মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে ট্রাম্পের সঙ্গে আলোচনায় বসতে পেজেশকিয়ানকে পরামর্শ শেহবাজের

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০
মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান অস্থিরতা ও সংঘাত নিরসনে কূটনৈতিক উদ্যোগ জোরদারের আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। তিনি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সরাসরি সংলাপে বসার পরামর্শ দিয়েছেন।
 
সোমবার (২৩ মার্চ) পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
 
বিবৃতিতে বলা হয়, ইরানের জাতীয় উৎসব ‘নওরোজ’ এবং আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রোববার (২২ মার্চ) প্রেসিডেন্ট পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেন প্রধানমন্ত্রী শেহবাজ। উষ্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই ফোনালাপে দুই দেশের পারস্পরিক সম্পর্ক ছাড়াও আঞ্চলিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
 
এ সময় ইরানের প্রেসিডেন্ট পাকিস্তানের জনগণকে শুভেচ্ছা জানান। জবাবে শেহবাজ শরিফ ইরানের জনগণের প্রতি সংহতি প্রকাশ করেন এবং চলমান সংঘাতে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
 
ফোনালাপের মূল আলোচ্য বিষয় ছিল মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতি। শেহবাজ শরিফ জোর দিয়ে বলেন, বর্তমান সংকট থেকে উত্তরণের একমাত্র কার্যকর পথ হচ্ছে সংলাপ ও কূটনীতি। তিনি মতপার্থক্য দূর করতে ইরানকে নমনীয় হওয়ার আহ্বান জানান এবং ট্রাম্প প্রশাসনের সঙ্গে আলোচনায় বসার জন্য প্রেসিডেন্ট পেজেশকিয়ানকে গুরুত্বসহকারে অনুরোধ করেন।
 
একই সঙ্গে মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে পাকিস্তান গঠনমূলক মধ্যস্থতা এবং কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখবে বলেও আশ্বস্ত করেন তিনি।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. গুম, বিচারবহির্ভূত হত্যা ও হেফাজতে মৃত্যু ঠেকাতে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. প্রধানমন্ত্রী-মন্ত্রীদের বাসভবনের দায়িত্বে আ.লীগ ও যুবলীগপন্থী কর্মকর্তারা সদ্য. সাইবার হামলার আশঙ্কা, সাময়িক বন্ধ এনআইডি সার্ভারের কার্যক্রম সদ্য. স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪৬ সদ্য. বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় কারাগারে সাবেক ওসি ও এসআই সদ্য. হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ সদ্য. ঢাকা ওয়াসা বোর্ড বিলুপ্ত, এমডির হাতে একক ক্ষমতা সদ্য. শাহজালাল বিমানবন্দরে প্যান্ট-অন্তর্বাস থেকে ২৪ কোটি টাকার সোনা উদ্ধার সদ্য. শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে কুবিতে নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টারিং সদ্য. গুম, বিচারবহির্ভূত হত্যা ও হেফাজতে মৃত্যু ঠেকাতে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. প্রধানমন্ত্রী-মন্ত্রীদের বাসভবনের দায়িত্বে আ.লীগ ও যুবলীগপন্থী কর্মকর্তারা সদ্য. সাইবার হামলার আশঙ্কা, সাময়িক বন্ধ এনআইডি সার্ভারের কার্যক্রম সদ্য. স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪৬ সদ্য. বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় কারাগারে সাবেক ওসি ও এসআই সদ্য. হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ সদ্য. ঢাকা ওয়াসা বোর্ড বিলুপ্ত, এমডির হাতে একক ক্ষমতা সদ্য. শাহজালাল বিমানবন্দরে প্যান্ট-অন্তর্বাস থেকে ২৪ কোটি টাকার সোনা উদ্ধার সদ্য. শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে কুবিতে নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টারিং