"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)
মেসি মাঠে নামলেই কেন ভাঙছে নতুন রেকর্ড?
চলতি বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে রয়েছে আর্জেন্টিনা। টানা চার জয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়নরা। তবে ধারাবাহিক সাফল্যের মধ্যেও আত্মতুষ্টির সুযোগ দেখছেন না প্রধান কোচ লিওনেল স্কালোনি। বাংলাদেশ সময় আজ রাত ১০টায় শেষ ষোলোর ম্যাচে মিশরের মুখোমুখি হবে লিওনেল মেসিদের দল। কাগজে-কলমে আর্জেন্টিনাকে এগিয়ে রাখা হলেও মাঠের লড়াইয়ে কোনো প্রতিপক্ষকেই হালকাভাবে নেওয়ার সুযোগ নেই বলে মনে করেন স্কালোনি।
২৫ জুলাই, ২০২৬
ইরানের পানি পাম্পিং স্টেশনে মার্কিন হামলা, হতাহত ৫
ইরানের খুজেস্তান প্রদেশের মাহশাহর শহরের একটি কৃষি পানি পাম্পিং স্টেশনে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত একজন নিহত এবং চারজন আহত হয়েছেন। সোমবার (১৩ জুলাই) ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ এ তথ্য জানিয়েছে। খুজেস্তানের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, মাহশাহরের ওই পানি পাম্পিং স্টেশন লক্ষ্য করে হামলা চালানো হয়। এতে একজন প্রাণ হারান এবং আরও চারজন আহত হন।
২৫ জুলাই, ২০২৬
নোম্যান্স ল্যান্ডে ৪০ ঘণ্টা ৯ বাংলাদেশির মানবেতর জীবন
কুড়িগ্রামের রৌমারী উপজেলার দুটি সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক পুশইন করা ৯ বাংলাদেশি নাগরিক প্রায় ৪০ ঘণ্টা ধরে নোম্যান্স ল্যান্ডে অবস্থান করছেন। তীব্র গরমে খোলা আকাশের নিচে অবস্থান করায় নারী ও শিশুসহ তারা চরম মানবিক সংকটে পড়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৪ জুন ভোরে রৌমারীর গয়টাপাড়া ১০৬০/১-এস এবং মানকারচর ১০৬৬ নম্বর সীমান্ত পিলার এলাকা দিয়ে পৃথক দুটি দলে মোট ৯ জন বাংলাদেশি নাগরিককে সীমান্তে এনে রেখে যায় বিএসএফ। এর মধ্যে গয়টাপাড়া সীমান্তে ৬ জন এবং মানকারচর সীমান্তে ৩ জন রয়েছেন।
২৫ জুলাই, ২০২৬
নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার
NULL
২৫ জুলাই, ২০২৬
আখাউড়ায় শিক্ষার আড়ালে দুর্নীতির সাম্রাজ্য, সবই মিথ্যা ও ষড়যন্ত্র বললেন প্রধানশিক্ষক
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার ঐতিহ্যবাহী ও একমাত্র নারী শিক্ষাপ্রতিষ্ঠান নাছরীন নবী পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবব্রত বণিক (পরিমল বণিক)-এর বিরুদ্ধে নিয়োগ-বাণিজ্য, আর্থিক অনিয়ম, সরকারি সম্পদ আত্মসাৎ, কোচিং ও গাইডবই সিন্ডিকেট, প্রাইভেট বাণিজ্য এবং একাডেমিক দুর্নীতিসহ নানা অভিযোগ উঠেছে। দীর্ঘদিন ধরে চলা এসব অনিয়মে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে চরম অসন্তোষ ও ক্ষোভ বিরাজ করছে বলে অভিযোগ রয়েছে।
২৫ জুলাই, ২০২৬
১০২ তলা ভবনের চূড়ায় উঠে বিয়ের প্রস্তাব, শেষমেশ গ্রেপ্তার যুগল
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ১০২ তলা বিশিষ্ট ঐতিহাসিক এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের অ্যান্টেনা টাওয়ারে অনুমতি ছাড়া উঠে বিয়ের প্রস্তাব দেওয়ার ঘটনায় এক রুশ যুগলকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, মুখোশ পরিহিত ওই যুগল ভবনের অ্যান্টেনা মাস্টে উঠে যান। এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের সর্বোচ্চ অংশের উচ্চতা প্রায় ৪৪৫ মিটার (১,৪৬০ ফুট)। সেখানে পৌঁছে যুবকটি তার প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দেন। পরে তরুণীকে মোবাইল ফোনে বাগদানের আংটির ছবি তুলতেও দেখা যায়।
২৫ জুলাই, ২০২৬
চট্টগ্রামে পরিত্যক্ত কারখানায় যুবকের মরদেহ উদ্ধার
চট্টগ্রামের মিরসরাইয়ে একটি পরিত্যক্ত বিস্কুট কারখানার গার্ডরুম থেকে আমিনুল ইসলাম (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৭ জুলাই) সকালে উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের পূর্ব খৈয়াছড়া মির্জাপাড়া এলাকার ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের পাশে অবস্থিত পরিত্যক্ত বিস্কুট কারখানার গার্ডরুমে অর্ধবসা অবস্থায় মরদেহটি দেখতে পান স্থানীয়রা। পরে তারা বিষয়টি মিরসরাই থানা-পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
২৫ জুলাই, ২০২৬
কলকাতায় ছাত্রীকে মাদক খাইয়ে ধর্ষণ গৃহশিক্ষকের
পুলিশ জানায়, চার দিন আগে পড়ানোর কথা বলে অভিযুক্ত গৃহশিক্ষক ওই ছাত্রীকে নিজের বাসায় ডাকেন। ভুক্তভোগীর অভিযোগ, পড়াশোনার আড়ালে তিনি তার সঙ্গে ব্যক্তিগতভাবে সময় কাটানোর চেষ্টা করেন। একপর্যায়ে তাকে মাদক মেশানো একটি পানীয় পান করানো হয়। পানীয়টি পান করার কিছুক্ষণ পর তিনি অচেতন হয়ে পড়েন। ওই অবস্থায় তাকে যৌন নির্যাতনের শিকার হতে হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
২৫ জুলাই, ২০২৬
মিরসরাই–সীতাকুণ্ডে দুই মরদেহ উদ্ধার
চট্টগ্রামের মিরসরাই ও সীতাকুণ্ড উপজেলায় পৃথক স্থান থেকে দুটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ ও নৌ পুলিশ। এর মধ্যে পাহাড়ের চূড়া থেকে অজ্ঞাত এক বৃদ্ধ (৮০) এবং সাগর উপকূলে ভেসে আসা আরেক অজ্ঞাত মরদেহ (৪৫) উদ্ধার করা হয়েছে। সোমবার (১৫ জুন) সন্ধ্যা ৭টার দিকে সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি বাংলাবাজার এলাকায় সমুদ্র উপকূলে স্থানীয়রা একটি অর্ধগলিত মরদেহ পড়ে থাকতে দেখে নৌ পুলিশকে খবর দেয়। পরে কুমিরা নৌ পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
২৫ জুলাই, ২০২৬
আর্জেন্টিনা-অস্ট্রিয়া: মুখোমুখি লড়াইয়ে এগিয়ে কে?
আর্জেন্টিনা ও অস্ট্রিয়ার মধ্যকার লড়াইয়ের ইতিহাস খুব বেশি নেই। পূর্বে তাদের দেখা হয়েছিল কেবল প্রীতি ম্যাচে এবং সবশেষ লড়াই হয়েছিল ৩৬ বছর আগে।
২৫ জুলাই, ২০২৬