বসুন্ধরা গ্যাসের সরবরাহ বন্ধ, সিলিন্ডার বদলাতে অতিরিক্ত ৫০০ টাকা

ই
ইমন (মাগুরা প্রতিনিধি)
১৯ নভেম্বর, ২০২৬ ১০:৩২:৪৭
ছবি: সদ্য সংবাদ

মাগুরায় রান্নার গ্যাসের বাজারে নতুন করে ভোগান্তিতে পড়েছেন গ্রাহকেরা। একদিকে এলপিজির মূল্যবৃদ্ধি, অন্যদিকে প্রায় তিন মাস ধরে বসুন্ধরা এলপিজি গ্যাসের সরবরাহ না থাকায় বিপাকে পড়েছেন সাধারণ পরিবার ও ক্ষুদ্র ব্যবসায়ীরা। এর মধ্যে বসুন্ধরার খালি সিলিন্ডারের পরিবর্তে অন্য প্রতিষ্ঠানের গ্যাস নিতে অতিরিক্ত ৫০০ টাকা আদায়ের অভিযোগ উঠেছে।

ভুক্তভোগীদের ভাষ্য, বসুন্ধরা গ্যাসের সিলিন্ডার শেষ হয়ে গেলে নতুন গ্যাস সংগ্রহ করতে একাধিক দোকানে খোঁজ নিতে হচ্ছে। কিন্তু সরবরাহ না থাকায় অধিকাংশ বিক্রেতাই সিলিন্ডার পরিবর্তন করে দিতে পারছেন না। শহরের বাইরের গ্রাহকদের ক্ষেত্রে এ সমস্যা আরও প্রকট।

গ্রাহকদের অভিযোগ, বিকল্প কোম্পানির গ্যাস সরবরাহকারীদের কাছ থেকে বসুন্ধরার খালি সিলিন্ডার বদলে নিতে গেলে নির্ধারিত মূল্যের বাইরে অতিরিক্ত ৫০০ টাকা দিতে হচ্ছে। এতে ১২ কেজির একটি সিলিন্ডার কিনতে মোট খরচ দাঁড়াচ্ছে প্রায় ২ হাজার ৬০০ টাকা। বাড়তি এই ব্যয়ের কারণে অনেকেই সিলিন্ডার পরিবর্তন করতে আগ্রহী হচ্ছেন না।

এদিকে গত দুই মাসে কয়েক দফায় এলপিজির দাম বাড়ায় সংসারের খরচ সামলাতে হিমশিম খাচ্ছেন সীমিত আয়ের মানুষ। একই পরিস্থিতিতে পড়েছেন গ্যাসনির্ভর ছোট ব্যবসার মালিকেরাও। বিশেষ করে চায়ের দোকানসহ ক্ষুদ্র প্রতিষ্ঠানগুলোতে জ্বালানি ব্যয় বেড়ে যাওয়ায় ব্যবসা পরিচালনা কঠিন হয়ে উঠেছে।

নভেম্বর ২০২৬-এর সরকারি নির্ধারিত মূল্য অনুযায়ী, ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২ হাজার ৬০ টাকা। তবে সিলিন্ডার পরিবর্তনের সময় অতিরিক্ত অর্থ নেওয়ার অভিযোগে অসন্তোষ জানিয়েছেন গ্রাহকেরা।

বিষয়টি নিয়ে মাগুরার জেনারেল গ্যাস হাউজ ও এলপিজি সিলিন্ডার পরিবেশকের স্বত্বাধিকারী সৈয়দ খাইরুজ্জামান চঞ্চলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বসুন্ধরা গ্যাসের সরবরাহ পরিস্থিতি নিয়ে বিস্তারিত মন্তব্য করতে চাননি। তবে নির্ধারিত দামের বেশি অর্থ আদায়ের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাগুরার সহকারী পরিচালক সজল আহম্মেদ বলেন, বাজারে এলপিজি সিলিন্ডার নির্ধারিত দামে বিক্রি হচ্ছে কি না, তা নিয়মিত তদারকি করা হচ্ছে। অতিরিক্ত দামে বিক্রির অভিযোগ পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

বসুন্ধরা গ্যাসের সরবরাহ দ্রুত স্বাভাবিক করা এবং সিলিন্ডার পরিবর্তনের নামে অতিরিক্ত অর্থ আদায় বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ চেয়েছেন ভুক্তভোগীরা। তাঁদের দাবি, সরবরাহ সংকটের দায় যেন সাধারণ গ্রাহকদের বাড়তি অর্থ দিয়ে বহন করতে না হয়।

সদ্য সংবাদ/এজে

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. আজ লালমনিরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. সরকারি সফরে আজ লালমনিরহাটের পথে প্রধানমন্ত্রী সদ্য. ৭০ বিদ্রোহী প্রার্থীসহ বহিষ্কৃত পাঁচ শতাধিক নেতাকে ফেরাচ্ছে বিএনপি সদ্য. নিরাপত্তা জোরদারে ৭ জেলায় নামানো হলো বিজিবির ৯৬ প্লাটুন সদ্য. নড়াইলে বিএনপির মিছিলে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলা, নিহত ২ সদ্য. ফ্যাসিবাদী-তাঁবেদার অপশক্তির মাথা গুঁড়িয়ে দিতে চাই: সংসদে প্রধানমন্ত্রী সদ্য. গৃহযুদ্ধের পাঁয়তারা চালাচ্ছে দেশবিরোধী অপশক্তি: স্পিকার সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান সদ্য. গোপালগঞ্জে এমপি বাবরের বাড়িতে আগুন দিলো নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা সদ্য. উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার সদ্য. আজ লালমনিরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. সরকারি সফরে আজ লালমনিরহাটের পথে প্রধানমন্ত্রী সদ্য. ৭০ বিদ্রোহী প্রার্থীসহ বহিষ্কৃত পাঁচ শতাধিক নেতাকে ফেরাচ্ছে বিএনপি সদ্য. নিরাপত্তা জোরদারে ৭ জেলায় নামানো হলো বিজিবির ৯৬ প্লাটুন সদ্য. নড়াইলে বিএনপির মিছিলে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলা, নিহত ২ সদ্য. ফ্যাসিবাদী-তাঁবেদার অপশক্তির মাথা গুঁড়িয়ে দিতে চাই: সংসদে প্রধানমন্ত্রী সদ্য. গৃহযুদ্ধের পাঁয়তারা চালাচ্ছে দেশবিরোধী অপশক্তি: স্পিকার সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান সদ্য. গোপালগঞ্জে এমপি বাবরের বাড়িতে আগুন দিলো নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা সদ্য. উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার