"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)
দেশনেত্রী খালেদা জিয়া আমাদের দলের নেত্রী নয়, এদেশের গণতন্ত্রের প্রতীক: শ্যামল
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে “গণতন্ত্রের প্রতীক ও গণমানুষের মা” হিসেবে অভিহিত করেছেন বিএনপির নির্বাহী কমিটির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামল।
২৫ জুলাই, ২০২৬
মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা
মহান বিজয় দিবসের ৫৪ বছর পূর্তি উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন মাননীয় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে স্বাধীনতার জন্য আত্মোৎসর্গকারী শহীদদের প্রতি সম্মান জানান তিনি। পুষ্পস্তবক অর্পণের পর ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদ বীরদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন রাষ্ট্রপতি।
২৫ জুলাই, ২০২৬
দুর্বৃত্তের আগুনে পুড়ে মরল কৃষকের তিনটি গরু
শরীয়তপুরের গোসাইরহাটে দুর্বৃত্তদের আগুনে পুড়ে কৃষক কাউছার ঢালীর তিনটি গরু মারা গেছে। এ ঘটনায় আগুনে তাঁর গোয়ালঘর ও রান্নাঘর পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার (২০ ডিসেম্বর) রাত সোয়া ১১টায় উপজেলার গোসাইরহাট ইউনিয়নের কাশিখণ্ড গ্রামের কাউছার ঢালীর বাড়িতে এ ঘটনা ঘটে। এতে ভুক্তভোগী কৃষকের দাবি, তাঁর প্রায় আড়াই লাখ টাকার ক্ষতি হয়েছে।
২৫ জুলাই, ২০২৬
নাসিরনগরে বসতঘরে আগুন, নিয়ন্ত্রণে গ্রামবাসী
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার চাপরতলা ইউনিয়নের বেঙ্গাউত্তা গ্রামে আগুন লেগে একটি বসতঘর পুড়ে গেছে।
২৫ জুলাই, ২০২৬
নির্বাচনে বিএনপি ৩০%, জামায়াত ২৬% ভোট পাবে: মার্কিন সংস্থার জরিপ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ৩০ শতাংশ এবং জামায়াতে ইসলামী ২৬ শতাংশ ভোট পেতে পারে। মার্কিন ফেডারেল অর্থায়নে পরিচালিত অলাভজনক সংস্থা ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) এক জরিপে এ তথ্য উঠে এসেছে। জরিপ অনুযায়ী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৬ শতাংশ, জাতীয় পার্টি ৫ শতাংশ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ ৪ শতাংশ ভোট পাবে। অন্যান্য দলগুলোকে ভোট দেবেন ৮ শতাংশ ভোটার। অর্থাৎ বিএনপি ও জামায়াতের মধ্যে ভোটের ব্যবধান দাঁড়াবে মাত্র ৪ শতাংশ।
২৫ জুলাই, ২০২৬
উপদেষ্টারা কেউ পদে থেকে নির্বাচনে অংশ নিতে পারবেন না: ইসি আনোয়ারুল
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা কিংবা সরকারের অন্য যেকোনো পদে থাকা কেউ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার।
২৫ জুলাই, ২০২৬
জানুয়ারিতে নতুন বই পাওয়া নিয়ে শঙ্কা
নতুন শিক্ষাবর্ষ শুরু হতে আর মাত্র দুই সপ্তাহ বাকি। গতবারের মতো এবারও জানুয়ারিতে শিক্ষার্থীদের হাতে সব পাঠ্যবই পৌঁছানো নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। প্রাথমিক স্তরের বইয়ের ছাপার কাজ শেষ হলেও মাধ্যমিক ও ইবতেদায়ি স্তরের বেশিরভাগ বই এখনো পুরোপুরি ছাপা হয়নি। এনসিটিবি সূত্রে জানা গেছে, নতুন শিক্ষাবর্ষের জন্য প্রায় ৩০ কোটি পাঠ্যবই ছাপানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে প্রাথমিকের প্রায় ৯ কোটি বই ছাপা শেষ করে শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠানো হচ্ছে।
২৫ জুলাই, ২০২৬
যেভাবেই বলেন না কেন, আমি নির্বাচন দেখি না: জিল্লুর রহমান
টিভি উপস্থাপক ও সাংবাদিক জিল্লুর রহমান বলেছেন, বাংলাদেশ বর্তমানে যে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, সেখানে বিপ্লবী সরকারের দাবি উঠেছে এবং সামনে আরও অনেক কিছু দেখা যেতে পারে। এই পরিস্থিতির পূর্বাভাস তিনি অনেক আগেই দিয়েছিলেন বলে দাবি করেন। যদিও অনেকে এখনো নির্বাচন নিয়ে আশাবাদী, বাস্তবতা হলো তিনি নির্বাচন দেখছেন না।
২৫ জুলাই, ২০২৬
দাউ দাউ করে জ্বলছে কড়াইল বস্তি, পানি সংকটে বেগ পেতে হচ্ছে আগুন নেভাতে
ঢাকার মহাখালী এলাকার কড়াইল বস্তিতে লাগা ভয়াবহ আগুন চার ঘণ্টা পার হলেও নিয়ন্ত্রণে আসেনি। আজ মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে আগুনের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস প্রথমে সাতটি ইউনিট পাঠায়। পরে ধাপে ধাপে রাত ৯টা পর্যন্ত মোট ১৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। এতে এখন পর্যন্ত এক থেকে দেড় শতাধিক ঝুপড়ি ঘর পুড়ে গেছে।
২৫ জুলাই, ২০২৬
হিথ্রো বিমানবন্দরে তারেক রহমান!
সম্প্রতি লন্ডনের হিথ্রো বিমানবন্দরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেখা গেছে এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। অনেকেই ভিডিওটি শেয়ার করে দাবি করছেন, তারেক রহমান দেশে ফিরছেন। তবে ফ্যাক্টচেকিং প্ল্যাটফর্ম 'দ্য ডিসেন্ট' নিশ্চিত করেছে, ভিডিওটি পুরনো এবং বর্তমানের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। ভিডিওটি চলতি বছরের জুন মাসে ধারণ করা হয়েছিল, যখন তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা বাংলাদেশ থেকে লন্ডনে পৌঁছান। সেসময় তারেক রহমান তার স্ত্রীকে বিমানবন্দরে স্বাগত জানাতে আসেন
২৫ জুলাই, ২০২৬