রাজারহাট সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০
পবিত্র মাহে রমজান উপলক্ষে রাজারহাট সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে মঙ্গলবার (১০ মার্চ) রাজারহাট বাজারে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সংস্থার সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাজারহাট সমাজ কল্যাণ সংস্থার হিসাবরক্ষক মোহাম্মদ ওসমান গনি। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মুন্সি মোঃ নাজমুল হোসেন।

ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার প্রধান উপদেষ্টা শেখ আহসান। তিনি রাজারহাট সমাজ কল্যাণ সংস্থার এ ধরনের মহতী উদ্যোগকে স্বাগত জানান এবং ভবিষ্যতেও সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে মুন্সি মোঃ নাজমুল হোসেন বলেন, 'রাজারহাট সমাজ কল্যাণ সংস্থা সবসময় সমাজের কল্যাণমূলক কাজে সম্পৃক্ত রয়েছে। তিনি বলেন, সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব। ভবিষ্যতেও সংস্থার পক্ষ থেকে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম গ্রহণ করা হয়েছে ভবিষ্যতে তা অব্যাহত থাকবে। একই সঙ্গে উপস্থিত সকলকে ধন্যবাদ এবং সংস্থার কার্যক্রমকে আরও এগিয়ে নিতে সবার সহযোগিতা কামনা করছি।'

অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য বক্তারা সমাজের উন্নয়ন ও সম্প্রীতি বজায় রাখতে এ ধরনের উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন। পরে সকলের অংশগ্রহণে ইফতার সম্পন্ন হয় এবং দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

সদ্য সংবাদ/ইমরান হোসেন রাজ

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. গুম, বিচারবহির্ভূত হত্যা ও হেফাজতে মৃত্যু ঠেকাতে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. প্রধানমন্ত্রী-মন্ত্রীদের বাসভবনের দায়িত্বে আ.লীগ ও যুবলীগপন্থী কর্মকর্তারা সদ্য. সাইবার হামলার আশঙ্কা, সাময়িক বন্ধ এনআইডি সার্ভারের কার্যক্রম সদ্য. স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪৬ সদ্য. বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় কারাগারে সাবেক ওসি ও এসআই সদ্য. হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ সদ্য. ঢাকা ওয়াসা বোর্ড বিলুপ্ত, এমডির হাতে একক ক্ষমতা সদ্য. শাহজালাল বিমানবন্দরে প্যান্ট-অন্তর্বাস থেকে ২৪ কোটি টাকার সোনা উদ্ধার সদ্য. শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে কুবিতে নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টারিং সদ্য. গুম, বিচারবহির্ভূত হত্যা ও হেফাজতে মৃত্যু ঠেকাতে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. প্রধানমন্ত্রী-মন্ত্রীদের বাসভবনের দায়িত্বে আ.লীগ ও যুবলীগপন্থী কর্মকর্তারা সদ্য. সাইবার হামলার আশঙ্কা, সাময়িক বন্ধ এনআইডি সার্ভারের কার্যক্রম সদ্য. স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪৬ সদ্য. বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় কারাগারে সাবেক ওসি ও এসআই সদ্য. হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ সদ্য. ঢাকা ওয়াসা বোর্ড বিলুপ্ত, এমডির হাতে একক ক্ষমতা সদ্য. শাহজালাল বিমানবন্দরে প্যান্ট-অন্তর্বাস থেকে ২৪ কোটি টাকার সোনা উদ্ধার সদ্য. শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে কুবিতে নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টারিং