পাবনায় ছাত্রদের 'চুল কাটার স্টাইল' নির্ধারণ করে বিদ্যালয়ের নোটিশ জারি, না মানলেই শাস্তি!

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০
পাবনার সাঁথিয়া উপজেলা পরিষদ উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য নির্দিষ্ট হেয়ার স্টাইল বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। নিয়ম অমান্য করলে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার ঘোষণাও দেওয়া হয়েছে।

সম্প্রতি বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লিটন উদ্দিন স্বাক্ষরিত একটি নোটিশ প্রকাশ করা হয়। সেটি বিদ্যালয়ের দেয়ালে টাঙানোর পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

নোটিশে বলা হয়েছে, আগামী ১৫ এপ্রিল থেকে শিক্ষার্থীদের নির্ধারিত মডেলের চুল কেটে বিদ্যালয়ে আসতে হবে। নোটিশে চার দিক থেকে তোলা একটি শিশুর চুলের কাটিংয়ের ছবি সংযুক্ত করা হয়েছে, যা অনেকটা ‘আর্মি কাট’-এর মতো। পাশাপাশি শিক্ষার্থীদের নিয়মিত নখ কেটে পরিচ্ছন্ন থাকার নির্দেশও দেওয়া হয়েছে।

এতে আরও উল্লেখ করা হয়, নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট শিক্ষার্থীকে ‘প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা ভঙ্গের’ অভিযোগে শাস্তির মুখোমুখি হতে হবে। নোটিশের নিচে বিশেষ দ্রষ্টব্য হিসেবে জানানো হয়েছে, সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নির্দেশক্রমে এই সিদ্ধান্ত কার্যকর করা হচ্ছে।

এ সিদ্ধান্তকে ঘিরে অভিভাবক ও স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ একে শৃঙ্খলা প্রতিষ্ঠার ইতিবাচক উদ্যোগ হিসেবে দেখছেন, আবার কেউ মনে করছেন এটি ব্যক্তিস্বাধীনতায় হস্তক্ষেপ এবং শিক্ষার্থীদের ওপর মানসিক চাপ সৃষ্টি করতে পারে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লিটন উদ্দিন বলেন, শিক্ষার পরিবেশ বজায় রাখা এবং শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলাবোধ গড়ে তোলার উদ্দেশ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এটি কোনো চাপ নয়, বরং প্রশাসনিক নির্দেশনার অংশ।

অন্যদিকে, সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিজু তামান্না জানান, শিক্ষার্থীদের নিয়ম-শৃঙ্খলা, পরিচ্ছন্নতা ও নিয়মানুবর্তিতা নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, শিক্ষার্থীদের ছোট চুল, নিয়মিত নখ কাটা এবং পরিচ্ছন্ন থাকা শৃঙ্খলার অংশ—এ বিষয়টিকে ইতিবাচকভাবে দেখার আহ্বান জানান তিনি।

ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে, যেখানে অনেকে শিক্ষার্থীদের ব্যক্তিগত স্বাধীনতা ও মানসিক প্রভাব নিয়েও প্রশ্ন তুলছেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. গুম, বিচারবহির্ভূত হত্যা ও হেফাজতে মৃত্যু ঠেকাতে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. প্রধানমন্ত্রী-মন্ত্রীদের বাসভবনের দায়িত্বে আ.লীগ ও যুবলীগপন্থী কর্মকর্তারা সদ্য. সাইবার হামলার আশঙ্কা, সাময়িক বন্ধ এনআইডি সার্ভারের কার্যক্রম সদ্য. স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪৬ সদ্য. বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় কারাগারে সাবেক ওসি ও এসআই সদ্য. হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ সদ্য. ঢাকা ওয়াসা বোর্ড বিলুপ্ত, এমডির হাতে একক ক্ষমতা সদ্য. শাহজালাল বিমানবন্দরে প্যান্ট-অন্তর্বাস থেকে ২৪ কোটি টাকার সোনা উদ্ধার সদ্য. শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে কুবিতে নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টারিং সদ্য. গুম, বিচারবহির্ভূত হত্যা ও হেফাজতে মৃত্যু ঠেকাতে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. প্রধানমন্ত্রী-মন্ত্রীদের বাসভবনের দায়িত্বে আ.লীগ ও যুবলীগপন্থী কর্মকর্তারা সদ্য. সাইবার হামলার আশঙ্কা, সাময়িক বন্ধ এনআইডি সার্ভারের কার্যক্রম সদ্য. স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪৬ সদ্য. বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় কারাগারে সাবেক ওসি ও এসআই সদ্য. হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ সদ্য. ঢাকা ওয়াসা বোর্ড বিলুপ্ত, এমডির হাতে একক ক্ষমতা সদ্য. শাহজালাল বিমানবন্দরে প্যান্ট-অন্তর্বাস থেকে ২৪ কোটি টাকার সোনা উদ্ধার সদ্য. শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে কুবিতে নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টারিং