জাতীয়
ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণে ফ্রান্সকে আহ্বান জানিয়েছেন ফয়েজ আহমদ তৈয়্যব
প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যবের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শারলে।
বিমান বাহিনীতে আসছে ইউরোফাইটার টাইফুন, ইতালির সঙ্গে চুক্তি
বাংলাদেশ বিমান বাহিনীতে যুক্ত হতে যাচ্ছে অত্যাধুনিক যুদ্ধবিমান ইউরোফাইটার টাইফুন। এই বিমান কেনার উদ্দেশ্যে ইতালির লিওনার্দো এসপিএ কোম্পানির সঙ্গে একটি ‘লেটার অব ইনটেন্ট’ বা প্রাথমিক সম্মতিপত্রে সই করেছে বাংলাদেশ। বিমান বাহিনীকে আরও আধুনিক ও সক্ষম করে তোলার ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।
ত্রয়োদশ সংসদ নির্বাচন ঘিরে তিন বাহিনীর প্রধানদের সঙ্গে সিইসির বৈঠক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে দেশের সার্বিক আইন–শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় তিন বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এন নাসির উদ্দিন।
নতুন তালিকায় যুক্ত হলেন ৮৪ জন নতুন মুক্তিযোদ্ধা, সহযোগীর তালিকায় ২৮ জন
বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের সময়ে মুক্তিযোদ্ধার সংজ্ঞা পরিবর্তনের পর প্রথমবারের মতো বড় পরিসরে তালিকা পুনর্বিন্যাসের উদ্যোগ নেওয়া হয়েছে। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) যাচাই–বাছাই ও শুনানি শেষে ৩৩৬ জনের গেজেট বাতিলের প্রক্রিয়া শুরু করেছে। একই সঙ্গে মুক্তিযুদ্ধের সহযোগী হিসেবে ২৮ জনের নাম গেজেটভুক্ত করার সুপারিশ করা হয়েছে। এ ছাড়া নতুন করে ৮৪ জনকে বীর মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্ত করার প্রস্তাব দেওয়া হয়েছে।
নির্বাচনের পোস্টাল ব্যালটে থাকছে না নৌকাসহ ৪ প্রতীক
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটে নৌকাসহ চারটি প্রতীক রাখা হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। মঙ্গলবার (৯ ডিসেম্বর) নিজ দফতরে সাংবাদিকদের তিনি বলেন, নিষিদ্ধ বা স্থগিত কোনো রাজনৈতিক দলের প্রতীক চূড়ান্ত পোস্টাল ব্যালটে স্থান পাবে না।
জরুরি প্রেস ব্রিফিং ডেকেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ, পদত্যাগের গুঞ্জন
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জরুরি প্রেস ব্রিফিং ডেকেছেন। আসন্ন জাতীয় নির্বাচনে প্রার্থী হতে তিনি উপদেষ্টার পদ ছাড়তে পারেন—এমন গুঞ্জন রাজনৈতিক অঙ্গনে জোরালো হয়েছে।
বাংলাদেশে কারও নিরাপত্তা ঝুঁকি নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
বাংলাদেশে কারও কোনও নিরাপত্তা ঝুঁকি বা শঙ্কা নেই বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার (২ ডিসেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে তিনি এক ব্রিফিংয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
ফেব্রুয়ারির নির্বাচন গণতন্ত্রকে শক্ত ভিত্তি দেবে: সৈয়দা রিজওয়ানা
আগামী ফেব্রুয়ারির নির্বাচন শুধু ভোট নয়, গণতন্ত্রকে শক্ত ভিত্তিতে দাঁড় করাবে এবং সরকারকে জনগণের কাছে জবাবদিহির আওতায় নিয়ে আসবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সাভারের জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব মন্তব্য করেন তিনি।
দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ, হুমকি
ভারতের রাজধানী দিল্লির কড়া নিরাপত্তা বেষ্টিত কূটনৈতিক এলাকায় অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ করেছে দেশটির উগ্রবাদী সংগঠন অখন্ড হিন্দু রাষ্ট্রসেনা। গতকাল শনিবার, ২০ ডিসেম্বর রাতে এই ঘটনা ঘটে। দিল্লির কূটনৈতিক এলাকা চাণক্যপুরীর রাধাকৃষ্ণ মার্গে অবস্থিত বাংলাদেশ মিশনের সামনে সংগঠনটির প্রায় ২০ জন কর্মী বিক্ষোভে অংশ নেয়। বাংলাদেশ হাইকমিশনের মিনিস্টার (প্রেস) ফয়সল মাহমুদ দেশ রূপান্তরকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তাৎক্ষণিক জরিমানার নতুন ক্ষমতা পেলেন ট্রাফিক সার্জেন্টরা
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় শব্দদূষণ নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ হিসেবে “শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫” জারি করেছে। ২৪ নভেম্বর প্রজ্ঞাপন জারির মাধ্যমে নতুন বিধিমালা কার্যকর হয়। আগের বিধিমালার সীমাবদ্ধতা এবং স্পষ্ট নির্দেশনার ঘাটতি দূর করতেই এটি হালনাগাদ করা হয়েছে।
ছায়ানটে হামলার ঘটনায় মামলা, আসামি ৩৫০
সাংস্কৃতিক সংগঠন ছায়ানট ভবনে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় ধানমন্ডি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। রোববার, ২১ ডিসেম্বর সকালে বিষয়টি নিশ্চিত করেন ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম।
শেখ হাসিনার ৮৩২ ভরি সোনার সন্ধান পেল এনবিআর
মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ফেরারি আসামি শেখ হাসিনার ৮৩২ ভরি সোনার অলঙ্কার উদ্ধার করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিআইসি)। মঙ্গলবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় অগ্রণী ব্যাংকের লকার খোলার পর ৮৩২ ভরি সোনার অলঙ্কারসহ আরও কিছু মূল্যবান সম্পদের সন্ধান পাওয়া গেছে। রাজধানীর দিলকুশা এলাকায় অবস্থিত অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় (সাবেক স্থানীয় কার্যালয় শাখা) শেখ হাসিনার নামে থাকা দুটি লকার জব্দ করা হয়েছিল।