"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)

কুড়িগ্রামে প্রথমবার চালু ‘রেডি টু কুক ফিস’
সারাদেশ

কুড়িগ্রামে প্রথমবার চালু ‘রেডি টু কুক ফিস’

কুড়িগ্রাম জেলায় প্রথমবারের মতো চালু হয়েছে ‘রেডি টু কুক ফিস’ বা রান্নার জন্য প্রস্তুত মাছ বিক্রয় কার্যক্রম। এখানে দেশীয় প্রজাতির মাছ কাটা–বাছা শেষে পরিষ্কার করে বাজার দরে বিক্রি করা হচ্ছে, যা ক্রেতাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। সরেজমিনে দেখা যায়, জেলার রাজারহাট উপজেলার রেলস্টেশন এলাকায় ‘জান্নাতি ফ্রেশ অ্যান্ড ফ্রোজেন মৎস্য পণ্য বিক্রয় কেন্দ্র’ চালু করা হয়েছে। স্থানীয় বাসিন্দা শ্রমিক বাবলু মিয়া ও তার স্ত্রী পেয়ারা বেগম প্রথমবারের মতো এ উদ্যোগ শুরু করেন। এ দোকানে দেশীয় প্রজাতির বিভিন্ন মাছ কাটা–বাছা শেষে ধুয়ে পরিষ্কার করে প্যাকেটজাত অবস্থায় ফ্রিজে সংরক্ষণ করা হয়।

২৫ জুলাই, ২০২৬

মধ্যরাতে মুচলেকা দিয়ে ছাড়া পেলেন বিএনপির সাংসদ পুত্র খাইরুল সজীব
সারাদেশ

মধ্যরাতে মুচলেকা দিয়ে ছাড়া পেলেন বিএনপির সাংসদ পুত্র খাইরুল সজীব

নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য আজহারুল ইসলামের ছেলে ও জেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজীবকে মুচলেকার মাধ্যমে ছেড়ে দিয়েছে পুলিশ। সোমবার সকালে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, খাইরুল ইসলামের বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল। এসব অভিযোগের বিষয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। পরে রোববার রাতেই মুচলেকা নিয়ে আত্মীয়ের জিম্মায় তাঁকে ছেড়ে দেওয়া হয়।

২৫ জুলাই, ২০২৬

পাগলা মসজিদের সিন্দুকে রেকর্ড ১১,৭৮,৪৮,৫৩৮ টাকা
সারাদেশ

পাগলা মসজিদের সিন্দুকে রেকর্ড ১১,৭৮,৪৮,৫৩৮ টাকা

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের ১৩টি দানসিন্দুক খুলে এবার অন্তত ৪৩ বস্তা টাকা, বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা এবং স্বর্ণালংকার পাওয়া গেছে। প্রায় ছয় মাস পর শনিবার সকাল ৭টায় সিন্দুকগুলো খোলা হয়। বর্তমানে টাকা গণনার কাজ চলছে। মসজিদ কর্তৃপক্ষের ধারণা, এবার দানের পরিমাণ অতীতের সব রেকর্ড অতিক্রম করতে পারে।

২৫ জুলাই, ২০২৬

সরকার নিয়ন্ত্রিত মানবাধিকার কমিশন গঠন আত্মঘাতী সিদ্ধান্ত হবে: ড. ইফতেখারুজ্জামান
জাতীয়

সরকার নিয়ন্ত্রিত মানবাধিকার কমিশন গঠন আত্মঘাতী সিদ্ধান্ত হবে: ড. ইফতেখারুজ্জামান

জাতীয় মানবাধিকার কমিশন আইন-২০২৬-এর খসড়া বর্তমান রূপে পাস হলে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী স্বাধীন ও কার্যকর মানবাধিকার কমিশন গঠন সম্ভব হবে না বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। তিনি বলেন, সরকারনিয়ন্ত্রিত ও অকার্যকর একটি মানবাধিকার কমিশন প্রতিষ্ঠা করা হলে তা বর্তমান সরকারের জন্য আত্মঘাতী সিদ্ধান্ত হবে।

২৫ জুলাই, ২০২৬

‘চোখ উলটে দেওয়া হয়েছে, ঠোঁট-গোপনাঙ্গসহ সারা গায়েই কামড়-আঁচড়ের দাগ’
আন্তর্জাতিক

‘চোখ উলটে দেওয়া হয়েছে, ঠোঁট-গোপনাঙ্গসহ সারা গায়েই কামড়-আঁচড়ের দাগ’

পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে ১২ বছর বয়সী এক মুসলিম কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ ও নৃশংস হত্যার ঘটনায় রাজ্যজুড়ে তীব্র ক্ষোভ ও প্রতিবাদের সৃষ্টি হয়েছে। গত শনিবার, ৪ জুলাই থেকে নিখোঁজ থাকার পর রোববার সকালে স্থানীয় একটি পুকুর থেকে হাত-পা বাঁধা অবস্থায় বস্তাবন্দি ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়। জানাজার আগে গোসল করানোর সময় এবং পরবর্তী ময়নাতদন্তের প্রাথমিক প্রতিবেদনে উঠে আসা নির্যাতনের বর্ণনা জনমনে গভীর নাড়া দিয়েছে। ঘটনার বিচারের দাবিতে বারুইপুরসহ রাজ্যের বিভিন্ন স্থানে দফায় দফায় বিক্ষোভ, সড়ক ও রেলপথ অবরোধের ঘটনা ঘটেছে।

২৫ জুলাই, ২০২৬

কুবিতে নারী শিক্ষার্থীদের জন্য ‘অরুণিমা’ ফিমেল কর্নারের ঘোষণা
ক্যাম্পাস

কুবিতে নারী শিক্ষার্থীদের জন্য ‘অরুণিমা’ ফিমেল কর্নারের ঘোষণা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) নারী শিক্ষার্থীদের জন্য ‘অরুণিমা’ নামে একটি ফিমেল কর্নার স্থাপনের ঘোষণা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম। ‘প্রতিরোধ দিবস’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ ঘোষণা দেন। রোববার (১১ জুলাই) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, নারী শিক্ষার্থীদের জন্য একটি নির্দিষ্ট বিশ্রামকেন্দ্র গড়ে তোলা হবে, যার প্রস্তাবিত নাম ‘অরুণিমা কর্নার’।

২৫ জুলাই, ২০২৬

বুধবার থেকে শেয়ারবাজারে লেনদেন বাড়ছে ৫ মিনিট
অর্থনীতি

বুধবার থেকে শেয়ারবাজারে লেনদেন বাড়ছে ৫ মিনিট

আগামীকাল বুধবার (১৭ জুন) থেকে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের সময় ৫ মিনিট বাড়ানো হচ্ছে। মঙ্গলবার (১৬ জুন) ডিএসই কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। নতুন সূচি অনুযায়ী, সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিরতিহীনভাবে নিয়মিত লেনদেন চলবে। বর্তমানে শেয়ারবাজারে মূল লেনদেন শুরু হয় সকাল ১০টায় এবং শেষ হয় দুপুর ১টা ৫৫ মিনিটে। নিয়মিত লেনদেন শেষে দুপুর ১টা ৫৫ মিনিট থেকে ২টা পর্যন্ত ৫ মিনিটের পোস্ট ক্লোজিং সেশন অনুষ্ঠিত হয়।

২৫ জুলাই, ২০২৬

মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর
জাতীয়

মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

বাংলাদেশীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি আজ সোমবার স্থানীয় সময় সকাল সাড়ে ১১ টায় পুত্রজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক যৌথ সংবাদ সম্মেলনে এ আহ্বানের কথা জানান। প্রধানমন্ত্রী বলেন, ‘আমি প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে আরও বেশি বাংলাদেশী কর্মী নিয়োগ এবং দ্রুত শ্রমবাজার উন্মুক্ত করার বিষয়টি বিবেচনার কথা বলেছি। পাশাপাশি অনিয়মিত শ্রমিকদের বৈধকরণ এবং আটক বাংলাদেশীদের সম্ভাব্য প্রত্যাবাসনের বিষয়টিও উত্থাপন করেছি।’

২৫ জুলাই, ২০২৬

নতুন রূপে চমক দিতে আসছেন শ্রদ্ধা
বিনোদন

নতুন রূপে চমক দিতে আসছেন শ্রদ্ধা

বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর আবারও ভিন্নধর্মী এক চরিত্রে দর্শকদের সামনে হাজির হতে চলেছেন। সম্প্রতি প্রকাশিত হয়েছে তাঁর নতুন সিনেমা ‘এথা’র ঝলক, যেখানে মহারাষ্ট্রের কিংবদন্তি লোকশিল্পী বীঠাবাঈ নারায়ণগাওংকরের চরিত্রে অভিনয় করেছেন তিনি। ঝলক প্রকাশের পর থেকেই শ্রদ্ধার অভিনয়, সাজসজ্জা এবং চরিত্রে নিজেকে উপস্থাপনের প্রচেষ্টা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

২৫ জুলাই, ২০২৬

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ, ভিসা ও নিরাপত্তা ইস্যুতে আলোচনা
জাতীয়

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ, ভিসা ও নিরাপত্তা ইস্যুতে আলোচনা

বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসেফ এস. ওয়াই. রামাদান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বুধবার বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রীর দপ্তরে অনুষ্ঠিত এ বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়, বিশেষ করে আইনশৃঙ্খলা, নিরাপত্তা এবং ফিলিস্তিনি শিক্ষার্থীদের জন্য ভিসা সহজতর করার বিষয়ে আলোচনা হয়। বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ ঐতিহাসিকভাবে ফিলিস্তিনের স্বাধীনতা সংগ্রাম ও সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে দৃঢ় অবস্থান নিয়ে এসেছে। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ফিলিস্তিনের পক্ষে আন্তর্জাতিক ও কূটনৈতিক অঙ্গনে জনমত গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ফিলিস্তিনের প্রতি বাংলাদেশের নীতিগত ও নৈতিক সমর্থন ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

২৫ জুলাই, ২০২৬


শিরোনাম:
সদ্য. মক্কাসহ সৌদি আরবের চার শহরে জরুরি সতর্কতা জারি সদ্য. স্ত্রীকে বাঁচাতে ৫ লাখ টাকার সংগ্রাম, বাবার পাশে রাজপথে ১১ বছরের সন্তান সদ্য. জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান আর নেই সদ্য. গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন সদ্য. জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড সদ্য. সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলি সদ্য. রাজধানীর বিভিন্ন এলাকায় দুপুর থেকে গ্যাস সরবরাহ বন্ধের ঘোষণা সদ্য. ৮১তম জাতিসংঘ দিবস আজ সদ্য. ৭.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ প্রশান্ত মহাসাগর সদ্য. সাইবার নিরাপত্তা সতর্কতায় দ্বিতীয় দিনও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সদ্য. মক্কাসহ সৌদি আরবের চার শহরে জরুরি সতর্কতা জারি সদ্য. স্ত্রীকে বাঁচাতে ৫ লাখ টাকার সংগ্রাম, বাবার পাশে রাজপথে ১১ বছরের সন্তান সদ্য. জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান আর নেই সদ্য. গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন সদ্য. জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড সদ্য. সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলি সদ্য. রাজধানীর বিভিন্ন এলাকায় দুপুর থেকে গ্যাস সরবরাহ বন্ধের ঘোষণা সদ্য. ৮১তম জাতিসংঘ দিবস আজ সদ্য. ৭.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ প্রশান্ত মহাসাগর সদ্য. সাইবার নিরাপত্তা সতর্কতায় দ্বিতীয় দিনও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট