"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)
ইসির প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট রাষ্ট্রপতি, সুষ্ঠু নির্বাচনে সহায়তার আশ্বাস
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বৈঠক করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে বঙ্গভবনে অনুষ্ঠিত এ বৈঠকে কমিশনের সার্বিক প্রস্তুতি তুলে ধরেন সিইসি।বৈঠকে সিইসির সঙ্গে ছিলেন চার নির্বাচন কমিশনার এবং ইসি সচিব আখতার আহমেদ। সিইসি নির্বাচনের প্রস্তুতি, প্রযুক্তিগত প্রক্রিয়া এবং সার্বিক অগ্রগতি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।
২৫ জুলাই, ২০২৬
বিজয় দিবসে বাঞ্ছারামপুরে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে মহান বিজয় দিবস উপলক্ষে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ‘রক্ত দিন, জীবন বাঁচান’—এই স্লোগানকে সামনে রেখে বাঞ্ছারামপুর ব্লাড ব্যাংকের উদ্যোগে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় গত ১৬ ডিসেম্বর উপজেলা পরিষদ চত্বরে দিনব্যাপী এ কর্মসূচির আয়োজন করা হয়।
২৫ জুলাই, ২০২৬
কঠোর হাতে মবোক্রেসি দমন করতে হবে: সালাহউদ্দিন আহমদ
দেশে চলমান বিশৃঙ্খলা, গণমাধ্যমের ওপর হামলা এবং গণ-উন্মাদনার তীব্র সমালোচনা করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, মবোক্রেসি বা গণ-উন্মাদনা রুখতে প্রশাসনকে আরও কঠোর ও দায়িত্বশীল ভূমিকা নিতে হবে। রোববার (২১ ডিসেম্বর) রাজধানীর বনানীতে গণমাধ্যম সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। সালাহউদ্দিন আহমদ বলেন, 'কোনো অজুহাতেই আইন নিজের হাতে তুলে নেওয়া বরদাশত করা হবে না। সমাজে শৃঙ্খলা রক্ষার দায়িত্ব প্রশাসনের, সেখানে দুর্বলতার সুযোগে মবোক্রেসি মাথাচাড়া দিয়ে উঠছে।'
২৫ জুলাই, ২০২৬
খালেদা জিয়ার জন্য উপহার পাঠালেন ভুটানের রাজা ও প্রধানমন্ত্রী
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য বিশেষ উপহার পাঠিয়েছেন ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক এবং প্রধানমন্ত্রী লোটে শেরিং তোবগে। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান খালেদা জিয়ার জন্য পাঠানো উপহার গ্রহণ করেন।
২৫ জুলাই, ২০২৬
কেউ পাথর মারলে তাকে আমরা ফুল দিয়ে বরণ করব: হাসনাত
কেউ ওপর পাথর ছুঁড়লেও তারা তাকে ফুল দিয়ে বরণ করবেন বলে জানিয়েছেন এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, গালি দিলে সালাম জানানো হবে এবং সমালোচনা করা হলে হাসিমুখে তা গ্রহণ করা হবে। সবকিছু আল্লাহর হাতে, তাই জনগণ বিভেদের দিকে যাবে না বলেও মন্তব্য করেন তিনি। মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকালে কুমিল্লার দেবিদ্বার উপজেলার ভানী ও সুলতানপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় এনসিপির পদযাত্রা ও গণসংযোগ কর্মসূচিতে এই বক্তব্য দেন হাসনাত।
২৫ জুলাই, ২০২৬
জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা বৃহস্পতিবার
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা ৬ টায় ঘোষণা করা হবে। নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানান। বুধবার (১০ ডিসেম্বর) বিকেল ৪টায় নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারে তফসিল ঘোষণার ভাষণটি রেকর্ড করেন।
২৫ জুলাই, ২০২৬
নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপি প্রার্থী মাসুদুজ্জামান
‘নিরাপত্তা শঙ্কার’ কথা জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মো. মাসুদুজ্জামান মাসুদ। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে জরুরি এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
২৫ জুলাই, ২০২৬
বুর্জ খলিফাকে ছাড়িয়ে বিশ্বের সর্বোচ্চ হবে জেদ্দা টাওয়ার
দুবাইয়ের বুর্জ খলিফার কাছ থেকে বিশ্বের সবচেয়ে উঁচু ভবনের খেতাব ছিনিয়ে নিতে যাচ্ছে সৌদি আরবে নির্মাণাধীন জেদ্দা টাওয়ার। ২০২৫ সালের জানুয়ারিতে পুনরায় শুরু হওয়ার পর জেদ্দা টাওয়ারের নির্মাণকাজ দ্রুতগতিতে এগোচ্ছে। ভবনটির ৮০ তলা পর্যন্ত নির্মাণকাজ ইতোমধ্যেই শেষ হয়েছে। প্রতি ৩ থেকে ৪ দিনে একটি করে নতুন তলা যোগ হচ্ছে। নির্মাণকাজ সম্পূর্ণ হলে জেদ্দা টাওয়ারের উচ্চতা হবে এক হাজার মিটারেরও বেশি। যা ৮২৮ মিটার উঁচু বুর্জ খলিফার চেয়ে প্রায় ১৭২-১৮০ মিটার ছাড়িয়ে যাবে।
২৫ জুলাই, ২০২৬
ট্রাফিক সার্জেন্টদের তাৎক্ষণিক জরিমানার নতুন ক্ষমতা
শব্দদূষণ রোধে কার্যকর উদ্যোগ হিসেবে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় 'শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬' হালনাগাদ করে 'নতুন শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫' জারি করেছে। ২৪ নভেম্বর থেকে নতুন বিধিমালা কার্যকর হয়েছে। আগের বিধিমালার সীমাবদ্ধতা ও স্পষ্ট নির্দেশনার ঘাটতি দূর করতেই এই হালনাগাদ করা হয়েছে।
২৫ জুলাই, ২০২৬
বহিষ্কারাদেশ তুলে নেওয়ার পর আবার পিস্তলসহ স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেফতার
দলীয় বহিষ্কারাদেশ তুলে নেওয়ার দুই সপ্তাহের মধ্যেই মাগুরা জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আশরাফুজ্জামান শামিমকে পিস্তল ও গুলিসহ গ্রেফতার করেছে যৌথবাহিনী। মঙ্গলবার (২ ডিসেম্বর) মাগুরা শহরের ভায়না গ্রামের চোপদারপাড়ার বাড়ি থেকে যৌথবাহিনী শামিমকে গ্রেফতার করে। সেসময় তার কাছ থেকে ১১ রাউন্ড তাজা গুলি ও একটি চায়না পিস্তল উদ্ধার করা হয়। শামিম ওই গ্রামের মৃত বাকী চোপদারের ছেলে।
২৫ জুলাই, ২০২৬