"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)
ইরান যুদ্ধে ৪২টি যুদ্ধবিমান ও ড্রোন হারিয়েছে আমেরিকা: মার্কিন কংগ্রেসের প্রতিবেদন
চলমান ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৪২টি অত্যাধুনিক সামরিক বিমান ও ড্রোন ধ্বংস অথবা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে মার্কিন কংগ্রেসের স্বাধীন গবেষণা সংস্থা কংগ্রেসনাল রিসার্চ সার্ভিস (সিআরএস)। সংস্থাটির সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধ পরিস্থিতি ও গোপনীয়তার কারণে প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বেশি হতে পারে। এর আগে মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন জানিয়েছিল, ইরানে পরিচালিত ‘অপারেশন এপিক ফিউরি’-তে যুক্তরাষ্ট্রের ব্যয় দাঁড়িয়েছে প্রায় ২৯ বিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ লাখ ৪৮ হাজার কোটি টাকা।
২৫ জুলাই, ২০২৬
চট্টগ্রাম বন্দরের তেলবাহী জাহাজে আগুন
চট্টগ্রাম বন্দর-এর বহিনোঙরে নোঙর করা একটি তেলবাহী জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ‘এমটি মেঘনা ট্রেডার’ নামের জাহাজটিতে বৃহস্পতিবার (২৮ মে) সকাল ৭টা ২৫ মিনিটের দিকে আগুন লাগে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে বাংলাদেশ কোস্ট গার্ড-এর একাধিক ইউনিট। কোস্ট গার্ড সূত্র জানায়, আগুন নেভানোর কাজে অংশ নিয়েছে কোস্ট গার্ড জাহাজ ‘শ্যামল বাংলা’ ও ‘বিসিজিটি প্রমত্ত’।
২৫ জুলাই, ২০২৬
আদ্-দ্বীন হাসপাতালকে ৭২ ঘণ্টা সময় স্বাস্থ্য অধিদপ্তরের, জবাব না দিলে লাইসেন্স বাতিল
রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। ‘মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড ল্যাবরেটরিজ (রেগুলেশন) অধ্যাদেশ, ১৯৮২’-এর বিধান লঙ্ঘনের অভিযোগে কেন হাসপাতালটির লাইসেন্স বাতিল করা হবে না, তা জানতে চেয়ে এই নোটিশ জারি করা হয়েছে।
২৫ জুলাই, ২০২৬
১৮টি মার্কিন সামরিক স্থাপনায় ইরানের হামলা
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এবং দেশটির সেনাবাহিনী জানিয়েছে, তারা মধ্যপ্রাচ্যে অবস্থিত একাধিক মার্কিন সামরিক স্থাপনার বিরুদ্ধে সমন্বিত পালটা হামলা চালিয়েছে। বাহরাইনে মার্কিন পঞ্চম নৌবহরের সদরদপ্তরও এ হামলার লক্ষ্যবস্তু ছিল বলে দাবি করেছে তেহরান। বৃহস্পতিবার (১১ জুন) ভোরে প্রকাশিত পৃথক বিবৃতিতে আইআরজিসি ও ইরানের সেনাবাহিনী জানায়, দক্ষিণ ইরানের বিভিন্ন এলাকায় মার্কিন হামলার জবাবে এসব অভিযান পরিচালনা করা হয়েছে। আইআরজিসির দাবি, তাদের মহাকাশ বাহিনী ও নৌবাহিনী যৌথভাবে দুই দফায় পালটা অভিযান চালিয়েছে। এতে কুয়েতের আলী আল-সালেম ও আহমাদ আল-জাবের বিমানঘাঁটি এবং বাহরাইনের শেখ ইসা বিমানঘাঁটিসহ মার্কিন সামরিক বাহিনীর ১৮টি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়।
২৫ জুলাই, ২০২৬
ইয়াবা সেবন করে রামিসার ওপর পৈশাচিক নির্যাতন চালায় ঘাতক সোহেল
রাজধানীর মিরপুরের পল্লবীতে আট বছরের শিশু রামিসাকে হত্যা মামলায় গ্রেপ্তার আসামি সোহেল রানা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। জবানবন্দিতে তিনি ঘটনার আগে মাদক সেবনের কথাও জানিয়েছেন। বুধবার (২০ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদ ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় আসামির জবানবন্দি রেকর্ড করেন। পরে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
২৫ জুলাই, ২০২৬
শোলাকিয়ায় এক রাকাতের পরই মুষলধারে বৃষ্টি, তবু মাঠ ছাড়েননি মুসল্লিরা
সকাল ৯টায় শত বছরের ঐতিহ্য মেনে শটগানের শেষ গুলির আওয়াজের মধ্য দিয়ে শোলাকিয়া ঈদগাহ ময়দান-এ পবিত্র ঈদুল আজহার ১৯৯তম জামাত শুরু হয়। ইমামের তাকবিরে মুসল্লিরা নামাজে দাঁড়ালেও প্রথম রাকাত শেষে দ্বিতীয় রাকাতের প্রস্তুতির সময় নেমে আসে মুষলধারে বৃষ্টি। হঠাৎ বৃষ্টিতে মাঠজুড়ে ভিজে গেলেও মুসল্লিদের কাতারে কোনো ভাঙন দেখা যায়নি। কেউ ছাতা, কেউ পলিথিন ব্যবহার করেছেন, আবার অনেকে পুরোপুরি ভিজে গিয়েও নামাজে অটল ছিলেন। নরসুন্দা নদী-তীরের ঐতিহাসিক এই ঈদগাহে বৃষ্টির মধ্যেই শান্তিপূর্ণভাবে শেষ হয় ঈদের নামাজ।
২৫ জুলাই, ২০২৬
কুবির আবাসিক হলগুলোতে জেনারেটর স্থাপনের উদ্যোগ, দুর্যোগকালেও মিলবে পানির সুবিধা
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গত ৪ মে জেনারেটর স্থাপন প্রকল্পের ফাইল অনুমোদন দেওয়া হয়। পরবর্তীতে ১৮ মে টেন্ডার প্রকাশ করা হয়েছে, যা বর্তমানে অনলাইনে চলমান রয়েছে। আগামী ১১ জুন বিডিং প্রক্রিয়া সম্পন্ন হওয়ার কথা রয়েছে। আসন্ন বর্ষা মৌসুমে ঝড়-বৃষ্টিজনিত বিদ্যুৎ বিভ্রাটের বিষয়টি বিবেচনায় নিয়ে দ্রুত সময়ের মধ্যে প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
২৫ জুলাই, ২০২৬
২০২৮-২৯ অর্থবছরের মধ্যে রিজার্ভ ৬৩ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য সরকারের
নতুন মধ্যমেয়াদি বাজেট কাঠামোতে আগামী তিন বছরের মধ্যে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ প্রায় ৬৩ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করেছে অর্থ মন্ত্রণালয়। অর্থ মন্ত্রণালয়ের প্রণীত আগামী অর্থবছরের মিডিয়াম-টার্ম বাজেট ফ্রেমওয়ার্ক (এমটিবিএফ) অনুযায়ী, ২০২৮-২৯ অর্থবছরে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৬২ দশমিক ৬৪ বিলিয়ন ডলারে পৌঁছাবে বলে প্রক্ষেপণ করা হয়েছে।
২৫ জুলাই, ২০২৬
সীমান্তে কাঁটাতার নির্মাণে বিএসএফকে ২৭ কিমি জমি দিচ্ছে শুভেন্দু
শুভেন্দু অধিকারীর দাবি, পশ্চিমবঙ্গের মোট ২ হাজার ২০০ কিলোমিটার সীমান্তের মধ্যে বর্তমানে প্রায় ১ হাজার ৬০০ কিলোমিটার এলাকায় কাঁটাতার নির্মাণ করা হয়েছে। তবে এখনো প্রায় ৬০০ কিলোমিটার এলাকায় কাজ বাকি রয়েছে। এর মধ্যে ৫৫৫ কিলোমিটার এলাকায় রাজ্য সরকার চাইলে জমি দিতে পারত, কিন্তু রাজনৈতিক কারণে তা দেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি।
২৫ জুলাই, ২০২৬
বিদ্যুতের ঘাটতি নেই, ঈদে লোডশেডিং হবে না: বিদ্যুৎ প্রতিমন্ত্রী
ঈদুল আজহায় কোথাও লোডশেডিং হবে না বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, দেশে বর্তমানে বিদ্যুতের কোনো ঘাটতি নেই।বৃহস্পতিবার (২৮ মে) সকাল সাড়ে ৭টায় যশোর ঈদগাহ-এ ঈদের নামাজ আদায় শেষে তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী জানান, কোথাও কোথাও ঝড়ের কারণে বিদ্যুৎ সঞ্চালন লাইনে সমস্যা দেখা দিলে সাময়িক বিদ্যুৎ বিভ্রাট হতে পারে। তবে এমন পরিস্থিতিতে দ্রুত সমস্যা সমাধানে বিদ্যুৎ বিভাগের কর্মীরা নিরলসভাবে কাজ করছেন বলেও উল্লেখ করেন তিনি।
২৫ জুলাই, ২০২৬