নিহতরা হলেন: দুরদুরিয়া ইউনিয়নের ছোটবাদকয়া গ্রামের বাসিন্দা জাহিদুল ইসলাম (৫০), মনিরুল (২৭) ও বাবুল হোসেন (২৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে যাত্রীবাহী একটি ইজিবাইক নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত লেনে চলে গেলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন এবং গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়।
দুর্ঘটনার পর নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি সড়কের পাশের একটি দোকানে ঢুকে পড়ে, এতে আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
আহতদের উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান জানান, দুর্ঘটনার পর মরদেহগুলো উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।