"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)

যশোরে কোটি টাকার পৈতৃক জমি দখল ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
সারাদেশ

যশোরে কোটি টাকার পৈতৃক জমি দখল ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

যশোর শহরের আরবপুর এলাকায় কোটি টাকা মূল্যের পৈতৃক সম্পত্তি দখলের চেষ্টা, মিথ্যা মামলা ও পুলিশি হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী একটি পরিবার। আজ শনিবার প্রেসক্লাব যশোরে আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সম্পত্তির মূল উত্তরাধিকারী সায়াদ হোসেন। এর আগে গত ২ জুন একই সম্পত্তি নিয়ে ‘বাবলু ইঞ্জিনিয়ারিং’-এর মালিক বাবলু তালুকদার হামলার অভিযোগ এনে একটি সংবাদ সম্মেলন করেছিলেন। লিখিত বক্তব্যে সায়াদ হোসেন জানান, তাঁর পিতা প্রয়াত আব্দুস সালাম সরদার (হবি সরদার) জীবদ্দশায় কোনো সম্পত্তি বিক্রি বা দলিল করে যাননি। পিতার মৃত্যুর পর উত্তরাধিকার সূত্রে তাঁরা যশোর কোতোয়ালি থানার ৯৩ নম্বর পুরাতন কসবা মৌজার আরএস ৬০৫৮ দাগের ১৬৪ দশমিক ৫০ শতক জমির মালিক হন। এই মূল্যবান সম্পত্তিতে বহুতল ভবন, ব্যবসাপ্রতিষ্ঠান ও মৎস্য ভবনসহ বিভিন্ন স্থাপনা রয়েছে।

২৫ জুলাই, ২০২৬

কম সিজিপিএ নিয়েও যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নোবিপ্রবির মুরাদ
ক্যাম্পাস

কম সিজিপিএ নিয়েও যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নোবিপ্রবির মুরাদ

কঠোর পরিশ্রম, গবেষণাগারের প্রতি একাগ্রতা এবং প্রবল ইচ্ছাশক্তি থাকলে একাডেমিক জীবনের শুরুর দিকের প্রতিবন্ধকতা কোনো বাধাই হয়ে দাঁড়াতে পারে না তার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) সাবেক শিক্ষার্থী সাইদুল আকবার মুরাদ। স্নাতক পর্যায়ে তুলনামূলক কম সিজিপিএ থাকা সত্ত্বেও সব সংশয় উড়িয়ে দিয়ে তিনি যোগ দিতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে। সম্প্রতি তিনি এমপোরিয়া স্টেট ইউনিভার্সিটিতে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে নিয়োগ পেয়েছেন।

২৫ জুলাই, ২০২৬

হামজাদের নতুন কোচ থমাস ডুলি
খেলাধুলা

হামজাদের নতুন কোচ থমাস ডুলি

যুক্তরাষ্ট্র ও জার্মানির দ্বৈত নাগরিক এই কোচ খেলোয়াড় ও কোচ—দুই ভূমিকাতেই দীর্ঘ প্রায় চার দশকের সমৃদ্ধ অভিজ্ঞতা নিয়ে আসছেন বাংলাদেশ দলে। খেলোয়াড়ি জীবনে ডিফেন্সিভ মিডফিল্ডার ও সেন্টার ব্যাক হিসেবে খেলা ডুলি যুক্তরাষ্ট্র জাতীয় দলের হয়ে ১৯৯৪ সালের বিশ্বকাপে অংশ নেন। এরপর ১৯৯৮ সালের ফ্রান্স বিশ্বকাপে দলটির অধিনায়ক হিসেবে নেতৃত্ব দেন তিনি। ক্লাব ক্যারিয়ারে জার্মানির ঐতিহ্যবাহী ক্লাব কাইজারস্লটার্নের হয়ে বুন্দেসলিগা ও জার্মান কাপ জয়ের কৃতিত্ব রয়েছে তার।

২৫ জুলাই, ২০২৬

শহীদ জিয়ার আদর্শে উদ্বুদ্ধ হয়ে ছাত্র-গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়তে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
জাতীয়

শহীদ জিয়ার আদর্শে উদ্বুদ্ধ হয়ে ছাত্র-গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়তে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে ২০২৪ সালের ৫ আগস্টের ছাত্র-গণঅভ্যুত্থানের মূল আকাঙ্ক্ষা অনুযায়ী একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শনিবার রাজধানীর শেরেবাংলা নগরে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের শাহাদতবার্ষিকী উপলক্ষে তাঁর মাজার জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।

২৫ জুলাই, ২০২৬

নাগেশ্বরীতে বিসিডিএস উপজেলা শাখার ত্রি-বার্ষিক নির্বাচন
সারাদেশ

নাগেশ্বরীতে বিসিডিএস উপজেলা শাখার ত্রি-বার্ষিক নির্বাচন

কুড়িগ্রামের নাগেশ্বরীতে বিসিডিএস উপজেলা শাখার ত্রি-বার্ষিক নির্বাচন ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্টস সমিতির আয়োজনে শনিবার দুপুরে নাগেশ্বরী বণিক সমিতির কার্যালয়ে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। এ সময় সিস্টার ফার্মেসির স্বত্বাধিকারী ইব্রাহিম আলীকে সভাপতি, এম ফার্মেসির স্বত্বাধিকারী মাইদুল ইসলাম মালেককে সিনিয়র সহসভাপতি এবং আর্কেডিয়া ফার্মেসির স্বত্বাধিকারী আব্দুল মালেককে সহসভাপতি-১ পদে ও শিমু ফার্মেসির স্বত্বাধিকারী শফিকুল ইসলামকে সহসভাপতি-২ পদে নির্বাচিত করেন ভোটাররা।

২৫ জুলাই, ২০২৬

যুক্তরাষ্ট্র ও কানাডায় প্রবেশ করতে পারেননি ফিলিস্তিন ফুটবলপ্রধান
খেলাধুলা

যুক্তরাষ্ট্র ও কানাডায় প্রবেশ করতে পারেননি ফিলিস্তিন ফুটবলপ্রধান

চলমান ফিফা বিশ্বকাপের দুই সহ-আয়োজক দেশ যুক্তরাষ্ট্র ও কানাডায় প্রবেশের ভিসা পাননি ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি জিবরিল রাজৌব। বিশ্বকাপ উপলক্ষে বিভিন্ন গুরুত্বপূর্ণ আয়োজনে অংশ নেওয়ার জন্য আবেদন করলেও তাকে ভিসা দেওয়া হয়নি। শুক্রবার আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপিকে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি। জিবরিল রাজৌব জানান, তিন আয়োজক দেশের মধ্যে যুক্তরাষ্ট্র ও কানাডা ভিসা না দিলেও মেক্সিকো তাকে ভিসা দিয়েছে। তিনি বৃহস্পতিবার মেক্সিকো সিটিতে অনুষ্ঠিত বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানেও অংশ নেন।

২৫ জুলাই, ২০২৬

অবশেষে সৌদি লিগ শিরোপা জিতলেন ক্রিশ্চিয়ানো রোনালদো
খেলাধুলা

অবশেষে সৌদি লিগ শিরোপা জিতলেন ক্রিশ্চিয়ানো রোনালদো

নির্ধারিত ম্যাচে দামাককে ৪-১ গোলে হারায় আল নাসর। শিরোপা নিশ্চিত করতে এই ম্যাচে জয়ের কোনো বিকল্প ছিল না, আর সেই চাপের মুহূর্তেই আবারও নিজের জাত চেনালেন পর্তুগিজ সুপারস্টার রোনালদো। ম্যাচের ৩৪ মিনিটে সাদিও মানের গোলে এগিয়ে যায় আল নাসর। দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ান কিংসলে কোমান। তবে পেনাল্টি থেকে দামাক একটি গোল শোধ করলে কিছুটা উত্তেজনা তৈরি হয় ম্যাচে।

২৫ জুলাই, ২০২৬

সবাইকে নিজ অবস্থানে থেকে রাষ্ট্র গঠনে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর
জাতীয়

সবাইকে নিজ অবস্থানে থেকে রাষ্ট্র গঠনে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর

নিজ নিজ অবস্থান থেকে রাষ্ট্র গঠনের কাজে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শনিবার দুপুরে রাজধানীর ইসিবি চত্বরে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে দুস্থ মানুষের মধ্যে বস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

২৫ জুলাই, ২০২৬

ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতাল বন্ধ বেআইনি: শিশির মনির
রাজধানী

ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতাল বন্ধ বেআইনি: শিশির মনির

আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদন্ত কমিটির রিপোর্ট ও স্বাস্থ্য অধিদপ্তরের কারণ দর্শানোর নোটিশের জবাব না দিলে লাইসেন্স বাতিলের যে ঘোষণা দেওয়া হয়েছে, তা বেআইনি বলে দাবি করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। শনিবার (৬ জুন) রাজধানীর তেজগাঁওয়ের একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে হাসপাতালের পক্ষে এ দাবি তুলে ধরেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির। অনুষ্ঠানে ভুক্তভোগী পরিবার ও হাসপাতাল কর্তৃপক্ষ উপস্থিত ছিলেন।

২৫ জুলাই, ২০২৬

কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
জাতীয়

কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

একদিনের সফরে কক্সবাজার পৌঁছেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (১৩ জুন) সকাল ৯ টা ৫০ মিনিটের দিকে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান তিনি। এর আগে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বেসরকারি বিমান ইউএস বাংলা এয়ারলাইন্সে কক্সবাজারের উদ্দেশে ঢাকা রওয়ানা দেন তিনি।

২৫ জুলাই, ২০২৬


শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সদ্য. ‘এই সংসদের মূল্য দুই আনাও নেই, ৫ বছর টিকবে কি না সন্দেহ’: নাহিদ ইসলাম সদ্য. সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের মৃতদেহ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার সদ্য. নোট অব ডিসেন্টে সংশোধন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মক্কাসহ সৌদি আরবের চার শহরে জরুরি সতর্কতা জারি সদ্য. স্ত্রীকে বাঁচাতে ৫ লাখ টাকার সংগ্রাম, বাবার পাশে রাজপথে ১১ বছরের সন্তান সদ্য. জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান আর নেই সদ্য. ‘সবার আগে তোর লাশ পড়ে থাকবে’ হুমকির পর কুরিয়ার ভ্যানে হামলা সদ্য. গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন সদ্য. জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড সদ্য. প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সদ্য. ‘এই সংসদের মূল্য দুই আনাও নেই, ৫ বছর টিকবে কি না সন্দেহ’: নাহিদ ইসলাম সদ্য. সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের মৃতদেহ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার সদ্য. নোট অব ডিসেন্টে সংশোধন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মক্কাসহ সৌদি আরবের চার শহরে জরুরি সতর্কতা জারি সদ্য. স্ত্রীকে বাঁচাতে ৫ লাখ টাকার সংগ্রাম, বাবার পাশে রাজপথে ১১ বছরের সন্তান সদ্য. জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান আর নেই সদ্য. ‘সবার আগে তোর লাশ পড়ে থাকবে’ হুমকির পর কুরিয়ার ভ্যানে হামলা সদ্য. গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন সদ্য. জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড