শিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম.আর মজিব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রোববার দুপুরে সামির তার কাকার সাথে বিলে ধানখেতের আইল দিয়ে হাঁটছিল। সেই সময় বিষধর সাপ তাকে দংশন করলে সে অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে উদ্ধার করে পরিবারের লোকজন ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিষধর সাপের কামড়ে মোঃ সামির মিয়া (৯) নামে এক কিশোরের মৃত্যু ঘটেছে।
রোববার (৫ এপ্রিল) দুপুরে উপজেলার শিবপুর ইউনিয়নের ধনাশী গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত কিশোর ধনাশী গ্রামের মোঃ সোরাফ মিয়ার পুত্র।
শিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম.আর মজিব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রোববার দুপুরে সামির তার কাকার সাথে বিলে ধানখেতের আইল দিয়ে হাঁটছিল। সেই সময় বিষধর সাপ তাকে দংশন করলে সে অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে উদ্ধার করে পরিবারের লোকজন ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে, ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা জানান, সম্প্রতি গ্রামাঞ্চলে সাপের উপদ্রব বেড়েছে, বিশেষ করে ঝোপঝাড় ও বসতবাড়ির আশপাশে সাপের উপস্থিতি বেশি দেখা যাচ্ছে।
সদ্য সংবাদ/মমিনুল হক রুবেল