চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার বাজার ও পণ্য বহুমুখীকরণের বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে বলেও তিনি জানান। সোমবার (৮ জুন) জাতীয় সংসদের বাজেট অধিবেশনে চট্টগ্রাম-১১ আসনের সংসদ সদস্য জসিম উদ্দিন আহমেদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য তুলে ধরেন।

২৫ জুলাই, ২০২৬

দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের লিড ১৫৬
খেলাধুলা

দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের লিড ১৫৬

প্রথম ইনিংসে লিটন দাসের সেঞ্চুরিতে ভর করে ২৭৮ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে নাহিদ রানা ও তাসকিন আহমেদের গতি আর তাইজুল ইসলাম ও মেহেদি হাসান মিরাজের স্পিন তাণ্ডবে ২৩২ রানেই অলআউট হয় পাকিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ৬৮ রান করেন বাবর আজম। বাংলাদেশ দলের হয়ে সর্বোচ্চ তিনটি করে উইকেট নেন নাহিদ রানা ও তাইজুল ইসলাম। এছাড়া, দুটি করে উইকেট নেন তাসকিন আহমেদ ও মেহেদি হাসান মিরাজ।

২৫ জুলাই, ২০২৬


শিরোনাম:
সদ্য. দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর: কনস্যুলেটের ভূমিকা খতিয়ে দেখতে বলল সংসদীয় কমিটি সদ্য. কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকের নেতৃত্বে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সদ্য. ৪ নভেম্বর পর্যন্ত স্থগিত বিমানের দাম্মাম ও রিয়াদ ফ্লাইট সদ্য. যুক্তরাষ্ট্র ও ইসরায়েল থেকে দূরত্ব বজায় রাখতে ইউরোপকে ইরানের আহ্বান সদ্য. ষষ্ঠ শ্রেণির পাঠ্যবই থেকে বাদ দেওয়া হলো ‘দাঁড়িপাল্লা’ প্রতীক সদ্য. মাদক সংশ্লিষ্টতার কারণে ২৭ জন পুলিশ সদস্যকে জেলে পাঠানো হয়েছে: আইজিপি সদ্য. বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে সুইডিশ কোম্পানিকে স্পিকারের আহ্বান সদ্য. জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ায় ৫৪৮ ছাত্রীর মাঝে বাইসাইকেল বিতরণ সদ্য. চট্টগ্রাম সিটির পূর্ণকালীন প্রশাসকের দায়িত্ব পেলেন মেয়র শাহাদাত সদ্য. জাপান সফরে স্ত্রী জুবাইদা রহমানসহ প্রধানমন্ত্রীর সফরসঙ্গী যাঁরা সদ্য. দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর: কনস্যুলেটের ভূমিকা খতিয়ে দেখতে বলল সংসদীয় কমিটি সদ্য. কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকের নেতৃত্বে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সদ্য. ৪ নভেম্বর পর্যন্ত স্থগিত বিমানের দাম্মাম ও রিয়াদ ফ্লাইট সদ্য. যুক্তরাষ্ট্র ও ইসরায়েল থেকে দূরত্ব বজায় রাখতে ইউরোপকে ইরানের আহ্বান সদ্য. ষষ্ঠ শ্রেণির পাঠ্যবই থেকে বাদ দেওয়া হলো ‘দাঁড়িপাল্লা’ প্রতীক সদ্য. মাদক সংশ্লিষ্টতার কারণে ২৭ জন পুলিশ সদস্যকে জেলে পাঠানো হয়েছে: আইজিপি সদ্য. বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে সুইডিশ কোম্পানিকে স্পিকারের আহ্বান সদ্য. জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ায় ৫৪৮ ছাত্রীর মাঝে বাইসাইকেল বিতরণ সদ্য. চট্টগ্রাম সিটির পূর্ণকালীন প্রশাসকের দায়িত্ব পেলেন মেয়র শাহাদাত সদ্য. জাপান সফরে স্ত্রী জুবাইদা রহমানসহ প্রধানমন্ত্রীর সফরসঙ্গী যাঁরা