"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)

৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে উত্তাল চট্টগ্রাম, ঘটনাস্থল ঘেরাও
সারাদেশ

৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে উত্তাল চট্টগ্রাম, ঘটনাস্থল ঘেরাও

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় তিন বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে কয়েক হাজার বিক্ষুব্ধ মানুষ ঘটনাস্থল ঘেরাও করে বিক্ষোভ করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে গিয়ে পুলিশও অবরুদ্ধ অবস্থায় পড়ে। বৃহস্পতিবার (২১ মে) বিকেল ৫টার দিকে বাকলিয়া থানার চেয়ারম্যানঘাট এলাকার একটি ভবনে এ ঘটনা ঘটে। অভিযোগ প্রকাশের পরপরই স্থানীয়রা ভবনটি ঘিরে ফেলেন এবং বিক্ষোভ শুরু করেন।

২৫ জুলাই, ২০২৬

ত্যাগীদের মূল্যায়নে রাজনীতির স্বচ্ছতা ফিরবে: আদম আলি খান
সারাদেশ

ত্যাগীদের মূল্যায়নে রাজনীতির স্বচ্ছতা ফিরবে: আদম আলি খান

দেড় যুগের বেশি সময় ধরে ক্ষমতার বাইরে থাকা বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপিকে শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার নলমুড়ি ইউনিয়নে নেতৃত্ব দিয়ে আসছেন দলের পরীক্ষিত ও ত্যাগী নেতা আদম আলি খান। ২০১৬ সালে দলীয় মনোনয়ন নিয়ে ধানের শীষ প্রতীক নিয়ে ইউপি নির্বাচন করেন তিনি। ওই সময় হামলা ও মামলার শিকার হওয়ার পাশাপাশি তার বসতবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও লুটপাট চালায় তৎকালীন ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা বলে অভিযোগ রয়েছে।

২৫ জুলাই, ২০২৬

বিদ্যুতের মূল্যবৃদ্ধির চাপ থেকে ৬৫ ভাগ প্রান্তিক জনগোষ্ঠীকে মুক্ত রাখা হয়েছে : তথ্যমন্ত্রী
জাতীয়

বিদ্যুতের মূল্যবৃদ্ধির চাপ থেকে ৬৫ ভাগ প্রান্তিক জনগোষ্ঠীকে মুক্ত রাখা হয়েছে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন জানিয়েছেন, বর্তমান বৈশ্বিক জ্বালানি সংকট ও অভ্যন্তরীণ বাস্তবতা বিবেচনায় দেশের ৬৫ শতাংশ প্রান্তিক জনগোষ্ঠীকে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) বিদ্যুতের মূল্যবৃদ্ধির রুটিন সিদ্ধান্তের আওতার বাইরে রেখেছে সরকার। তিনি বলেন, দেশের শতকরা ৬৫ ভাগ সাধারণ ও নিম্নআয়ের বিদ্যুৎ ব্যবহারকারীকে এই মূল্যবৃদ্ধির বাড়তি চাপ থেকে সম্পূর্ণ মুক্ত রাখা হয়েছে। এর আগে তারা বিইআরসির মূল্য বৃদ্ধির সিদ্ধান্তের আওতায় ছিল।

২৫ জুলাই, ২০২৬

করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে
জাতীয়

করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে

বাংলাদেশের জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থ বছরে নয় লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। এর বিপরীতে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। ফলে আয় ও ব্যয়ের মধ্যে ঘাটতি দাঁড়াচ্ছে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা। বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আগামী অর্থবছরে মোট উন্নয়ন ব্যয় বাড়িয়ে এবং পরিচালন ব্যয় তুলনামূলক কমিয়ে আনার পরিকল্পনা নেওয়া হয়েছে।

২৫ জুলাই, ২০২৬

রামিসার বাসায় যাচ্ছেন তারেক রহমান
জাতীয়

রামিসার বাসায় যাচ্ছেন তারেক রহমান

রাজধানীর পল্লবীতে ধর্ষণের পর হত্যার শিকার সাত বছর বয়সী স্কুলছাত্রী রামিসা আক্তারের পরিবারের সঙ্গে দেখা করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২১ মে) রাতে পল্লবীতে রামিসার বাসায় যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। বিষয়টি নিশ্চিত করেছে প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র। সূত্র জানায়, সন্ধ্যার পর সচিবালয়ের জনপ্রশাসন সম্মেলনকক্ষে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে রামিসার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে যাবেন তিনি।

২৫ জুলাই, ২০২৬

আখাউড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার
সারাদেশ

আখাউড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অভিযান চালিয়ে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. শাহ আলমকে (৫২) গ্রেফতার করেছে থানা পুলিশ। তিনি উপজেলার নূরপুর এলাকার মৃত হেলু মিয়ার ছেলে। বৃহস্পতিবার (২৮ মে) রাতে উপজেলার নূরপুরে নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

২৫ জুলাই, ২০২৬

মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
জাতীয়

মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর

স্থানীয় সময় শুক্রবার (৬ জুন) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হয়। আন্তোনিও গুতেরেস নিহত শান্তিরক্ষীদের পদক জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি সালাউদ্দিন নোমান চৌধুরীর হাতে তুলে দেন। আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় তাদের সাহস, আত্মত্যাগ ও দায়িত্বনিষ্ঠার স্বীকৃতিস্বরূপ এই সম্মাননা দেওয়া হয়।

২৫ জুলাই, ২০২৬

কুয়াকাটার লেম্বুর বনে অবৈধ বালু উত্তোলন, একজনের কারাদণ্ড
সারাদেশ

কুয়াকাটার লেম্বুর বনে অবৈধ বালু উত্তোলন, একজনের কারাদণ্ড

কুয়াকাটার লেম্বুর বন এলাকা থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার অনুমতি ছাড়া অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে মহিববুল্লাহ নামে এক ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

২৫ জুলাই, ২০২৬

আবারও পুত্রসন্তানের বাবা চাষী আলম
বিনোদন

আবারও পুত্রসন্তানের বাবা চাষী আলম

ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা চাষী আলম দ্বিতীয়বারের মতো পুত্রসন্তানের বাবা হয়েছেন। দর্শকদের কাছে তিনি ‘ব্যাচেলর পয়েন্ট’-এর হাবু ভাই চরিত্রের জন্য বেশি পরিচিত। বৃহস্পতিবার (২১ মে) সকালে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন চাষী আলম। তিনি জানান, মা ও নবজাতক দুজনই সুস্থ আছেন। সবার কাছে দোয়া চেয়েছেন এই অভিনেতা।

২৫ জুলাই, ২০২৬

চাঁদাবাজির ভিডিও ধারণ করায় সাংবাদিককে হেনস্তা করল ছাত্রদলের সহ-সভাপতি
সারাদেশ

চাঁদাবাজির ভিডিও ধারণ করায় সাংবাদিককে হেনস্তা করল ছাত্রদলের সহ-সভাপতি

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসী ঘাটে চাঁদাবাজির ঘটনা ভিডিও করতে গিয়ে শারীরিকভাবে লাঞ্ছিত হয়েছেন ৭১ টেলিভিশনের সাংবাদিক তাজরুল ইসলাম। অভিযোগ উঠেছে, স্থানীয় একটি চক্র নৌকা চালকদের কাছ থেকে জোরপূর্বক চাঁদা আদায় করছিল। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা এক নৌকা চালকের পকেট থেকে টাকা ছিনিয়ে নেয়।

২৫ জুলাই, ২০২৬


শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সদ্য. ‘এই সংসদের মূল্য দুই আনাও নেই, ৫ বছর টিকবে কি না সন্দেহ’: নাহিদ ইসলাম সদ্য. সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের মৃতদেহ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার সদ্য. নোট অব ডিসেন্টে সংশোধন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মক্কাসহ সৌদি আরবের চার শহরে জরুরি সতর্কতা জারি সদ্য. স্ত্রীকে বাঁচাতে ৫ লাখ টাকার সংগ্রাম, বাবার পাশে রাজপথে ১১ বছরের সন্তান সদ্য. জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান আর নেই সদ্য. ‘সবার আগে তোর লাশ পড়ে থাকবে’ হুমকির পর কুরিয়ার ভ্যানে হামলা সদ্য. গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন সদ্য. জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড সদ্য. প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সদ্য. ‘এই সংসদের মূল্য দুই আনাও নেই, ৫ বছর টিকবে কি না সন্দেহ’: নাহিদ ইসলাম সদ্য. সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের মৃতদেহ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার সদ্য. নোট অব ডিসেন্টে সংশোধন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মক্কাসহ সৌদি আরবের চার শহরে জরুরি সতর্কতা জারি সদ্য. স্ত্রীকে বাঁচাতে ৫ লাখ টাকার সংগ্রাম, বাবার পাশে রাজপথে ১১ বছরের সন্তান সদ্য. জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান আর নেই সদ্য. ‘সবার আগে তোর লাশ পড়ে থাকবে’ হুমকির পর কুরিয়ার ভ্যানে হামলা সদ্য. গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন সদ্য. জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড