"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)
সাড়ে ৪ মাসে ১১৮ শিশু ধর্ষণের শিকার, বাড়ছে ধর্ষণের পর হত্যা: আইন ও সালিশ কেন্দ্রের পরিসংখ্যান
সংবিধানের ২৮ ও ৩২ অনুচ্ছেদে শিশুদের জীবন, নিরাপত্তা ও মর্যাদার অধিকার নিশ্চিত করা হয়েছে। জাতীয় শিশু নীতিতেও শিশুদের সর্বোচ্চ সুরক্ষা ও বৈষম্যহীন বিকাশের প্রতিশ্রুতি দিয়েছে রাষ্ট্র। এছাড়া জাতিসংঘের শিশু অধিকার সনদে স্বাক্ষরকারী দেশ হিসেবে শিশু নির্যাতন প্রতিরোধে আন্তর্জাতিকভাবেও প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ। তবে বাস্তব চিত্র উদ্বেগজনক। আইন ও সালিশ কেন্দ্রের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে ২০ মে পর্যন্ত সারা দেশে অন্তত ১১৮ শিশু ধর্ষণের শিকার হয়েছে। একই সময়ে ধর্ষণের চেষ্টার শিকার হয়েছে আরও ৪৬ শিশু। আর ধর্ষণের পর হত্যা করা হয়েছে অন্তত ১৭ শিশুকে।
২৫ জুলাই, ২০২৬
শহিদ জিয়ার শাহাদাতবার্ষিকীতে বেরোবিতে দোয়া ও মিলাদ মাহফিল
শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান–এর ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি), রংপুরে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ মে) বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে আয়োজিত এ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন।
২৫ জুলাই, ২০২৬
জ্বালানি তেলের দাম কমল বিশ্ববাজারে
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনা কমায় বিশ্ববাজারে তেলের সরবরাহ কিছুটা স্থিতিশীল হওয়ায় আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামে বড় পতন ঘটেছে। ফলে বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম। শনিবার (৬ জুন) সকালে বিশ্ববাজারে তেলের বেঞ্চমার্কগুলোতে এই নিম্নমুখী প্রবণতা দেখা যায়। শুক্রবারের (৫ জুন) সামরিক সংঘাতটি বড় কোনো রূপ নেয়নি—বিনিয়োগকারীদের এমন মূল্যায়নের পরই বাজারে এই প্রভাব পড়ে।
২৫ জুলাই, ২০২৬
রাজশাহীতে পুলিশের অভিযানে নিখোঁজ কিশোরী উদ্ধার
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কাশিয়াডাঙ্গা থানা পুলিশের তৎপরতায় চাঁপাইনবাবগঞ্জের এক নিখোঁজ কিশোরীকে উদ্ধার করা হয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে তাকে পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হয়। শুক্রবার (১২ জুন) ভোর আনুমানিক সোয়া ৫টার দিকে কাশিয়াডাঙ্গা থানার মোল্লাপাড়া কেন্দ্রীয় মসজিদের সামনে চেকপোস্টে দায়িত্ব পালনরত পুলিশ সদস্যরা একটি অটোরিকশাকে তল্লাশির জন্য থামান। এ সময় অটোরিকশায় থাকা আনুমানিক ১৫-১৬ বছর বয়সী এক কিশোরী ও এক যুবকের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়।
২৫ জুলাই, ২০২৬
আবারও কমল স্বর্ণের দাম
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ৯৯ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৫ হাজার ২৩২ টাকা। এছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ১ হাজার ৮০৮ টাকা কমে বিক্রি হবে ১ লাখ ৯৩ হাজার ৩৯ টাকায়। অন্যদিকে, সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৪৫৮ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৭ হাজার ২৩১ টাকা।
২৫ জুলাই, ২০২৬
ইবি'র সুন্দরবন ছাত্রকল্যাণ সমিতির সভাপতি এখলাছ, সম্পাদক মাশুক এলাহী
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অধ্যয়নরত খুলনা জেলার কয়রা উপজেলা থেকে আগত শিক্ষার্থীদের সংগঠন ‘সুন্দরবন ছাত্রকল্যাণ সমিতি’–এর নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন ব্যবস্থাপনা বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. এখলাছুর রহমান এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. মাশুক এলাহী। শনিবার (৩০ মে) সকাল ১০টার দিকে কপোতাক্ষ মহাবিদ্যালয়ে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান শেষে সংগঠনের উপদেষ্টামণ্ডলী এ কমিটি ঘোষণা করেন।
২৫ জুলাই, ২০২৬
এগারো দলীয় জোট ছাড়ছে বাংলাদেশ খেলাফত আন্দোলন
জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটে আবারও ভাঙন দেখা দিয়েছে। ইসলামী আন্দোলনের পর এবার বাংলাদেশ খেলাফত আন্দোলনও জোট ত্যাগের কথা জানিয়েছে। দলটির শীর্ষ নেতারা বলছেন, রাজনৈতিক আদর্শ ও নির্বাচনী সমঝোতায় বনিবনা না হওয়ায় বাংলাদেশ খেলাফত আন্দোলন জোট বা সমঝোতা থেকে বেরিয়ে গেছে। তাদের অভিযোগ, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ খেলাফত আন্দোলন ১০টির মতো আসনে ছাড় চেয়েছিল জামায়াতে ইসলামীর কাছে, কিন্তু তাদের একটি আসনেও ছাড় দেওয়া হয়নি। এ ছাড়া ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত গ্রহণে অবমূল্যায়নের অভিযোগ করেছেন দলটির শীর্ষ নেতারা।
২৫ জুলাই, ২০২৬
রাজবাড়ীতে আওয়ামী লীগের ঝটিকা বিক্ষোভ মিছিল, মহাসড়কে সাময়িক যানজট
রাজবাড়ীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানারে ঝটিকা বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ জুন) ভোরে শহরের শ্রীপুর এলাকায় রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে কয়েক মিনিটের জন্য এ কর্মসূচি পালন করা হয়। এতে মহাসড়কে সাময়িকভাবে যান চলাচল বিঘ্নিত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই বিক্ষোভকারীরা সরে যান।
২৫ জুলাই, ২০২৬
ভেনেজুয়েলার তেলের আয় দিয়ে ইরান যুদ্ধের খরচ ২৫ বার উঠেছে: ট্রাম্প
সম্প্রতি এক জনসভায় দেওয়া বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। ভাষণে ট্রাম্প বলেন, 'ভেনেজুয়েলায় আমরা খারাপ করিনি। আমরা সেখান থেকে এত বেশি তেল নিয়েছি যে, ইরান যুদ্ধের খরচ প্রায় ২৫ বার উঠে এসেছে।' তার এই বক্তব্য এমন এক সময়ে সামনে এলো, যখন মধ্যপ্রাচ্যে ইরানবিরোধী মার্কিন সামরিক তৎপরতার বিপুল ব্যয় নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনা চলছে। ট্রাম্পের মন্তব্যে স্পষ্টভাবে উঠে এসেছে, তার প্রশাসন ভেনেজুয়েলার জ্বালানি সম্পদকে কৌশলগত অর্থনৈতিক সুবিধা হিসেবে দেখেছে।
২৫ জুলাই, ২০২৬
জঙ্গল সলিমপুরে কোনো সন্ত্রাসীর অভয়ারণ্য থাকবে না: হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর
চট্টগ্রামের জঙ্গল সলিমপুর এলাকায় আর কোনো বিচ্ছিন্ন সন্ত্রাসী বা অপরাধী চক্রের অভয়ারণ্য থাকবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার (৩১ মে) চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকা সরেজমিনে পরিদর্শন শেষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন। পরিদর্শনকালে ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, চট্টগ্রামের সিটি মেয়র শাহাদাত হোসেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তা ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
২৫ জুলাই, ২০২৬