নির্বাচিত সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করাবেন সিইসি

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যদের শপথ পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসিরউদ্দিন। বর্তমানে স্পিকার ও ডেপুটি স্পিকারের পদ শূন্য থাকায় সংবিধানের বিশেষ বিধান অনুযায়ী এই দায়িত্ব পালন করবেন তিনি। সংসদ সচিবালয় ও নির্বাচন কমিশন (ইসি) সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

সংবিধানের ১৪৮ অনুচ্ছেদের বিধান অনুযায়ী, সাধারণত বিদায়ী স্পিকার নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পাঠ করান। তবে স্পিকার বা তার মনোনীত ব্যক্তি নির্ধারিত সময়ের মধ্যে শপথ পড়াতে ব্যর্থ হলে কিংবা পদটি শূন্য থাকলে সেই দায়িত্ব প্রধান নির্বাচন কমিশনারের ওপর বর্তায়।

সংবিধানের ১৪৮(২ক) অনুচ্ছেদে বলা হয়েছে, নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশের তিন দিনের মধ্যে যদি স্পিকার বা তার মনোনীত ব্যক্তি শপথ না পড়ান, তাহলে পরবর্তী তিন দিনের মধ্যে প্রধান নির্বাচন কমিশনারকে শপথ পড়াতে হবে। জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপটে স্পিকারের পদত্যাগ এবং ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে এই সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণের প্রস্তুতি চূড়ান্ত করা হচ্ছে।

এছাড়া, সংবিধানের তৃতীয় তফসিল অনুযায়ী, বিশেষ পরিস্থিতিতে রাষ্ট্রপতির অনুমোদনে সিইসি শপথ গ্রহণ কার্যক্রম পরিচালনা করতে পারেন। সংসদ সচিবালয় জানিয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণের আগেই সংসদ অধিবেশন কক্ষ ও শপথ কক্ষের সংস্কারকাজ শেষ করে নবনির্বাচিত সংসদ সদস্যদের বরণের প্রস্তুতি সম্পন্ন করা হবে।

এ বিষয়ে নির্বাচন কমিশনার আবদুল রহমানেল মাছউদ বলেন, সংবিধানে বর্ণিত নিয়মের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। স্পিকার না থাকলে সিইসিই শপথ পাঠ করাবেন, এ বিষয়ে কোনো সংশয় নেই। বিষয়টি নিয়ে ইসি সচিবালয় ও সংসদ সচিবালয়ের মধ্যে নিয়মিত যোগাযোগ চলছে এবং একটি উচ্চপর্যায়ের কমিটি গঠনের প্রক্রিয়াও শুরু হয়েছে।'

সংবিধান বিশেষজ্ঞ অধ্যাপক ড. শাহদীন মালিক বলেন, 'স্পিকার অনুপস্থিত থাকলে প্রধান নির্বাচন কমিশনারের মাধ্যমে শপথ গ্রহণ পুরোপুরি সাংবিধানিক ও বৈধ। তবে শপথ গ্রহণে বিলম্ব হলে সংসদের বৈধতা এবং কার্যক্রম শুরুর ক্ষেত্রে আইনি জটিলতা তৈরি হতে পারে।'

আইন অনুযায়ী নির্বাচনের গেজেট প্রকাশের পর নির্ধারিত সময়ের মধ্যেই সংসদ সদস্যদের শপথ গ্রহণ সম্পন্ন করা বাধ্যতামূলক। শপথ গ্রহণের মধ্য দিয়েই আনুষ্ঠানিকভাবে নতুন সংসদের কার্যক্রম শুরু হয়।

সংসদ সচিবালয়ের সিনিয়র লেজিসলেটিভ ড্রাফট এমএম ফজলুর রহমান জানান, এখনো চূড়ান্ত নির্দেশনা না এলেও সংবিধানের ১৪৮ অনুচ্ছেদের বিধান অনুসরণ করেই সব ধরনের প্রশাসনিক প্রস্তুতি নেওয়া হচ্ছে। এতে কোনো সাংবিধানিক সংকট ছাড়াই নতুন সংসদের যাত্রা শুরু করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. এসআরবির নতুন মহাপরিচালক ফারুক আহমেদ সদ্য. দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা সদ্য. নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ সদ্য. জাতীয় সংসদের নতুন সদস্য হিসেবে শপথ নিলেন ফয়সল আমীন ও এলিজা জামান সদ্য. ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে শ্রমিকদের অবরোধ, যান চলাচল বন্ধ সদ্য. চারদিন গ্যাস বন্ধের খবর গুজব: পেট্রোবাংলা সদ্য. হাসিনার সম্পত্তি বিক্রির অর্ধেক অর্থ পাবেন জুলাই অভ্যুত্থানে নিহতদের স্বজনেরা, মন্ত্রণালয়ে চিঠি সদ্য. ওমরাহ পালনে ২২ সদস্যকে সৌদি আরব পাঠাচ্ছে আনসার-ভিডিপি সদ্য. আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে গাজীপুরে ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ১১ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে বঙ্গভবনে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. এসআরবির নতুন মহাপরিচালক ফারুক আহমেদ সদ্য. দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা সদ্য. নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ সদ্য. জাতীয় সংসদের নতুন সদস্য হিসেবে শপথ নিলেন ফয়সল আমীন ও এলিজা জামান সদ্য. ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে শ্রমিকদের অবরোধ, যান চলাচল বন্ধ সদ্য. চারদিন গ্যাস বন্ধের খবর গুজব: পেট্রোবাংলা সদ্য. হাসিনার সম্পত্তি বিক্রির অর্ধেক অর্থ পাবেন জুলাই অভ্যুত্থানে নিহতদের স্বজনেরা, মন্ত্রণালয়ে চিঠি সদ্য. ওমরাহ পালনে ২২ সদস্যকে সৌদি আরব পাঠাচ্ছে আনসার-ভিডিপি সদ্য. আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে গাজীপুরে ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ১১ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে বঙ্গভবনে প্রধানমন্ত্রী তারেক রহমান