"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)
আর্জেন্টিনাকে আরও চাপে ফেলল মিশর, ব্যবধান দ্বিগুণ
বিশ্বকাপের শেষ ষোলোর লড়াইয়ে আর্জেন্টিনাকে বড় ধাক্কা দিয়েছে মিশর। প্রথমে ভিএআরের সিদ্ধান্তে একটি গোল বাতিল হলেও কয়েক মিনিট পর আর কোনো সুযোগ দেয়নি ফারাওরা। মোস্তফা জিকোর গোলে ২-০ ব্যবধানে এগিয়ে গিয়ে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের বিদায়ের মুখে ঠেলে দিয়েছে আফ্রিকার প্রতিনিধিরা।
২৫ জুলাই, ২০২৬
চাকরির সুযোগ দিচ্ছে ঢাকা উত্তর সিটি করপোরেশন, অনলাইনে আবেদন
ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পৃথক ১০ পদে মোট ১৭৮ জনকে নিয়োগ দেবে করপোরেশনটি। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আগামী ১৭ জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেন।
২৫ জুলাই, ২০২৬
রাজশাহীতে ছেলের মুগুরের আঘাতে শিক্ষক বাবার মৃত্যু
রাজশাহীতে পারিবারিক কলহের জেরে ছেলের মুগুরের আঘাতে স্কুলশিক্ষক বাবা রেজাউল করিম (৬০) নিহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের মেহেরচণ্ডী বেড়ার মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্ত ছেলে রাকিবুল করিম (২৭) পলাতক রয়েছে। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের স্নাতকোত্তরের (মাস্টার্স) শিক্ষার্থী।
২৫ জুলাই, ২০২৬
পুলিশ পরিচয়ে ইজিবাইক চুরি: মাদারীপুরে চাকরিচ্যুত সেনা ও পুলিশ সদস্যসহ ৩ জন গ্রেফতার
পুলিশ সূত্রে জানা যায়, গত ১২ জুন ২০২৬ দুপুরে রাজৈর উপজেলার সাধুর ব্রিজের পূর্ব ঢালে যাত্রী ওঠানোর অপেক্ষায় ছিলেন এক ইজিবাইক চালক। এ সময় এক ব্যক্তি নিজেকে পুলিশ সদস্য পরিচয় দিয়ে রাজৈর থানার মোড়ে যাওয়ার জন্য ইজিবাইক ভাড়া করেন। থানার মোড়ে পৌঁছানোর পর আরও একজন ব্যক্তি পুলিশ পরিচয়ে এসে মজুমদারকান্দি এলাকায় একটি অভিযানে যাওয়ার কথা বলে চালককে ইজিবাইক থেকে নেমে সামনে যেতে বলেন।
২৫ জুলাই, ২০২৬
বিশ্বব্যাংকের তালিকায় এগিয়ে গেল কয়েক দেশ, পিছিয়ে বাংলাদেশ
বিশ্বব্যাংকের সর্বশেষ আয়ভিত্তিক শ্রেণিবিন্যাসে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার কয়েকটি দেশ বাংলাদেশকে পেছনে ফেলে উচ্চমধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে। ভিয়েতনাম, ফিলিপাইন, শ্রীলঙ্কা, জর্ডান ও মাইক্রোনেশিয়া নিম্নমধ্যম আয়ের দেশ থেকে এই স্তরে উঠে এসেছে। তবে বাংলাদেশ এখনো নিম্নমধ্যম আয়ের দেশ হিসেবেই রয়েছে। একসময় বাংলাদেশ ও ভিয়েতনামকে একই অর্থনৈতিক অগ্রগতির কাতারে বিবেচনা করা হতো। তবে সাম্প্রতিক সময়ে ভিয়েতনামসহ কয়েকটি দেশ দ্রুত প্রবৃদ্ধি ও রফতানি বহুমুখীকরণের মাধ্যমে এগিয়ে গেছে।
২৫ জুলাই, ২০২৬
টানা বৃষ্টিতে কক্সবাজারের ১০ উপজেলা প্লাবিত, মৃতের সংখ্যা বেড়ে ১১
টানা ভারী বৃষ্টি, পাহাড়ি ঢল ও জোয়ারের পানিতে কক্সবাজারের ১০ উপজেলার অন্তত ২৫টি ইউনিয়ন প্লাবিত হয়েছে। জেলার বিভিন্ন এলাকায় ঘরবাড়ি ও সড়কে পানি ওঠায় হাজারো মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। মঙ্গলবার কক্সবাজার সদর উপজেলার দরিয়ানগর এলাকায় পাহাড়ধসে নাছিমা আক্তার (৩৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত তিন দিনে জেলায় পাহাড়ধসে প্রাণহানির সংখ্যা বেড়ে ১১ জনে দাঁড়িয়েছে।
২৫ জুলাই, ২০২৬
বেনজীর নথি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছে দুদক
দুর্নীতি দমন কমিশন (দুদক) বেনজীরের বিরুদ্ধে চলমান মামলাগুলোর প্রয়োজনীয় নথিপত্র, আদালতের আদেশ, গ্রেফতারি পরোয়ানা এবং তদন্ত-সংক্রান্ত কাগজপত্র স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছে। এসব নথির ভিত্তিতে সংযুক্ত আরব আমিরাতের কাছে আনুষ্ঠানিক প্রত্যর্পণ (এক্সট্রাডিশন) আবেদন পাঠানোর প্রস্তুতি চলছে। মঙ্গলবার (১৬ জুন) দুদক সূত্রে জানা যায়, বেনজীর আহমেদের বিরুদ্ধে সংগৃহীত তথ্য-উপাত্ত ও প্রয়োজনীয় নথিপত্র কমিশনের প্রধান কার্যালয় থেকে ধাপে ধাপে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। প্রথমে উপপরিচালক মো. হাফিজুল ইসলাম স্বাক্ষরিত নথিপত্র স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এরপর পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রেরণ করা হবে।
২৫ জুলাই, ২০২৬
‘গাছের সাথে লটকিয়ে মারবো’ মুজিব শতবর্ষ খামের চিঠিতে বিএনপি নেতাকে হুমকি
জামালপুরের ইসলামপুরে মুজিব শতবর্ষের লোগো সংবলিত খামে এক বিএনপি নেতাকে গাছের সাথে টাঙিয়ে হত্যার হুমকি দিয়ে ডাকযোগে চিঠি পাঠানো হয়েছে। চিঠিটি কে পাঠিয়েছে তা এখনো শনাক্ত করা যায়নি। এ ঘটনায় ওই নেতা ও তার পরিবারের সদস্যসহ স্থানীয় রাজনৈতিক মহলে চরম আতঙ্ক বিরাজ করছে। সোমবার (২২ জুন) দুপুরে ইসলামপুর উপজেলার চিনাডুলী ইউনিয়নের সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ সবুজ চিঠিটি হাতে পান।
২৫ জুলাই, ২০২৬
কুমিল্লায় যাত্রাবিরতিতে ফেলে যাওয়া পাকিস্তানি শিশু, ৬ ঘণ্টা পর পেল পরিবার
জানা যায়, পাকিস্তানের করাচি থেকে ১১ সদস্যের একটি পরিবার বাংলাদেশে ঘুরতে আসে। ঢাকায় একদিন অবস্থানের পর তারা কক্সবাজারের উদ্দেশে রওনা দেয়। সকাল সাড়ে আটটার দিকে মোস্তফাপুর এলাকার একটি রেস্তোরাঁয় নাশতার জন্য যাত্রাবিরতি নেয় তারা। নাশতা শেষে দুটি গাড়িতে করে যাত্রা পুনরায় শুরু করলেও ভুলে রেস্তোরাঁয় শিশুটিকে রেখে চলে যায় পরিবারটি। এ সময় একটি গাড়িতে শিশুটির বাবা এবং অন্যটিতে মা ছিলেন বলে জানা গেছে। ফলে উভয়েই মনে করেন শিশুটি অন্যজনের সঙ্গে আছে।
২৫ জুলাই, ২০২৬
রাত ১টার মধ্যে দেশের ১৪ অঞ্চলে ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
দেশের ১৪টি অঞ্চলে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার (২ জুলাই) দিবাগত রাত ১টার মধ্যে এসব অঞ্চলে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ফরিদপুর, রাজশাহী, পাবনা, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
২৫ জুলাই, ২০২৬