"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)
শীর্ষ সন্ত্রাসী ‘কাইল্যা’ পলাশকে গুলি করার নির্দেশ আরেক শীর্ষ সন্ত্রাসী জিসানের
রাজধানীর রামপুরায় শীর্ষ সন্ত্রাসী ইয়াসিন খান পলাশ ওরফে ‘কাইল্যা’ পলাশকে হত্যার উদ্দেশ্যে গুলি করার নির্দেশ দেন আরেক শীর্ষ সন্ত্রাসী জিসান। গোয়েন্দা পুলিশের অনুসন্ধানে এমন তথ্য উঠে এসেছে। পরিকল্পিত এ হামলায় শুটারসহ মোট ছয়জন অংশ নেয় বলে জানা গেছে। তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, দীর্ঘদিন কারাবন্দি থাকার পর গত ৭ মে মুক্ত হয়ে এলাকায় ফেরেন পলাশ। ফিরে এসে তিনি আবারও নিজের প্রভাব প্রতিষ্ঠার চেষ্টা শুরু করেন। একই সঙ্গে স্থানীয় সরকার নির্বাচনে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছাও প্রকাশ করেছিলেন বলে জানা গেছে। তার এই রাজনৈতিক আকাঙ্ক্ষা ও এলাকায় পুনরায় আধিপত্য বিস্তারের প্রচেষ্টা প্রতিদ্বন্দ্বী গ্রুপগুলোর মধ্যে উদ্বেগ তৈরি করে।
২৫ জুলাই, ২০২৬
পাঁচ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে গলাকেটে হত্যা, পলাতক স্বামী
নিহতের মেয়ে সাদিয়া খাতুন জানায়, তার বাবা-মায়ের মধ্যে প্রায়ই পারিবারিক কলহ লেগে থাকত। ঝগড়ার একপর্যায়ে তার বাবা ছুরি নিয়ে মাকে হত্যার হুমকিও দিতেন। শনিবার রাতে সাদ্দাম পাশের ঘরে ঘুমাচ্ছিলেন। রাত ১১টার দিকে তিনি তাসলিমাকে ডেকে অন্য ঘরে নিয়ে যান। কিছুক্ষণ পর গোঙানির শব্দ শুনে সাদিয়া বাইরে বের হওয়ার চেষ্টা করলে দেখতে পায়, ঘরের দরজায় বাইরে থেকে তালা দেওয়া।
২৫ জুলাই, ২০২৬
মোহাম্মদপুরে বহুতল ভবনে আগুন
রাজধানীর মোহাম্মদপুর এলাকায় কৃষিমার্কেট সংলগ্ন একটি ১০ তলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর চারটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয়। এর মধ্যে দুটি ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে। রোববার (২৪ মে) সন্ধ্যা ৭টা ৩ মিনিটে জাপান গার্ডেন সিটির বিপরীতে অবস্থিত ভবনটির ১০ তলায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
২৫ জুলাই, ২০২৬
‘চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সবাই গুপ্ত জামায়াত’, হারুনুর রশিদের বক্তব্যে তীব্র প্রতিক্রিয়া জেলা বিএনপির
চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশিদের এক বক্তব্যকে কেন্দ্র করে জেলা পর্যায়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতাদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। জেলা বিএনপির বর্তমান নেতৃত্বকে লক্ষ্য করে দেওয়া তাঁর মন্তব্যকে দলটির নেতারা ভিত্তিহীন, অযৌক্তিক ও কুরুচিপূর্ণ বলে আখ্যা দিয়েছেন। শনিবার (৩০ মে) চাঁপাইনবাবগঞ্জ শহরের শহীদ সাটুহল মিলনায়তনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জেলা ছাত্রদল আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য দেন হারুনুর রশিদ।
২৫ জুলাই, ২০২৬
ঠাকুরগাঁও সীমান্তে ৪৮ ঘণ্টার পর ১১ জনকে সরিয়ে নিলো বিএসএফ
বিজিবি জানা যানায়, গত শনিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে হরিপুর উপজেলার মশালগাঁও সীমান্তের ৩৪৯ নম্বর মেইন পিলারের ৭ নম্বর সাব–পিলারের কাছে ভারতীয় ভূখণ্ডে ৩ জন পুরুষ, ৪ জন নারী ও ৪ জন শিশুকে ঠেলে পাঠানোর চেষ্টা করে বিএসএফ। সে সময় বিজিবি সদস্যরা তাদের বাধা দেন। পরে ওই ১১ জন ভারতীয় অংশে শূন্যরেখার অবস্থান করছিলেন। এ ঘটনায় বিজিবি ও বিএসএফের মধ্যে দুই দফা পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়, তবে এরপরও কোনো সমঝোতা হয়নি। বিজিবি আরও জানায়, ৪৮ ঘণ্টার পর আজ রাত সাড়ে তিনটার পর শূন্যরেখায় থেকে ১১ জনকে সরিয়ে নেয় বিএসএফ।
২৫ জুলাই, ২০২৬
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালকের নিয়োগ বাতিল
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যানসহ সব পরিচালকের নিয়োগ বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক । একইসঙ্গে ব্যাংকটির পরিচালনা পর্ষদের সব ক্ষমতা ও দায়িত্ব পালনের জন্য বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেনকে দায়িত্ব দেওয়া হয়েছে। রবিবার বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
২৫ জুলাই, ২০২৬
বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের আশ্বাসে শাটডাউন প্রত্যাহার
পদোন্নতির দাবিতে চলমান কমপ্লিট শাটডাউন কর্মসূচি প্রত্যাহার করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। গতকাল শনিবার নতুন উপাচার্য ড. মো. মামুন অর রশিদের সঙ্গে বৈঠকের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়। আজ রবিবার থেকে বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষা কার্যক্রম স্বাভাবিক হয়েছে। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ঈদুল আজহার ছুটির কারণে ক্লাস আগে থেকেই বন্ধ ছিল। তবে সূচি অনুযায়ী ২০ মে পর্যন্ত পরীক্ষা চলমান থাকবে। বৈঠকের পর শিক্ষকদের দেওয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়, নবনিযুক্ত উপাচার্যের সঙ্গে আলোচনা শেষে নিয়মিত একাডেমিক কার্যক্রম চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
২৫ জুলাই, ২০২৬
ইসলামী ব্যাংকের চেয়ারম্যান জুবায়দুর রহমানের পদত্যাগ
বেসরকারি খাতের ইসলামী ব্যাংক বাংলাদেশ পিলসি-এর চেয়ারম্যান অধ্যাপক এম জুবায়দুর রহমান পদত্যাগ করেছেন। রোববার তিনি বাংলাদেশ ব্যাংক-এ নিজের পদত্যাগপত্র জমা দেন। ২০২৫ সালের জুলাইয়ে বাংলাদেশ ব্যাংক তাকে ইসলামী ব্যাংকের স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ দেয়। পরে তিনি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন শুরু করেন। সে সময় কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ছিলেন অর্থনীতিবিদ আহসান এইচ মনসুর। বাংলাদেশ ব্যাংকের একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর এবং গভর্নর পদে মোস্তাকুর রহমান যোগদানের পর ইসলামী ব্যাংককে ঘিরে বিভিন্ন সিদ্ধান্তে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের সঙ্গে ব্যাংকটির উচ্চপর্যায়ের কর্মকর্তাদের মতবিরোধ তৈরি হয়।
২৫ জুলাই, ২০২৬
রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ রোহিঙ্গা নাগরিকদের নিরাপদ, মর্যাদাপূর্ণ এবং টেকসই উপায়ে নিজ দেশ মিয়ানমারে প্রত্যাবাসন নিশ্চিত করতে নরওয়ে এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও জোরালো ভূমিকা রাখার অনুরোধ জানিয়েছেন। একই সঙ্গে বাংলাদেশ ও নরওয়ের মধ্যকার দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে সহযোগিতা আরও জোরদারের ওপরও গুরুত্বারোপ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী।
২৫ জুলাই, ২০২৬
নবীনগরে মাদক ব্যবসায়ীদের গডফাদারের বিচার ও ফাঁসির দাবিতে মানববন্ধন
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মাদক বিস্তারকারী, মাদক সরবরাহকারী ও কথিত মাদক ব্যবসায়ীদের গডফাদার আশরাফুল ইসলাম ওরফে সেলিম দারোগার বিচার ও ফাঁসির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে নবীনগর-রাধিকা সড়কের নারুই ব্রাহ্মণহাতা মাদ্রাসার সামনে এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করে মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান।
২৫ জুলাই, ২০২৬