"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)

পানির বোতল নিয়ে অবস্থান জানাল ফিফা
খেলাধুলা

পানির বোতল নিয়ে অবস্থান জানাল ফিফা

সামনের ফুটবল বিশ্বকাপের স্টেডিয়ামে দর্শকদের পানির বোতল বহনের বিষয়ে বিতর্কের পর নিজেদের অবস্থান স্পষ্ট করেছে ফিফা। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি জানিয়েছে, দর্শকেরা স্টেডিয়ামে একটি সিল করা ডিসপোজেবল পানির বোতল নিয়ে প্রবেশ করতে পারবেন। এর আগে নিরাপত্তার কারণ দেখিয়ে স্টেডিয়ামে বোতল, কাপ, জার ও ক্যান বহন নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ওই সিদ্ধান্ত প্রকাশের পর বিশ্বজুড়ে সমালোচনার মুখে পড়ে ফিফা।

২৫ জুলাই, ২০২৬

শিবির-ছাত্রদল সংঘর্ষের ঘটনায় নিজের সম্পৃক্ততার কথা অস্বীকার করলেন সোহেল মাহমুদ
সারাদেশ

শিবির-ছাত্রদল সংঘর্ষের ঘটনায় নিজের সম্পৃক্ততার কথা অস্বীকার করলেন সোহেল মাহমুদ

বোরহানউদ্দিনে শিবিরের নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন আলোচনা চলছে। এ ঘটনায় কিছু মহল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহেল মাহমুদের নাম উল্লেখ করলেও তিনি এ বিষয়ে নিজের সম্পৃক্ততার কথা অস্বীকার করেছেন। সোহেল মাহমুদ বলেন, “ঘটনার বিষয়ে আমি কিছুই জানি না। আমার নাম জড়িয়ে যেসব কথা বলা হচ্ছে, তার কোনো ভিত্তি নেই। প্রকৃত ঘটনা সম্পর্কে যারা অভিযোগ করছেন, তারাই বিস্তারিত বলতে পারবেন।”

২৫ জুলাই, ২০২৬

আগামীকাল থেকে টানা ২৩ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়
ক্যাম্পাস

আগামীকাল থেকে টানা ২৩ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী, ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে আগামী ২৪ মে থেকে ১১ জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে। এছাড়া ২২ ও ২৩ মে এবং ১২ ও ১৩ জুন সাপ্তাহিক ছুটি থাকায় বিশ্ববিদ্যালয়টিতে টানা ২৩ দিনের ছুটি মিলছে। ছুটি শেষে আগামী ১৪ জুন থেকে বিশ্ববিদ্যালয়ের নিয়মিত কার্যক্রম পুনরায় শুরু হবে। আবাসিক হলের বিজ্ঞপ্তি থেকে জানা যায়, আগামী ২৪ মে থেকে ১১ জুন ২০২৬ পর্যন্ত হল বন্ধ থাকবে। ছুটিকালীন সময়ে হলে প্রবেশের ক্ষেত্রে হলগেটে নাম ও হলে থাকার কারণ লিপিবদ্ধ করতে হবে। পাশাপাশি শিক্ষার্থীদের নিজ দায়িত্বে মূল্যবান জিনিসপত্র সংরক্ষণ করতে হবে।

২৫ জুলাই, ২০২৬

সমালোচনার মুখে ঢাবি নিয়ে করা বিতর্কিত মন্তব্য প্রত্যাহার ববি হাজ্জাজের
জাতীয়

সমালোচনার মুখে ঢাবি নিয়ে করা বিতর্কিত মন্তব্য প্রত্যাহার ববি হাজ্জাজের

ঢাকা বিশ্ববিদ্যালয়কে ‘কোচিং সেন্টার’ হিসেবে উল্লেখ করে দেওয়া বক্তব্য নিয়ে সমালোচনার মুখে তা প্রত্যাহার করে নিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। শুক্রবার বিকেলে নিজের ফেসবুক পোস্টে তিনি এ সিদ্ধান্তের কথা জানান। পোস্টে ববি হাজ্জাজ বলেন, একটি পডকাস্টে দেওয়া তার মন্তব্যের কিছু অংশ ভুলভাবে উপস্থাপন ও ব্যাখ্যা করা হয়েছে। তিনি দাবি করেন, ওই বক্তব্য তার ব্যক্তিগত মতামত ছিল, যা সরকারের কোনো আনুষ্ঠানিক অবস্থান বা নীতির প্রতিফলন নয়।

২৫ জুলাই, ২০২৬

রাজধানীতে গ্যাস লিকেজে দগ্ধ ৬ জন
রাজধানী

রাজধানীতে গ্যাস লিকেজে দগ্ধ ৬ জন

গ্যাস লিকেজের পৃথক দুটি ঘটনায় রাজধানীতে ছয়জন দগ্ধ হয়েছেন। মিরপুর ও উত্তরখান এলাকায় ঘটে যাওয়া এসব ঘটনায় দগ্ধদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। উত্তরখানের ঘটনায় একই পরিবারের তিনজন দগ্ধ হন। তারা হলেন আলী হোসেন, তার স্ত্রী হাসনাহেনা এবং তাদের মেয়ে আঁখি। শনিবার সকাল সাড়ে ৭টার দিকে রান্নাঘরে সিলিন্ডারের গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে তারা দগ্ধ হন।

২৫ জুলাই, ২০২৬

যারা অর্থনৈতিক ব্যবস্থার বাইরে ছিলেন, তাদের জন্যও বাজেটে বরাদ্দ রাখা হয়েছে: অর্থমন্ত্রী
জাতীয়

যারা অর্থনৈতিক ব্যবস্থার বাইরে ছিলেন, তাদের জন্যও বাজেটে বরাদ্দ রাখা হয়েছে: অর্থমন্ত্রী

বাজেট বিষয়ে সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী বললেন, এই বাজেট সবার জন্য। যারা অর্থনৈতিক ব্যবস্থার বাইরে ছিলেন, তাদের জন্যও বাজেটে বরাদ্দ রাখা হয়েছে সব শ্রেণি-পেশার ‘সব মানুষকে’ এই বাজেটের আওতায় আনা হয়েছে। শুক্রবার (১২ জুন) রাজধানীর সচিবালয় এলাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এই সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী এ সব কথা বলেন।

২৫ জুলাই, ২০২৬

ঈদুল আজহার আগেই চাঙ্গা রেমিট্যান্স, ২০ দিনে এলো ৩২ হাজার কোটি টাকা
অর্থনীতি

ঈদুল আজহার আগেই চাঙ্গা রেমিট্যান্স, ২০ দিনে এলো ৩২ হাজার কোটি টাকা

ঈদুল আজহাকে সামনে রেখে দেশে রেমিট্যান্স প্রবাহে আবারও ঊর্ধ্বমুখী ধারা দেখা গেছে। চলতি মে মাসের প্রথম ২০ দিনেই বৈধ ব্যাংকিং চ্যানেলে উল্লেখযোগ্য পরিমাণ বৈদেশিক মুদ্রা দেশে এসেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে জানানো হয়েছে, মে মাসের প্রথম ২০ দিনে দেশে ২৬২ কোটি ২০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছে। বর্তমান বিনিময় হার অনুযায়ী, যার পরিমাণ প্রায় ৩২ হাজার ১৮৫ কোটি টাকা। সে হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে এক হাজার ৬০৯ কোটির বেশি টাকার রেমিট্যান্স।

২৫ জুলাই, ২০২৬

জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ
জাতীয়

জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ

১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরু হলে চট্টগ্রামের কালুরঘাট বেতারকেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা পাঠ করেন জিয়াউর রহমান। তিনি মুক্তিযুদ্ধে ১ নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার এবং ব্রিগেড ফোর্স 'জেড ফোর্স'- এর অধিনায়ক ছিলেন। মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য পান 'বীর উত্তম' খেতাব। এছাড়া বাংলাদেশের বর্তমান ক্ষমতাসীন রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা ছিলেন তিনি।

২৫ জুলাই, ২০২৬

চট্টগ্রাম সিটি করপোরেশনে নিয়োগে পাচ্ছে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা!
সারাদেশ

চট্টগ্রাম সিটি করপোরেশনে নিয়োগে পাচ্ছে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা!

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সচিবালয় বিভাগের সংস্থাপন শাখায় ‘সড়ক তদারককারী’ পদে নিয়োগের চূড়ান্ত সুপারিশ তালিকায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের এক নেতার নাম রয়েছে বলে অভিযোগ উঠেছে। বিষয়টি প্রকাশ্যে আসার পর স্থানীয়ভাবে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। অভিযোগ অনুযায়ী, মো. শহীদুল ইসলাম (৩২) নামের ওই ব্যক্তি কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং একই ইউনিয়নের বাইন্যা ঘোনা গ্রামের আওয়ামী লীগ নেতা আবদুল মজিদের ছেলে।

২৫ জুলাই, ২০২৬

‘ইতিহাসের সবচেয়ে বড় ঘাটতি বাজেট: গোলাম পরওয়ার
রাজনীতি

‘ইতিহাসের সবচেয়ে বড় ঘাটতি বাজেট: গোলাম পরওয়ার

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটকে ইতিহাসের সবচেয়ে বড় ঘাটতির বাজেট হিসেবে মন্তব্য করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার (১২ জুন) সকালে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এসব কথা বলেন।

২৫ জুলাই, ২০২৬


শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সদ্য. ‘এই সংসদের মূল্য দুই আনাও নেই, ৫ বছর টিকবে কি না সন্দেহ’: নাহিদ ইসলাম সদ্য. সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের মৃতদেহ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার সদ্য. নোট অব ডিসেন্টে সংশোধন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মক্কাসহ সৌদি আরবের চার শহরে জরুরি সতর্কতা জারি সদ্য. স্ত্রীকে বাঁচাতে ৫ লাখ টাকার সংগ্রাম, বাবার পাশে রাজপথে ১১ বছরের সন্তান সদ্য. জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান আর নেই সদ্য. ‘সবার আগে তোর লাশ পড়ে থাকবে’ হুমকির পর কুরিয়ার ভ্যানে হামলা সদ্য. গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন সদ্য. জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড সদ্য. প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সদ্য. ‘এই সংসদের মূল্য দুই আনাও নেই, ৫ বছর টিকবে কি না সন্দেহ’: নাহিদ ইসলাম সদ্য. সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের মৃতদেহ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার সদ্য. নোট অব ডিসেন্টে সংশোধন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মক্কাসহ সৌদি আরবের চার শহরে জরুরি সতর্কতা জারি সদ্য. স্ত্রীকে বাঁচাতে ৫ লাখ টাকার সংগ্রাম, বাবার পাশে রাজপথে ১১ বছরের সন্তান সদ্য. জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান আর নেই সদ্য. ‘সবার আগে তোর লাশ পড়ে থাকবে’ হুমকির পর কুরিয়ার ভ্যানে হামলা সদ্য. গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন সদ্য. জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড