"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)
হাদি হত্যা মামলায় বাদী কেন জাবের? বোনের ফেসবুক পোস্ট
শরীফ ওসমান হাদি হত্যা মামলার বাদী ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের। তা নিয়ে প্রশ্ন তুলে ফেসবুক পোস্ট করেছেন শরীফ ওসমান হাদির বোন মাসুমা হাদি। তাঁর অভিযোগ, হাদি হত্যা মামলার বাদী নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘নোংরামি’ ও ‘মিথ্যাচার’ চলছে। শুক্রবার সকালে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক দীর্ঘ পোস্টে সে সময়ের প্রেক্ষাপট তুলে ধরেন তিনি।
২৫ জুলাই, ২০২৬
পুলিশ প্রশাসনে বড় রদবদল, পাঁচ জেলায় নতুন এসপি
দেশের পাঁচ জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) নিয়োগসহ পুলিশ প্রশাসনে বড় ধরনের রদবদল করেছে সরকার। বৃহস্পতিবার (১১ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। নতুন করে পঞ্চগড়, মৌলভীবাজার, নোয়াখালী, ঝিনাইদহ ও ফেনী জেলায় পুলিশ সুপার নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে পুলিশের বিভিন্ন ইউনিট ও দপ্তরের আরও কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।
২৫ জুলাই, ২০২৬
স্ত্রী-মেয়েকে হত্যা করে ঘরেই মাটিচাপা, অন্য নারীকে নিয়ে এরপর সাত মাস সেখানেই বসবাস
পরিবারের সদস্যরা বলছেন, শুরুতে দুই পরিবারের কেউই এই বিয়ে মেনে নেয়নি। তবে পরে তারা বিষয়টি মেনে নেয়। গিরিশ স্থানীয় একটি কারখানার ডায়মন্ড পলিশ বিভাগে কাজ করতেন। অন্যদিকে বিয়ের পর প্রিয়াঙ্কাও স্থানীয় একটি হাসপাতালে চাকরি শুরু করেন। আর গিরিশের মা তাদের সঙ্গেই থাকতেন। কিন্তু বিয়ের এক বছরের মাথায় তিনি মারা যান। বিয়ের এক বছর পর গিরিশ ও প্রিয়াঙ্কার যমজ কন্যাসন্তান জন্ম নেয়।
২৫ জুলাই, ২০২৬
পুশইন ও চামড়া পাচার রোধে সীমান্তে বাড়তি নজরদারিতে বিজিবি
পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে যশোর ও খুলনার সীমান্ত এলাকায় চোরাচালান, পুশইন এবং কোরবানির পশুর চামড়া পাচার ঠেকাতে কঠোর অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ। একই সঙ্গে ঈদের পর সীমান্তকেন্দ্রিক যেকোনো অপরাধ প্রতিরোধে নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। শুক্রবার বিষয়টি নিশ্চিত করেন যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান।
২৫ জুলাই, ২০২৬
গুলশানে স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে গ্রেপ্তার ২৮
রাজধানীর গুলশানে স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে ২৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৫ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, গত বৃহস্পতিবার গুলশান-২-এর দুটি স্পা সেন্টারে বিশেষ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, স্পা ব্যবসার আড়ালে অসামাজিক কর্মকাণ্ড, দেহব্যবসা এবং অন্যান্য অপরাধমূলক কার্যক্রম পরিচালনার অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার দুটি স্পা সেন্টারে অভিযান চালানো হয়। অভিযানে মোট ২৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
২৫ জুলাই, ২০২৬
সীমান্তে এলাকায় ভূমিকম্পে আবারও কাঁপল দেশ
বাংলাদেশ ও ভারতের সীমান্তসংলগ্ন উত্তর-পূর্বাঞ্চলে একটি মাঝারি মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৫। আজ বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ৯টা ৪০ মিনিটে এই কম্পন অনুভূত হয়। ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র (ইএমএসসি) ও মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্য অনুযায়ী, এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে। এর উপকেন্দ্র ছিল ভারতের আসাম রাজ্যের সিলচর শহর থেকে ১৯ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে এবং মণিপুরের রাজধানী ইম্ফল থেকে ১০০ কিলোমিটার পশ্চিমে (২৪ দশমিক ৯১৬ উত্তর অক্ষাংশ এবং ৯২ দশমিক ৯৬২ পূর্ব দ্রাঘিমাংশ)।
২৫ জুলাই, ২০২৬
ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মারা গেছে
তার মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেছেন কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়ে শোক প্রকাশ করেন তিনি। দলীয় সূত্রে জানা যায়, বুধবার (২০ মে) ভোর সাড়ে ৪টার দিকে হঠাৎ বুকে তীব্র ব্যথা অনুভব করেন। পরে পরিবারের সদস্য ও সহকর্মীরা দ্রুত তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়। সদ্য ঘোষিত ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের কমিটিতে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছিল তাকে।
২৫ জুলাই, ২০২৬
নির্বাচনে পরাজয়ের পর ভাঙনের সুর তৃণমূলে
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর তৃণমূল কংগ্রেসের দীর্ঘ ১৫ বছরের সুরক্ষিত রাজনৈতিক দুর্গে বড় ধরনের ফাটল দেখা দিয়েছে। দেড় দশক ধরে ভারতীয় জনতা পার্টির লাগাতার চাপ সামলেও যে দল নিজেদের অপরাজেয় শক্তি হিসেবে তুলে ধরেছিল, নির্বাচনী বিপর্যয়ের পর সেই অবস্থান এখন নড়বড়ে হয়ে উঠেছে। অতীতে দলের অভ্যন্তরীণ কোন্দল থাকলেও ধারাবাহিক নির্বাচনী সাফল্যের আড়ালে তা চাপা পড়ে যেত। কিন্তু এবারের পরাজয়ের পর দলজুড়ে অসন্তোষ, ক্ষোভ ও অভ্যন্তরীণ দ্বন্দ্ব প্রকাশ্যে চলে এসেছে। তৃণমূলের শীর্ষ নেতাদের একাংশ এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক কৌশল, তাঁর প্রতি আনুগত্য এবং দলের ভবিষ্যৎ নিয়েই প্রশ্ন তুলছেন।
২৫ জুলাই, ২০২৬
দলের বিদ্রোহের সঙ্গে মমতার বৈঠক
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর দলের অভ্যন্তরীণ বিদ্রোহ ও ভাঙন রোধে তৃণমূল কংগ্রেসের প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর কালীঘাটের বাসভবনে সীমিত পরিসরে একটি রুদ্ধদ্বার বৈঠক করেছেন। বৈঠকে আমন্ত্রিত নেতাদের সংখ্যা কম হওয়ায় বিষয়টি রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বৈঠকে যোগ দিতে প্রবেশ করতে দেখা যায় সাবেক বিধায়ক চন্দ্রিমা ভট্টাচার্য, রাজ্যসভার সদস্য দোলা সেন, স্বরূপনগরের বিধায়ক বীণা মণ্ডল, লোকসভার সদস্য অভিষেক বন্দ্যোপাধ্যায়, সাবেক মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় এবং অন্ধ্র প্রদেশের দুই সাবেক বিধায়ককে। দলের সাংগঠনিক কর্মকৌশল এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সেখানে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে বলে রাজনৈতিক পর্যবেক্ষকদের ধারণা।
২৫ জুলাই, ২০২৬
মোবাইলে বিশ্বকাপ ফুটবল দেখবেন যেভাবে
ফুটবল বিশ্বকাপ ঘিরে বাংলাদেশের দর্শকদের আগ্রহ ও উচ্ছ্বাস বরাবরের মতোই তুঙ্গে। ঘরে বসেই দেশীয় তিনটি টেলিভিশন চ্যানেলে সরাসরি উপভোগ করা যাবে বিশ্বকাপের ম্যাচগুলো। রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ছাড়াও টি-স্পোর্টস এবং সময় টেলিভিশন সরাসরি সম্প্রচার করবে এই বৈশ্বিক আসরের খেলা। ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার কাছ থেকে সম্প্রচারস্বত্ব সংগ্রহ করেছে চ্যানেলগুলো।
২৫ জুলাই, ২০২৬