"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)
পতাকা, জার্সি আর মিছিল-বিশ্বকাপ ঘিরে উচ্ছ্বাসে মাতোয়ারা সিরাজগঞ্জের ফুটবলপ্রেমীরা
শুক্রবার (৫ জুন) বিকেলে শহরের বিভিন্ন এলাকায় ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের পৃথক শোভাযাত্রা, পতাকা মিছিল এবং জার্সি পরে সমর্থন জানানোর দৃশ্য দেখা যায়। আর্জেন্টিনা সমর্থকেরা আকাশি-সাদা পতাকা ও জার্সিতে সজ্জিত হয়ে রাস্তায় নামেন। অন্যদিকে ব্রাজিল সমর্থকেরা হলুদ জার্সি পরে নিজেদের দলের প্রতি ভালোবাসা প্রকাশ করেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও দুই দলের সমর্থকদের মধ্যে চলছে হাস্যরসাত্মক খোঁচাখুঁচি ও আলোচনা।
২৫ জুলাই, ২০২৬
বিশ্বকাপের প্রথম গোল প্রবাসীর পায়ে
অপেক্ষার অবসান ঘটিয়ে মেক্সিকো সিটিতে শুরু হয়েছে ২০২৬ ফিফা বিশ্বকাপ। আর উদ্বোধনী ম্যাচেই দেখা মিলেছে টুর্নামেন্টের প্রথম গোলের। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে স্বাগতিক মেক্সিকোকে এগিয়ে দিয়ে ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন হুলিয়ান কিনিয়োনেস। তবে বিশেষ দিক হলো, জন্মসূত্রে তিনি মেক্সিকান নন; তার শিকড় কলম্বিয়ায়।
২৫ জুলাই, ২০২৬
বিশ্বকাপে যখন দেখা যেতে পারে মেসি-রোনালদো-নেইমার লড়াই
প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসর অনুষ্ঠিত হতে যাচ্ছে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে। ২০২৬ বিশ্বকাপকে ঘিরে ফুটবল দুনিয়ায় এখন সবচেয়ে বড় আলোচনার বিষয়—লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো ও নেইমারের সম্ভাব্য শেষ বিশ্বকাপ অভিযান কি একই মঞ্চে ঘটবে কি না। ইতোমধ্যে ব্রাজিল ও পর্তুগাল তাদের ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে। কোচ কার্লো আনচেলত্তির দলে রাখা হয়েছে নেইমারকে। অন্যদিকে রবার্তো মার্টিনেজের ঘোষিত পর্তুগাল দলে আছেন ক্রিস্টিয়ানো রোনালদো।
২৫ জুলাই, ২০২৬
নবম পে স্কেল নিয়ে বড় চমক
আগামী ১ জুলাই থেকে সরকারি চাকরিজীবীদের জন্য বহুল আলোচিত নবম জাতীয় বেতন কাঠামো কার্যকর হতে যাচ্ছে। নতুন এই পে স্কেলের আওতায় আধা-স্বায়ত্তশাসিত ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরাও অন্তর্ভুক্ত হবেন। বিশেষ করে কম বেতনে কর্মরতদের আর্থিক অবস্থার উন্নয়ন এবং বিভিন্ন স্তরের বেতনের ব্যবধান কমিয়ে আনাকেই সরকারের মূল লক্ষ্য হিসেবে বিবেচনা করা হচ্ছে।
২৫ জুলাই, ২০২৬
বাংলাদেশের বিপক্ষে ইতিহাস গড়তে মুখিয়ে সান মারিনো, সফরকারী গ্যালারির টিকিট শেষ
ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ ও সান মারিনো জাতীয় ফুটবল দল। ফিফার স্বীকৃত আন্তর্জাতিক প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হবে আজ (শুক্রবার) সান মারিনোর মাঠে। ম্যাচটি শুরু হবে স্থানীয় সময় সন্ধ্যা ৭টায়, যা বাংলাদেশ সময় রাত ১১টা। ম্যাচকে ঘিরে সান মারিনো শিবিরে দেখা দিয়েছে বাড়তি উচ্ছ্বাস। দলটির প্রধান কোচ রবার্তো চেভোলি জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে ফারো দ্বীপপুঞ্জ ও অ্যান্ডোরার বিপক্ষে ইতিবাচক পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রাখাই তাদের প্রধান লক্ষ্য।
২৫ জুলাই, ২০২৬
ব্রাজিলকে টপকে উদ্বোধনী ম্যাচেই নতুন রেকর্ড মেক্সিকোর
ফিফা বিশ্বকাপ ২০২৬-এ মাঠে নেমেই নতুন একটি রেকর্ড গড়েছে স্বাগতিক মেক্সিকো। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে সবচেয়ে বেশি অংশগ্রহণের কীর্তি এখন এককভাবে তাদের দখলে। এবারের আসরের উদ্বোধনী ম্যাচে খেলতে নেমে ব্রাজিলকে ছাড়িয়ে গেছে ‘এল ত্রি’রা।
২৫ জুলাই, ২০২৬
শেষ হলো পে কমিশনের সভা: বাড়তে পারে বেতন, পেনশন নিয়ে সুখবর
জানা গেছে, নতুন পে স্কেলের পূর্ণাঙ্গ সুপারিশ একবারে বাস্তবায়ন করতে গেলে সরকারের অতিরিক্ত প্রায় ৪৩ হাজার কোটি টাকার প্রয়োজন হতো। তবে বর্তমানে দেওয়া ১০ শতাংশ মহার্ঘ ভাতাকে নতুন বেতন কাঠামোর সঙ্গে সমন্বয় করার পরিকল্পনা থাকায় অতিরিক্ত ব্যয়ের চাপ কমে প্রায় ৩৭ হাজার কোটি টাকায় নেমে এসেছে। সেই হিসাব ধরেই আগামী বাজেটে প্রয়োজনীয় বরাদ্দের প্রস্তাব রাখা হচ্ছে।
২৫ জুলাই, ২০২৬
দেশে হাম ও উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু
দেশে হামে মৃত্যু যেন থামছেই না। গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১০ শিশুর মৃত্যু হয়েছে এবং একই সময়ে নতুন রোগী ভর্তি হয়েছে ৭৩২ জন। শুক্রবার (২৯ মে) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন থেকে এতে তথ্য জানা গেছে। এতে গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার তথ্য জানানো হয়েছে।
২৫ জুলাই, ২০২৬
বিশ্ব পরিবেশ দিবসে দেশে প্রথম জলবায়ু চলচ্চিত্র উৎসব, পরিবর্তনের বার্তা ছড়াতে এক মঞ্চে তরুণ ও নির্মাতারা
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো জলবায়ু পরিবর্তনভিত্তিক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় গ্রন্থাগার মিলনায়তনে আয়োজিত দিনব্যাপী এ উৎসবে চলচ্চিত্র নির্মাতা, পরিবেশ বিশেষজ্ঞ, নীতিনির্ধারক, শিক্ষার্থী ও তরুণ নেতারা অংশ নেন। জিটিডি মিডিয়া প্রোডাকশনের উদ্যোগে আয়োজিত এ উৎসবের উদ্বোধন করেন ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের পরিবেশ ও জীবন বিজ্ঞান অনুষদের পরিবেশ ব্যবস্থাপনা বিভাগের প্রধান অধ্যাপক ড. হাফিজুর রহমান। আয়োজকরা জানান, জলবায়ু সংকট মোকাবিলায় সচেতনতা বৃদ্ধি এবং তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করতেই এ আয়োজন।
২৫ জুলাই, ২০২৬
সামাজিক সুরক্ষায় বড় উদ্যোগ, ৪১ লাখ পরিবার পাবে ফ্যামিলি কার্ড
আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সামাজিক নিরাপত্তা খাতে ব্যাপক বরাদ্দ বৃদ্ধির ঘোষণা দিয়েছে সরকার। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জাতীয় সংসদে বাজেট পেশকালে সামাজিক নিরাপত্তা কর্মসূচি সম্প্রসারণের জন্য ১ লাখ ৪৪ হাজার ৩৩৮ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছেন, যা চলতি অর্থবছরের সংশোধিত বাজেটের তুলনায় উল্লেখযোগ্য। এই বাজেটে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির আওতায় ৪১ লাখ নারীকে মাসিক ২ হাজার ৫০০ টাকা করে ভাতা প্রদানের ঘোষণা দেওয়া হয়েছে।
২৫ জুলাই, ২০২৬