"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)
আর্জেন্টিনার তৃতীয় গোল নিয়ে বিতর্ক, সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড়
আর্জেন্টিনার নাটকীয় জয়ের পরও শেষ মুহূর্তের রেফারিং নিয়ে বিতর্ক থামেনি। বিশেষ করে জয়সূচক গোলের আগে মিশরের দুটি সম্ভাব্য পেনাল্টির আবেদন উপেক্ষিত হয়েছে বলে অভিযোগ উঠেছে। মিশরের দাবি, আর্জেন্টিনার তৃতীয় গোলের আগে তাদের আক্রমণের সময় বক্সের ভেতরে দুটি পৃথক ঘটনায় পেনাল্টি দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল। তবে রেফারি কোনো ফাউলের সিদ্ধান্ত দেননি। একই সঙ্গে ভিডিও সহকারী রেফারির পক্ষ থেকেও আর কোনো পর্যালোচনা হয়নি।
২৫ জুলাই, ২০২৬
জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হলেন আফরোজা আব্বাস
মঙ্গলবার (১৬ জুন) জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, জাতীয় মহিলা সংস্থা আইন, ১৯৯১-এর ধারা ৮(১) ও ৮(২) অনুযায়ী যোগদানের তারিখ থেকে তিনি এ পদে দায়িত্ব পালন করবেন। প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, চেয়ারম্যান হিসেবে তার মেয়াদ হবে যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছর। তবে সরকার প্রয়োজন মনে করলে মেয়াদ শেষ হওয়ার আগেই যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবে। একইভাবে আফরোজা আব্বাসও সরকারের কাছে লিখিতভাবে পদত্যাগ করতে পারবেন।
২৫ জুলাই, ২০২৬
কুড়িগ্রামে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা রোধে ব্র্যাকের অ্যাডভোকেসি ডায়ালগ অনুষ্ঠিত
কুড়িগ্রামে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকারি ও বেসরকারি অংশীদারিত্ব জোরদার করার লক্ষ্যে অ্যাডভোকেসি ডায়ালগ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে জামান হোটেল মিলনায়তনে ব্র্যাকের জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি কর্মসূচির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সদর উপজেলার (ভারপ্রাপ্ত) নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম। তিনি বলেন, নারীর প্রতি সহিংসতা কেবল একটি আইনি সমস্যা নয়, এটি একটি সামাজিক ব্যাধি। সমাজ থেকে এই অন্ধকার দূর করতে হলে শুধু আইন প্রয়োগই যথেষ্ট নয়; প্রয়োজন তৃণমূল পর্যায় থেকে ব্যাপক সামাজিক সচেতনতা। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নারী ও শিশু নির্যাতন রোধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে।
২৫ জুলাই, ২০২৬
প্রধানমন্ত্রীর নির্দেশে কুকুর হত্যার অভিযুক্ত যুবক গ্রেপ্তার
কুকুরের গলায় ইট বেঁধে নদীতে ফেলে হত্যার ঘটনায় অভিযুক্ত মোহাম্মদ আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাটির ভিডিও ছড়িয়ে পড়ার পর দেশজুড়ে সমালোচনার সৃষ্টি হলে প্রধানমন্ত্রী তারেক রহমান দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর প্রেস উইং জানিয়েছে, প্রাণীর প্রতি এমন নির্মম আচরণে গভীর উদ্বেগ ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। তিনি ঘটনাটিকে অমানবিক উল্লেখ করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
২৫ জুলাই, ২০২৬
লেবাননের মাটি এক ইঞ্চি ছাড় নয়: লেবাননের প্রেসিডেন্ট
লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন বলেছেন, ইসরায়েলের সঙ্গে সরকারের চলমান আলোচনা কোনোভাবেই বিশ্বাসঘাতকতা নয়। একই সঙ্গে তিনি স্পষ্ট করে দিয়েছেন, লেবাননের এক ইঞ্চি ভূখণ্ডও ইসরায়েলকে ছেড়ে দেওয়া হবে না। দেশটির প্রেসিডেন্সির এক বিবৃতিতে আউন বলেন, লেবাননকে যুদ্ধ ও পরনির্ভরতার সময় থেকে বেরিয়ে আসতে হবে। বিশেষ করে দক্ষিণাঞ্চলের মানুষ মর্যাদা ও নিরাপত্তার সঙ্গে বসবাস করতে চায়, আর সেই লক্ষ্যেই সরকার কাজ করছে।
২৫ জুলাই, ২০২৬
বিশ্বকাপে আর্জেন্টিনার সামনে আরও কঠিন পরীক্ষা, কবে ম্যাচ?
বিশ্বকাপের শেষ ষোলোতে মিশরের বিপক্ষে ৩-২ গোলের রুদ্ধশ্বাস জয় তুলে নিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা। দুই গোলে পিছিয়ে পড়েও শেষ দিকে দুর্দান্ত প্রত্যাবর্তনে শেষ আট নিশ্চিত করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।
২৫ জুলাই, ২০২৬
জুলাই আন্দোলনে হামলার অভিযোগ: জাবির ২১ শিক্ষক-কর্মকর্তার বিরুদ্ধে সিন্ডিকেটের চূড়ান্ত সিদ্ধান্ত
জুলাই আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলা ও নিপীড়নের অভিযোগে অভিযুক্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ১৯ শিক্ষক ও দুই কর্মকর্তার বিরুদ্ধে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার (১৫ জুন) প্রশাসনিক ভবনের কাউন্সিল কক্ষে প্রায় ১৩ ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত সিন্ডিকেট সভা শেষে মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে এসব সিদ্ধান্তের কথা জানান সিন্ডিকেটের সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান।
২৫ জুলাই, ২০২৬
প্রাথমিকে বদলি-পদায়নে চার স্তরের কমিটি, নেতৃত্বে সচিব থেকে ইউএনও
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন নিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষকদের পদায়ন এবং কর্মরত শিক্ষকদের বদলি কার্যক্রম পরিচালনা ও আবেদন নিষ্পত্তির জন্য জাতীয়, বিভাগীয়, জেলা এবং উপজেলা বা থানা পর্যায়ে চার স্তরের কমিটি গঠন করেছে সরকার। এসব কমিটির সভাপতির দায়িত্ব পালন করবেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা।
২৫ জুলাই, ২০২৬
‘আমি প্রথম বলির পাঁঠা হতে পারি’ রহস্যময় বার্তায় যা বললেন মাহফুজ আলম
অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি রহস্যময় পোস্ট দিয়েছেন। শনিবার (২৭ জুন) দেওয়া ওই পোস্টে তিনি ইঙ্গিতপূর্ণ ভাষায় বলেন, তিনি হয়তো প্রথম ‘বলির পাঁঠা’ বা লক্ষ্যবস্তু হতে পারেন, তবে শেষ ব্যক্তি হবেন না।পোস্টে মাহফুজ আলম লেখেন, “আমি প্রথম বলির পাঁঠা বা টার্গেট হতে পারি, কিন্তু শেষ নই। একে একে সবাইকে টার্গেট করা হবে। বৈধদের জায়গা দখল করবে ক্রীড়নকরা, যার পরিণতি সামাল দেওয়া কঠিন হবে।
২৫ জুলাই, ২০২৬
নন-ক্যাডারে সহকারী সচিব হলেন ৩৪ কর্মকর্তা
বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের ৩৪ জন ব্যক্তিগত ও প্রশাসনিক কর্মকর্তাকে ক্যাডার বহির্ভূত সহকারী সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। বৃহস্পতিবার (২ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় তাদের পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে। রেওয়াজ অনুযায়ী পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। ক্যাডার বহির্ভূত পদে পদোন্নতিপ্রাপ্তরা উপসচিব (ক্যাডার বহির্ভূত) পদ পর্যন্ত পদোন্নতি পান।
২৫ জুলাই, ২০২৬