স্কুলের ছাত্রীদের দেওয়া হবে ‘পিংক সাইকেল’

স
সদ্য সংবাদ ডেস্ক
২ সেপ্টেম্বর, ২০২৬ ০২:২৩:৩১
ছবি: সংগৃহীত

মাধ্যমিক পর্যায়ের ছাত্রীদের বিদ্যালয়ে যাতায়াত সহজ করা এবং পড়াশোনার প্রতি তাদের আগ্রহ বাড়াতে বিশেষ উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে সরকার। এর অংশ হিসেবে দেশের মাধ্যমিক বিদ্যালয়গুলোর ছাত্রীদের ‘পিংক সাইকেল’ দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। এ বিষয়ে শিগগিরই আনুষ্ঠানিক সিদ্ধান্ত আসতে পারে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব তথ্য জানান শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী বলেন, দেশে প্রায় ১৯ হাজার মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। এসব প্রতিষ্ঠানে অধ্যয়নরত মেয়েদের শিক্ষায় আরও উৎসাহিত করতেই প্রধানমন্ত্রী তারেক রহমান গোলাপি সাইকেল দেওয়ার বিষয়টি সামনে এনেছেন। শিক্ষার্থীদের অনুপ্রেরণা জোগানোই এই উদ্যোগের মূল লক্ষ্য।

তিনি জানান, সাইকেল দেওয়ার মাধ্যমে ছাত্রীদের শিক্ষাজীবনে উৎসাহ বাড়ানোর পাশাপাশি তাদের নিয়মিত বিদ্যালয়ে আসার ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব পড়বে বলে সরকার মনে করছে।

এদিকে চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থীদের সম্মানিত করার উদ্যোগের কথাও জানিয়েছেন শিক্ষামন্ত্রী। তার ভাষ্য, কৃতী শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী অ্যাওয়ার্ড দেওয়ার পরিকল্পনা রয়েছে।

এবারের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া প্রায় এক লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে পড়াশোনায় আরও উৎসাহিত করতে উপহার হিসেবে ট্যাব দেওয়ার বিষয়েও প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে বলে জানান তিনি।

শিক্ষাখাতে সরকারের অগ্রাধিকার তুলে ধরে ড. মিলন বলেন, শিক্ষা ব্যবস্থার উন্নয়নে বড় ধরনের বিনিয়োগের পরিকল্পনা রয়েছে। বর্তমানে শিক্ষায় মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ২ শতাংশ বরাদ্দ দেওয়া হয়েছে। ভবিষ্যতে এই বরাদ্দ বাড়িয়ে ৫ শতাংশে নেওয়ার লক্ষ্য রয়েছে।

শিক্ষামন্ত্রীর দাবি, দেশের শিক্ষা খাতে এমন বড় পরিসরের বিনিয়োগের উদ্যোগ অতীতে কোনো সরকার নেয়নি।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ সদ্য. সিসিইউতে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান সদ্য. আজ থেকে ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট চলাচল শুরু সদ্য. সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা সদ্য. মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. পথের ধারে পিঠা বিক্রি করতে হলেও নিবন্ধন বাধ্যতামূলক সদ্য. উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হলো ভূমিমন্ত্রীকে সদ্য. মাসে ২০-২২টি বুকিং থাকত অতিরিক্ত ডিআইজি জহিরের সেই ফ্ল্যাটে সদ্য. কক্সবাজারে সমুদ্রে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ৩ সদ্য. বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ সদ্য. সিসিইউতে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান সদ্য. আজ থেকে ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট চলাচল শুরু সদ্য. সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা সদ্য. মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. পথের ধারে পিঠা বিক্রি করতে হলেও নিবন্ধন বাধ্যতামূলক সদ্য. উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হলো ভূমিমন্ত্রীকে সদ্য. মাসে ২০-২২টি বুকিং থাকত অতিরিক্ত ডিআইজি জহিরের সেই ফ্ল্যাটে সদ্য. কক্সবাজারে সমুদ্রে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ৩