পাবলিক হেলথ এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের খোঁজ নিলেন হাবীব আজম

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮

রাঙামাটির শহরের পাবলিক হেলথ এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নিয়েছেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য মো. হাবীব আজম। মঙ্গলবার (২০ জানুয়ারি) ওই এলাকায় সংঘটিত অগ্নিকাণ্ডে অন্তত সাতটি বসতঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়। এতে কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। হঠাৎ এ দুর্ঘটনায় অনেক পরিবার ঘরবাড়ি ও আসবাবপত্র হারিয়ে নিঃস্ব হয়ে পড়ে।

অগ্নিকাণ্ডের পরদিন বুধবার (২১ জানুয়ারি) দুপুর ৩টার দিকে মো. হাবীব আজম ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে কথা বলেন এবং তাদের সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবগত হন। মানবিক সহায়তার অংশ হিসেবে তিনি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫০ জনেরও বেশি মানুষের মাঝে দুপুরের খাবার বিতরণ করেন।

পরিদর্শনকালে মো. হাবীব আজম বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দুর্দশা অত্যন্ত হৃদয়বিদারক। জেলা পরিষদের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। পাশাপাশি ভবিষ্যতে যেন এ ধরনের দুর্ঘটনা আর না ঘটে, সে বিষয়ে সবাইকে আরও সচেতন হতে হবে বলে তিনি মন্তব্য করেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক সোলাইমান রানা, পৌর কৃষক দলের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন ইমরান, পাবলিক হেলথ যুব সমাজের প্রতিনিধি মো. রুবেল, আমজনতা রাঙামাটি জেলা সভাপতি সুশীল জীবন চাকমা, সদর উপজেলা সদস্য সচিব ধর্ম রতন চাকমা, শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদের রাঙামাটি জেলা শাখার প্রচার সম্পাদক বাবু পুলক শীল, রাঙামাটি রিপোর্টার্স ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মো. হুমায়ুন কবিরসহ এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

স্থানীয় বাসিন্দারা জানান, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর স্বাভাবিক জীবনে ফিরে যেতে দ্রুত সরকারি ও বেসরকারি সহায়তা ও পুনর্বাসন অত্যন্ত জরুরি।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. গুম, বিচারবহির্ভূত হত্যা ও হেফাজতে মৃত্যু ঠেকাতে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. প্রধানমন্ত্রী-মন্ত্রীদের বাসভবনের দায়িত্বে আ.লীগ ও যুবলীগপন্থী কর্মকর্তারা সদ্য. সাইবার হামলার আশঙ্কা, সাময়িক বন্ধ এনআইডি সার্ভারের কার্যক্রম সদ্য. স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪৬ সদ্য. বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় কারাগারে সাবেক ওসি ও এসআই সদ্য. হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ সদ্য. ঢাকা ওয়াসা বোর্ড বিলুপ্ত, এমডির হাতে একক ক্ষমতা সদ্য. শাহজালাল বিমানবন্দরে প্যান্ট-অন্তর্বাস থেকে ২৪ কোটি টাকার সোনা উদ্ধার সদ্য. শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে কুবিতে নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টারিং সদ্য. গুম, বিচারবহির্ভূত হত্যা ও হেফাজতে মৃত্যু ঠেকাতে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. প্রধানমন্ত্রী-মন্ত্রীদের বাসভবনের দায়িত্বে আ.লীগ ও যুবলীগপন্থী কর্মকর্তারা সদ্য. সাইবার হামলার আশঙ্কা, সাময়িক বন্ধ এনআইডি সার্ভারের কার্যক্রম সদ্য. স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪৬ সদ্য. বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় কারাগারে সাবেক ওসি ও এসআই সদ্য. হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ সদ্য. ঢাকা ওয়াসা বোর্ড বিলুপ্ত, এমডির হাতে একক ক্ষমতা সদ্য. শাহজালাল বিমানবন্দরে প্যান্ট-অন্তর্বাস থেকে ২৪ কোটি টাকার সোনা উদ্ধার সদ্য. শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে কুবিতে নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টারিং