ধর্ম

আজ পবিত্র শবে বরাত

আজ পবিত্র শবে বরাত

আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সূর্যাস্তের পর শুরু হবে মুসলমানদের কাছে তাৎপর্যপূর্ণ পবিত্র শবে বরাত। শাবান মাসের মধ্যরাত্রির এই রজনিকে অনেকেই আল্লাহর রহমত, মাগফিরাত ও নাজাত লাভের বিশেষ সুযোগ হিসেবে বিবেচনা করেন। এ উপলক্ষ্যে রাজধানীসহ সারা দেশের মসজিদে মসজিদে ওয়াজ মাহফিল, জিকির-আসকার ও দোয়ার আয়োজন করা হয়েছে। শবে বরাত পালন নিয়ে আলেম-ওলামাদের মধ্যে দীর্ঘদিন ধরেই মতভেদ রয়েছে। একটি দুর্বল হাদিসের বরাতে এ রাতকে বিশেষ ইবাদতের রাত হিসেবে উল্লেখ করা হলেও সহিহ হাদিসসমূহে প্রতি রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ তায়ালার রহমত অবতরণের কথা বলা হয়েছে।

২৫ জুলাই, ২০২৬
এবছর হজের জন্য নিবন্ধন করেছেন ৭৬,৫৮০ বাংলাদেশি, ফ্লাইট শুরু ১৮ এপ্রিল

এবছর হজের জন্য নিবন্ধন করেছেন ৭৬,৫৮০ বাংলাদেশি, ফ্লাইট শুরু ১৮ এপ্রিল

২০২৬ সালে পবিত্র হজ পালনের জন্য মোট ৭৬ হাজার ৫৮০ জন বাংলাদেশি নিবন্ধন সম্পন্ন করেছেন। এর মধ্যে বেসরকারি ব্যবস্থাপনায় নিবন্ধন করেছেন ৭২ হাজার ৩৪৪ জন এবং সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ২৬০ জন। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালনের সুযোগ পাবেন। নিবন্ধিত হজযাত্রীদের পাশাপাশি চিকিৎসক দল, হজ গাইড, প্রশাসনিক ও কারিগরি সহায়ক টিমও সৌদি আরবে যাবেন। এসব সহায়ক দলের তালিকা সৌদি কর্তৃপক্ষের অনুমোদনের জন্য পাঠানো হয়েছে।

২৫ জুলাই, ২০২৬
ভূমিকম্প: কুদরতের কম্পনে মানবতার জাগরণ

ভূমিকম্প: কুদরতের কম্পনে মানবতার জাগরণ

মহান স্রষ্টার অপার কুদরতের এক হৃদয়-বিদারক প্রকাশ হলো ভূমিকম্প, যা মানবতার অহংকারকে মুহূর্তেই ভেঙে চূর্ণ করতে সক্ষম। পবিত্র কোরআনে ঘোষণা হয়েছে, 'যখন পৃথিবীকে তার প্রকম্পনে প্রকম্পিত করা হবে, এবং সে তার অন্তর্গত বোঝা উগরে দেবে…'(সূরা যিলযাল, ৯৯:১-২)। এ আয়াত প্রমাণ করে, ভূমিকম্প নিছক ভূ-বৈজ্ঞানিক ঘটনা নয়। এটি ইহকালীন সতর্কবার্তা ও পরকালীন জাগরণধ্বনি, যা মানুষকে তার অসহায়ত্ব এবং সৃষ্টিকর্তার অপরিমেয় মহিমা স্মরণ করিয়ে দেয়।

২৫ জুলাই, ২০২৬
মসজিদে নববীর মুয়াজ্জিন শেখ ফয়সাল নোমান আর নেই

মসজিদে নববীর মুয়াজ্জিন শেখ ফয়সাল নোমান আর নেই

মদিনার পবিত্র মসজিদে নববীর সুপরিচিত মুয়াজ্জিন শেখ ফয়সাল নোমান ইন্তেকাল করেছেন। তার মৃত্যুতে এক নিবেদিতপ্রাণ খাদেম ও সুমধুর কণ্ঠের আজানদাতা ব্যক্তিত্বকে হারাল বিশ্ব মুসলিম উম্মাহ। দুই পবিত্র মসজিদবিষয়ক নির্ভরযোগ্য ওয়েবসাইট ‘ইনসাইড দ্য হারামাইন’ জানিয়েছে, মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ফজরের নামাজের পর মসজিদে নববীতে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাকে মদিনার ঐতিহাসিক জান্নাতুল বাকি কবরস্থানে দাফন করা হয়।

২৫ জুলাই, ২০২৬
আগামী ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ

আগামী ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ

২০২৬ সালের ঈদুল ফিতর শুক্রবার, ২০ মার্চ হতে পারে বলে জানিয়েছে এমিরেটস অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি। সংস্থার চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানান, আরব আমিরাতে ১৪৪৭ হিজরির রমজান মাসের চাঁদ ১৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় দেখা যেতে পারে। তবে সেদিন চাঁদ খালি চোখে দেখা কিছুটা কঠিন হতে পারে। জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, রমজান শুরু হতে পারে ১৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার। এবছর রমজান মাস ৩০ দিন পূর্ণ হওয়ার পূর্বাভাস থাকায় ইউএই সরকারি ছুটির তালিকা অনুযায়ী ঈদের ছুটি আরও এক দিন বৃদ্ধি পেতে পারে। এতে সম্ভাব্যভাবে ১৯ মার্চ বৃহস্পতিবার থেকে ২২ মার্চ রোববার পর্যন্ত চার দিনের ছুটি হতে পারে। স্বাভাবিক কার্যক্রম শুরু হবে ২৩ মার্চ সোমবার।

২৫ জুলাই, ২০২৬

শিরোনাম:
সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধের দায়ে ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড সদ্য. ওবায়দুল কাদের-সাদ্দামসহ ৭ পলাতক আ. লীগ নেতার ভাগ্য নির্ধারণের দিন আজ সদ্য. বিদেশি ভাষা শিখতে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ দেবে সরকার সদ্য. চারটি গুরুত্বপূর্ণ আলোচ্যসূচি নিয়ে আজ অনুষ্ঠিত হবে সচিব সভা সদ্য. দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি ও বজ্রবৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা সদ্য. নতুন পে স্কেলে গ্রেডভেদে বাড়ি ভাড়াসহ যেসব ভাতা কমছে-বাড়ছে সদ্য. ইতিহাসের পাতায় কাভান সুলিভান, ১৬ বছরেই একের পর এক কীর্তি সদ্য. গাজার হাসপাতালগুলোতে ডিজেল সরবরাহ বন্ধ করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সদ্য. দূষিত বায়ুর শহরের তালিকায় চতুর্থ অবস্থানে ঢাকা সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধের দায়ে ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড সদ্য. ওবায়দুল কাদের-সাদ্দামসহ ৭ পলাতক আ. লীগ নেতার ভাগ্য নির্ধারণের দিন আজ সদ্য. বিদেশি ভাষা শিখতে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ দেবে সরকার সদ্য. চারটি গুরুত্বপূর্ণ আলোচ্যসূচি নিয়ে আজ অনুষ্ঠিত হবে সচিব সভা সদ্য. দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি ও বজ্রবৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা সদ্য. নতুন পে স্কেলে গ্রেডভেদে বাড়ি ভাড়াসহ যেসব ভাতা কমছে-বাড়ছে সদ্য. ইতিহাসের পাতায় কাভান সুলিভান, ১৬ বছরেই একের পর এক কীর্তি সদ্য. গাজার হাসপাতালগুলোতে ডিজেল সরবরাহ বন্ধ করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সদ্য. দূষিত বায়ুর শহরের তালিকায় চতুর্থ অবস্থানে ঢাকা