"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)
ভারতের নতুন সেনাপ্রধান ধীরাজ শেঠ
ভারতের সেনাবাহিনীর নতুন প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ। বর্তমানে তিনি ভারতীয় সেনাবাহিনীর উপ-প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। বর্তমান সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী আগামী ৩০ জুন অবসর গ্রহণ করলে একই দিন দায়িত্ব গ্রহণ করবেন ধীরাজ শেঠ। তিনি ২০২৮ সালের ৩১ আগস্ট পর্যন্ত সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন।
২৫ জুলাই, ২০২৬
দেশের ৭ জেলায় বজ্রবৃষ্টিসহ ঝড়ের শঙ্কা
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের সাতটি জেলার ওপর দিয়ে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। ঝড়ো হাওয়ার সম্ভাবনাযুক্ত জেলা ও অঞ্চল হলো রংপুর, দিনাজপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুমিল্লা এবং চট্টগ্রাম। এসব এলাকায় পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে বলে জানানো হয়েছে।
২৫ জুলাই, ২০২৬
ঈদে বেরোবির বিশেষ বাসসেবায় স্বস্তিতে ঘরমুখো শিক্ষার্থীরা
শিক্ষার্থীদের স্বস্তিদায়ক ও নির্বিঘ্ন ঈদযাত্রা নিশ্চিত করতে ছাত্রদলের আবেদনের পরিপ্রেক্ষিতে এ উদ্যোগ নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের এ পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। তারা বলছেন, ঈদের সময় গণপরিবহনের অতিরিক্ত ভাড়া ও ভোগান্তি এড়াতে বিশ্ববিদ্যালয়ের বাসসেবা বড় ধরনের স্বস্তি এনে দিয়েছে। এ সময় ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী কাজী সিয়াম হোসাইন বলেন, “ঈদে ঘরমুখী শিক্ষার্থীদের জন্য বিভাগীয় বাসসেবা খুবই ভালো উদ্যোগ। এজন্য বেরোবি প্রশাসন ও ছাত্রদলের ভাইদের ধন্যবাদ। বিশ্ববিদ্যালয়ের বাসে বাড়ি যেতে পেরে আমরা খুবই আনন্দিত। আমরা চাই ভবিষ্যতেও এ সেবা চালু থাকুক।”
২৫ জুলাই, ২০২৬
ঠাকুরগাঁওয়ে ঘর থেকে তুলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় রাতে ঘর থেকে তুলে নিয়ে এক গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। অচেতন অবস্থায় ওই নারীকে উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। আজ রবিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম। হাসপাতাল ও ভুক্তভোগীর পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল শনিবার সকাল সাড়ে ৮টার দিকে ওই গৃহবধূকে অচেতন অবস্থায় হাসপাতালে ভর্তি করেন তাঁর বাবা। স্বামীর সঙ্গে পারিবারিক কলহ ও নির্যাতনের কারণে দীর্ঘদিন ধরে তিনি বাবার বাড়িতে অবস্থান করছিলেন। এ বিষয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিস বৈঠকও অনুষ্ঠিত হয়।
২৫ জুলাই, ২০২৬
সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগে যশোর কোতোয়ালি থানায় জিডি
যশোরে পেশাগত দায়িত্ব পালন করে একটি ভিডিও প্রকাশের জেরে এক সাংবাদিককে ভিডিও মুছে ফেলার চাপ ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিরাপত্তা চেয়ে যশোর কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন সাংবাদিক মো. তারিক হাসান (বিপুল)। জিডি সূত্রে জানা যায়, গত ৫ জুন রাতে যশোরের দড়াটানা এলাকায় একটি রিকশা ও একটি প্রাইভেটকার চালকের মধ্যে সংঘর্ষের ঘটনা তিনি ভিডিও ধারণ করে গণমাধ্যমে প্রকাশ করেন। পরে ৬ জুন বিকেল আনুমানিক ৫টা ৩৬ মিনিটে অজ্ঞাত এক ব্যক্তি মোবাইল ফোনে যোগাযোগ করে প্রকাশিত ভিডিওটি মুছে ফেলার জন্য চাপ প্রয়োগ করেন বলে অভিযোগ করা হয়েছে।
২৫ জুলাই, ২০২৬
বরগুনায় ২৪ ঘণ্টায় দুই নারীসহ পাঁচজনের মরদেহ উদ্ধার
বরগুনার বিভিন্ন উপজেলায় গত ২৪ ঘণ্টায় দুই নারী, এক কলেজছাত্র, এক রিকশাচালক এবং এক চিহ্নিত সন্ত্রাসীসহ মোট পাঁচজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল থেকে পৃথক স্থানে চারজন এবং শুক্রবার রাতে আরও একজনের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৭টার দিকে বরগুনা সদরের আয়লাপাতাকাটা ইউনিয়নের লেমুয়া এলাকা থেকে কনা বেগম (৩৪) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে একটি চিরকুটও পাওয়া যায়, যেখানে স্বামীর দ্বিতীয় বিয়ের কারণে আত্মহত্যার সিদ্ধান্ত নেওয়ার কথা লেখা ছিল বলে জানিয়েছে পুলিশ।
২৫ জুলাই, ২০২৬
আখাউড়ায় সিএনজি দুর্ঘটনায় ১ জন নিহত
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. রায়হান বলেন, “পৌনে বারোটার দিকে লোকজন দুর্ঘটনায় আহত রোগীকে হাসপাতালে নিয়ে আসেন। তার মাথায় গুরুতর আঘাত ছিল। আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে জেলা সদরে প্রেরণ করি।”
২৫ জুলাই, ২০২৬
সিলিন্ডারে লুকিয়ে মাদকপাচার, জব্দ করলো পুলিশ
অভিযানের অংশ হিসেবে কচাকাটা থানাধীন তালতলা এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এক যুবককে আটক করা হয়। পরে তার জিম্মায় থাকা একটি খালি গ্যাস সিলিন্ডার তল্লাশি করে পুলিশ। প্রথমে সেটি সাধারণ সিলিন্ডার মনে হলেও সন্দেহ হওয়ায় বিশেষভাবে পরীক্ষা করা হয়। একপর্যায়ে সিলিন্ডার কেটে ভেতরে অভিনব কৌশলে লুকিয়ে রাখা প্রায় ৮ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় আটক করা হয় কচাকাটা থানার শোভার কুঠি এলাকার বাসিন্দা মোঃ সুজন মিয়া (২৩)কে। তার বাবার নাম মোঃ শামসুল হক।
২৫ জুলাই, ২০২৬
জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে নাচ-গান করে বহিস্কার হলেন বিএনপির ২ নেতা
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার সোনামুখী ইউনিয়নে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালন না করে নাচ-গানের আয়োজনের অভিযোগে ইউনিয়ন বিএনপির দুই নেতাকে বহিষ্কার করেছে জেলা বিএনপি। রোববার জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান স্বাক্ষরিত এক পত্রে এ বহিষ্কারের ঘোষণা দেওয়া হয়। বহিষ্কৃতরা হলেন সোনামুখী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মাহবুল আলম মিঠু ও সাধারণ সম্পাদক মাহবুব আলম।
২৫ জুলাই, ২০২৬
জাবির নতুন দুই উপ-উপাচার্য হলেন ড. নজরুল ও ড. শামছুল
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপ-উপাচার্য (প্রশাসন) পদে গণিত বিভাগের অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম এবং উপ-উপাচার্য (শিক্ষা) পদে সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক ড. মো. শামছুল আলমকে নিয়োগ দেওয়া হয়েছে। শনিবার (৬ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. সুলতান আহমেদ স্বাক্ষরিত পৃথক দুটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আইন, ১৯৭৩-এর ধারা ১৩(১) অনুযায়ী এ নিয়োগ প্রদান করা হয়েছে।
২৫ জুলাই, ২০২৬