"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)

সংসদে মনিরুল হক চৌধুরীর বক্তব্যকে ‘বর্ণবাদী, আচরণ বলে আখ্যায়িত নাহিদ ইসলাম
রাজনীতি

সংসদে মনিরুল হক চৌধুরীর বক্তব্যকে ‘বর্ণবাদী, আচরণ বলে আখ্যায়িত নাহিদ ইসলাম

জাতীয় সংসদে বিরোধীদলীয় উপনেতার স্ত্রীকে নিয়ে কটাক্ষ এবং নারী সংসদ সদস্যদের পোশাক ও ধর্মীয় স্বাধীনতা বিষয়ে মন্তব্যকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ ঘটনায় সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর বক্তব্যকে ‘অমার্জনীয়’ ও ‘বর্ণবাদী আচরণ’ বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় হুইপ নাহিদ ইসলাম। রোববার (১৪ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ষষ্ঠ কার্যদিবসে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এ প্রতিক্রিয়া জানান।

২৫ জুলাই, ২০২৬

যে কোনো সময় ঢাকা উত্তর যুবদলের কমিটি ঘোষণা, আলোচনায় যারা
রাজনীতি

যে কোনো সময় ঢাকা উত্তর যুবদলের কমিটি ঘোষণা, আলোচনায় যারা

দলীয় সূত্রগুলো বলছে, এবার শুধু পদ বণ্টন নয়; বরং আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা, সাংগঠনিক দক্ষতা, রাজনৈতিক গ্রহণযোগ্যতা, ক্লিন ইমেজ এবং তৃণমূলের সঙ্গে নিবিড় যোগাযোগ, এসব বিষয়কে সামনে রেখেই নেতৃত্ব মূল্যায়ন করা হচ্ছে। বিশেষ করে দীর্ঘ সরকারবিরোধী আন্দোলনের সময় যারা মামলা, হামলা, গ্রেপ্তার ও দমন-পীড়নের মধ্যেও রাজপথে সক্রিয় ছিলেন এবং সংগঠন সচল রেখেছেন, তাদের নামই এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে।

২৫ জুলাই, ২০২৬

হাম ও হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ১৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ছাড়াল ৬৩ হাজার
জাতীয়

হাম ও হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ১৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ছাড়াল ৬৩ হাজার

প্রতিবেদন অনুযায়ী, সর্বশেষ ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৬ শিশুই হামের বিভিন্ন উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছে। এর মধ্যে ঢাকা বিভাগে সর্বাধিক ১০ জন শিশু মারা গেছে। এছাড়া ময়মনসিংহে ২ জন এবং রাজশাহী, সিলেট, বরিশাল ও রংপুর বিভাগে ১ জন করে শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে সারাদেশে নতুন করে ১ হাজার ৩০৬ জন শিশুর শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। এতে চলতি বছরের ১৫ মার্চ থেকে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৩ হাজার ৮১৩ জনে।

২৫ জুলাই, ২০২৬

নবীনগরে দুই গ্রুপের সংঘর্ষ, আহত অন্তত ১০
সারাদেশ

নবীনগরে দুই গ্রুপের সংঘর্ষ, আহত অন্তত ১০

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পূর্ববিরোধকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। মঙ্গলবার সকালে উপজেলার বিটঘর ইউনিয়নের টিয়ারা গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের স্থানীয় হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

২৫ জুলাই, ২০২৬

হাম ও হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৮ শিশুর মৃত্যু
জাতীয়

হাম ও হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৮ শিশুর মৃত্যু

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে আক্রান্ত হয়ে আরও আট শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এক হাজার ১৮৫ জনের মধ্যে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হামসংক্রান্ত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা ছিল এক হাজার ৯২ জন। আর গত ১৫ মার্চ থেকে ৮ জুন পর্যন্ত মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮০ হাজার ১০৪ জনে।

২৫ জুলাই, ২০২৬

এআই ক্যামেরেই ‘কাল’ হলো বেনজীরের,বিমানবন্দরে ইন্টারপোলের সংকেত
জাতীয়

এআই ক্যামেরেই ‘কাল’ হলো বেনজীরের,বিমানবন্দরে ইন্টারপোলের সংকেত

NULL

২৫ জুলাই, ২০২৬

জাবি উপাচার্যকে ‘ফ্যাসিস্ট’ আখ্যা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন
ক্যাম্পাস

জাবি উপাচার্যকে ‘ফ্যাসিস্ট’ আখ্যা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চলমান আন্দোলনের মধ্যে উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসানকে ‘ফ্যাসিস্ট’ আখ্যা দেওয়ায় তীব্র প্রতিবাদ জানিয়েছেন তার নিজ বিভাগের (দর্শন বিভাগ) শিক্ষার্থীরা। শনিবার (১৬ মে) আন্দোলনকারীদের একজন উপাচার্যকে ‘ফ্যাসিস্ট’ বলায় সোমবার সকাল সাড়ে ১১টায় দর্শন বিভাগের শিক্ষার্থীরা বিভাগের সামনে থেকে সংক্ষিপ্ত মিছিল বের করে কেন্দ্রীয় শহিদ মিনারে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন।

২৫ জুলাই, ২০২৬

সমৃদ্ধকৃত ইউরেনিয়াম দেশের বাইরে পাঠানোয় রাজি হয়নি ইরান
আন্তর্জাতিক

সমৃদ্ধকৃত ইউরেনিয়াম দেশের বাইরে পাঠানোয় রাজি হয়নি ইরান

ইরান তাদের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত অন্য কোনো দেশের কাছে হস্তান্তরে সম্মত হয়নি বলে জানিয়েছেন দেশটির এক ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা। ওই কর্মকর্তা জানান, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান প্রাথমিক সমঝোতায় পারমাণবিক ইস্যু অন্তর্ভুক্ত ছিল না। তার ভাষ্য অনুযায়ী, পারমাণবিক বিষয়টি কেবল একটি চূড়ান্ত চুক্তির লক্ষ্যে আলোচনায় থাকবে, যা বর্তমান সমঝোতার অংশ নয়। ফলে সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত দেশের বাইরে পাঠিয়ে দেওয়ার বিষয়ে কোনো সমঝোতা হয়নি।

২৫ জুলাই, ২০২৬

দেশে হাম ও উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
জাতীয়

দেশে হাম ও উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হাম-উপসর্গে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫৯৪ জনে। একই সময়ে নতুন করে ১ হাজার ৩০৪ জনের মধ্যে হাম উপসর্গ শনাক্ত হয়েছে। মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়।

২৫ জুলাই, ২০২৬

৩২ ডিসি ও রিটার্নিং কর্মকর্তাদের বাধ্যতামূলক অবসরের শঙ্কা
জাতীয়

৩২ ডিসি ও রিটার্নিং কর্মকর্তাদের বাধ্যতামূলক অবসরের শঙ্কা

সরকারি চাকরি আইন অনুযায়ী, ২৫ বছর চাকরি পূর্ণ হওয়ার পর জনস্বার্থে যে কোনো কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সুযোগ রয়েছে। বিসিএস (প্রশাসন) ২০তম ব্যাচের কর্মকর্তাদের চাকরির ২৫ বছর পূর্ণ হয়েছে গত ২৮ মে। এই ব্যাচের অন্তত ৩২ জন কর্মকর্তা ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলা প্রশাসক (ডিসি) ও রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করেছিলেন। আওয়ামী লীগ সরকারের আমলে অনুষ্ঠিত ওই নির্বাচন দেশের ইতিহাসে অন্যতম বিতর্কিত নির্বাচন হিসেবে আলোচিত। নির্বাচনের পর এসব কর্মকর্তার প্রায় সবাই যুগ্ম সচিব পদে পদোন্নতি পান।

২৫ জুলাই, ২০২৬


শিরোনাম:
সদ্য. দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর: কনস্যুলেটের ভূমিকা খতিয়ে দেখতে বলল সংসদীয় কমিটি সদ্য. কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকের নেতৃত্বে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সদ্য. ৪ নভেম্বর পর্যন্ত স্থগিত বিমানের দাম্মাম ও রিয়াদ ফ্লাইট সদ্য. যুক্তরাষ্ট্র ও ইসরায়েল থেকে দূরত্ব বজায় রাখতে ইউরোপকে ইরানের আহ্বান সদ্য. ষষ্ঠ শ্রেণির পাঠ্যবই থেকে বাদ দেওয়া হলো ‘দাঁড়িপাল্লা’ প্রতীক সদ্য. মাদক সংশ্লিষ্টতার কারণে ২৭ জন পুলিশ সদস্যকে জেলে পাঠানো হয়েছে: আইজিপি সদ্য. বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে সুইডিশ কোম্পানিকে স্পিকারের আহ্বান সদ্য. জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ায় ৫৪৮ ছাত্রীর মাঝে বাইসাইকেল বিতরণ সদ্য. চট্টগ্রাম সিটির পূর্ণকালীন প্রশাসকের দায়িত্ব পেলেন মেয়র শাহাদাত সদ্য. জাপান সফরে স্ত্রী জুবাইদা রহমানসহ প্রধানমন্ত্রীর সফরসঙ্গী যাঁরা সদ্য. দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর: কনস্যুলেটের ভূমিকা খতিয়ে দেখতে বলল সংসদীয় কমিটি সদ্য. কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকের নেতৃত্বে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সদ্য. ৪ নভেম্বর পর্যন্ত স্থগিত বিমানের দাম্মাম ও রিয়াদ ফ্লাইট সদ্য. যুক্তরাষ্ট্র ও ইসরায়েল থেকে দূরত্ব বজায় রাখতে ইউরোপকে ইরানের আহ্বান সদ্য. ষষ্ঠ শ্রেণির পাঠ্যবই থেকে বাদ দেওয়া হলো ‘দাঁড়িপাল্লা’ প্রতীক সদ্য. মাদক সংশ্লিষ্টতার কারণে ২৭ জন পুলিশ সদস্যকে জেলে পাঠানো হয়েছে: আইজিপি সদ্য. বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে সুইডিশ কোম্পানিকে স্পিকারের আহ্বান সদ্য. জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ায় ৫৪৮ ছাত্রীর মাঝে বাইসাইকেল বিতরণ সদ্য. চট্টগ্রাম সিটির পূর্ণকালীন প্রশাসকের দায়িত্ব পেলেন মেয়র শাহাদাত সদ্য. জাপান সফরে স্ত্রী জুবাইদা রহমানসহ প্রধানমন্ত্রীর সফরসঙ্গী যাঁরা