"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)
পরীমণিকাণ্ডে বাধ্যতামূলক অবসরে সেই এডিসি সাকলায়েন
ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সাবেক অতিরিক্ত উপকমিশনার (এডিসি) এবং বর্তমানে অতিরিক্ত পুলিশ সুপার মো. গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চিত্রনায়িকা পরীমণির সঙ্গে রাত্রিযাপন ও অনৈতিক সম্পর্কের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় বিভাগীয় ব্যবস্থা হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর জন্য প্রস্তুত করা প্রজ্ঞাপনের সারসংক্ষেপে ইতোমধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ স্বাক্ষর করেছেন। এখন সেটি প্রধানমন্ত্রীর কার্যালয় হয়ে রাষ্ট্রপতির দপ্তরে পাঠানো হবে। রাষ্ট্রপতির অনুমোদনের পর এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে।
২৫ জুলাই, ২০২৬
প্রভোস্টের পদত্যাগ দাবিতে মধ্যরাতে বেরোবি শিক্ষার্থীদের বিক্ষোভ
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শহীদ ফেলানী হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোছা. সিফাত রুমানার পদত্যাগের দাবিতে মধ্যরাতে বিক্ষোভ করেছেন হলটির আবাসিক শিক্ষার্থীরা। রোববার (২১ জুন) রাত ১২টার দিকে তারা স্লোগান দিতে দিতে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন। বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা হলের নানা সমস্যা ও অব্যবস্থাপনার অভিযোগ তুলে ধরেন। তাদের দাবি, হলের ডাইনিং দীর্ঘ সময় বন্ধ থাকে এবং শিক্ষার্থীদের সমস্যার সমাধানের পরিবর্তে প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন নোটিশ জারি করা হয়।
২৫ জুলাই, ২০২৬
‘সময় চাহিয়া লজ্জা দেবেন না’, সংসদে স্পিকারের হাস্যরস
বাজেট আলোচনায় বক্তব্য দেওয়ার নির্ধারিত সময়কে কেন্দ্র করে জাতীয় সংসদে স্পিকার হাফিজ আহমদ বীর বিক্রম ও কয়েকজন সংসদ সদস্যের মধ্যে সংক্ষিপ্ত কথোপকথনে হাস্যরসের পরিবেশ সৃষ্টি হয়।
২৫ জুলাই, ২০২৬
প্রথম দিনেই এইচএসসির পরিক্ষায় অনুপস্থিত ২৪৭৮৪, বহিষ্কার ৭
কমিটির তথ্যানুযায়ী, ৯টি সাধারণ শিক্ষাবোর্ডে বাংলা প্রথম পত্র পরীক্ষায় অংশ নেয় ৮ লাখ ৩৮ হাজার ৮৬৪ জন পরীক্ষার্থী। এ বোর্ডগুলোতে অনুপস্থিত ছিল ১৭ হাজার ২৩৩ জন। অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কার করা হয় ৫ জনকে। এর মধ্যে যশোর বোর্ডে ২ জন, কুমিল্লা, দিনাজপুর ও ময়মনসিংহ বোর্ডে ১ জন করে পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছেন।
২৫ জুলাই, ২০২৬
ভূমিহীনদের মাঝে খাস জমি বরাদ্দে সংসদ সদস্যদের সক্রিয় হওয়ার আহ্বান স্পিকারের
জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ নিজ নিজ নির্বাচনী এলাকার ভূমিহীন ও দরিদ্র মানুষের মাঝে সরকারি খাস জমি বরাদ্দ নিশ্চিত করতে সংসদ সদস্যদের সক্রিয়ভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন।
২৫ জুলাই, ২০২৬
ফ্ল্যাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৫ কোটি টাকার মানি লন্ডারিং মামলা
বিমান টিকিট দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে শত শত গ্রাহক ও সাব-এজেন্টের কাছ থেকে অগ্রিম অর্থ নিয়ে প্রতারণার অভিযোগে অনলাইনভিত্তিক ভ্রমণসেবা প্রতিষ্ঠান ফ্ল্যাইট এক্সপার্টের বিরুদ্ধে প্রায় ৩৪ কোটি ৬৯ লাখ টাকার মানিলন্ডারিং মামলা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সিআইডির আর্থিক অপরাধ ইউনিটের অনুসন্ধানে পাওয়া তথ্যের ভিত্তিতে শনিবার রাজধানীর মতিঝিল থানায় মানিলন্ডারিং প্রতিরোধ আইনে সাতজনের বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়। সোমবার সিআইডির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
২৫ জুলাই, ২০২৬
জাবি ছাত্রী হলে মাদককাণ্ড: দুই শিক্ষার্থী দুই বছরের জন্য বহিষ্কার
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নওয়াব ফয়জুন্নেছা হলের একটি কক্ষে মাদকদ্রব্য সংরক্ষণ ও সেবনের অভিযোগে দুই শিক্ষার্থীকে দুই বছরের জন্য বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে তাদের আবাসিক হল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। এছাড়া অভিযুক্তদের একজনের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা করার সুপারিশ করা হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) ভোর ৫টার দিকে প্রশাসনিক ভবনে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা শেষে এ সিদ্ধান্তের কথা জানান বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এ বি এম আজিজুর রহমান।
২৫ জুলাই, ২০২৬
কাবাডি-হ্যান্ডবলের জাতীয় মঞ্চে নেই কুমিল্লা বিশ্ববিদ্যালয়
NULL
২৫ জুলাই, ২০২৬
তিন দশকের সংগ্রামেও বঞ্চিত রেহানা, জোটেনি সরকারি সহায়তা
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের নাসনাপাড়া কলোনির বাসিন্দা রেহানা বেগম। নিদারুণ অভাব-অনটনের মধ্যে ৩০ বছর আগে কলাপাড়া পৌর এলাকায় কলসিতে পানি বহনের কাজ শুরু করেন তিনি। শুরুতে কোমরে কলসি বহন করলেও বর্তমানে একটি ভ্যানগাড়িতে করে বিভিন্ন বাসাবাড়ি, খাবার হোটেল ও রেস্তোরাঁয় নিরাপদ পানি সরবরাহ করেন। টিউবওয়েল ও গভীর পুকুর থেকে পানি সংগ্রহ করতে হয় তাঁকে। বর্তমানে বয়সের ভারে কিছুটা নুয়ে পড়েছেন তিনি। শরীরে বিভিন্ন রোগ বাসা বাঁধায় আগের মতো পানি বহনের কাজও করতে পারেন না। তাঁর ব্যবহৃত পুরোনো ভ্যানগাড়িটিও এখন ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
২৫ জুলাই, ২০২৬
মালদ্বীপে হাঙরের মাঝে কেয়া পায়েল
ব্যক্তিজীবন নিয়ে নানা আলোচনা-সমালোচনার মধ্যেও নিজের মতো সময় উপভোগ করছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল। বর্তমানে পরিবারের সঙ্গে মালদ্বীপে অবস্থান করছেন তিনি। সাগর, নীল জলরাশি আর অবকাশযাপনের নানা মুহূর্তের ছবি-ভিডিও নিয়মিত সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করছেন এই অভিনেত্রী। বৃহস্পতিবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে নতুন একটি ভিডিও প্রকাশ করেন কেয়া। সেখানে দেখা যায়, ঝিনুকের আকৃতির একটি পুল লাউঞ্জারে শুয়ে আছেন তিনি। আর তার ঠিক নিচেই পানিতে ঘুরে বেড়াচ্ছে একাধিক হাঙর।
২৫ জুলাই, ২০২৬