আইন-আদালত

জুলাই অভ্যুত্থানের মামলায় পুলিশ কর্মকর্তা তানভীরকে গ্রেপ্তারের নির্দেশ

জুলাই অভ্যুত্থানের মামলায় পুলিশ কর্মকর্তা তানভীরকে গ্রেপ্তারের নির্দেশ

এজাহার ও আদালত সূত্রে জানা যায়, ২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় ছাত্র-জনতার বিপক্ষে অবস্থান নেওয়ার অভিযোগ রয়েছে এসএম তানভীর আহমেদের বিরুদ্ধে। মামলাটি দায়ের হওয়ার প্রায় দেড় বছর পর তাকে শ্যোন অ্যারেস্ট দেখানোর আবেদন মঞ্জুর করল আদালত। আদালতের বেঞ্চ সহকারী আব্দুর রহমান জানান, কোতোয়ালি থানার মামলায় করা আবেদন গ্রহণ করে আদালত এ নির্দেশ দেন। একই সঙ্গে আগামী ৪ জুন তাকে সশরীরে আদালতে হাজির করার নির্দেশও দেওয়া হয়েছে।

২৫ জুলাই, ২০২৬
সেনা কর্মকর্তা তানজিম হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড

সেনা কর্মকর্তা তানজিম হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড

মামলার বিবরণে জানা যায়, ২০২৪ সালের ২৩ সেপ্টেম্বর রাত ২টার দিকে চকরিয়ার ডুলহাজারা এলাকায় যৌথ বাহিনী ডাকাতি দমনে অভিযান চালায়। অভিযানের সময় সেনাবাহিনীর ৩৯ এসটি ব্যাটালিয়নের কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জন ডাকাতদের ধাওয়া করতে গিয়ে দুইজনকে জাপটে ধরেন। এ সময় ডাকাতরা তার ওপর হামলা চালিয়ে ঘাড় ও শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে জখম করে। পরে গুরুতর আবস্থায় তাকে দ্রুত রামু সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ভোর ৪টা ৫০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।

২৫ জুলাই, ২০২৬
শিশু রামিসা হত্যা: ঘাতক সোহেলের ১০ দিনের রিমান্ড আবেদন

শিশু রামিসা হত্যা: ঘাতক সোহেলের ১০ দিনের রিমান্ড আবেদন

পুলিশ জানিয়েছে, ঘটনার পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন। তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে তার অবস্থান শনাক্ত করে তাকে আটক করা হয়। এ ঘটনায় এর আগে ঘটনাস্থল থেকে সোহেল রানার স্ত্রী স্বপ্নাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার সকাল প্রায় ৯টার দিকে পল্লবীর ১১ নম্বর সেকশনের বি-ব্লকের একটি বাসায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত রামিসা স্থানীয় বাসিন্দা আব্দুল হান্নান মোল্লার মেয়ে। অভিযুক্ত সোহেল রানা পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়া ছিলেন।

২৫ জুলাই, ২০২৬
‘হকার কার্ড’ বন্ধে আইনি নোটিশ, ১৫ দিনের আলটিমেটাম

‘হকার কার্ড’ বন্ধে আইনি নোটিশ, ১৫ দিনের আলটিমেটাম

ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার রাস্তা ও ফুটপাত থেকে অবৈধ দখল উচ্ছেদ এবং তথাকথিত ‘হকার কার্ড’ বিতরণ বন্ধের দাবিতে সংশ্লিষ্ট ছয় কর্তৃপক্ষকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। জনস্বার্থে এই নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী নাদিম মাহমুদ। বৃহস্পতিবার (৭ মে) ডাকযোগে নোটিশ পাঠানো হয় স্থানীয় সরকার সচিব, সড়ক পরিবহন ও সেতু সচিব, স্বরাষ্ট্র সচিব, ঢাকা উত্তর সিটি করপোরেশন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন-এর প্রশাসক এবং পুলিশ মহাপরিদর্শকের কাছে।

২৫ জুলাই, ২০২৬
আওয়ামী লীগের শাসনামলে ডিএমপি-ডিবি কর্মকর্তাদের সম্পদ অনুসন্ধানে রিট

আওয়ামী লীগের শাসনামলে ডিএমপি-ডিবি কর্মকর্তাদের সম্পদ অনুসন্ধানে রিট

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ও এর গোয়েন্দা শাখা (ডিবি)–তে কর্মরত কিছু কর্মকর্তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ তদন্তের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আইনজীবী ও ন্যাশনাল লইয়ার্স কাউন্সিলের চেয়ারম্যান এস এম জুলফিকার আলী জুনু রিটটি দায়ের করেন। শুক্রবার তিনি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

২৫ জুলাই, ২০২৬
ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে সব পদে বিএনপি-সমর্থক আইনজীবী প্যানেলের জয়

ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে সব পদে বিএনপি-সমর্থক আইনজীবী প্যানেলের জয়

ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি ও গণঅধিকার পরিষদ-সমর্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল পূর্ণ প্যানেলে জয় পেয়েছে। শুক্রবার ভোট গণনা শেষে এ ফলাফল জানা যায়। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ২৩টি পদেই নীল প্যানেলের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। প্রতিটি পদেই তারা বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেন।

২৫ জুলাই, ২০২৬
সাংবাদিক আনিস আলমগীরের স্থায়ী জামিন, বাধা নেই বিদেশযাত্রায়

সাংবাদিক আনিস আলমগীরের স্থায়ী জামিন, বাধা নেই বিদেশযাত্রায়

আদালত সূত্রে জানা গেছে, ওইদিন মামলার ধার্য তারিখে হাজিরা দিতে আদালতে উপস্থিত হন আনিস আলমগীর। এ সময় তার পক্ষ থেকে স্থায়ী জামিন, ব্যক্তিগত হাজিরা মওকুফ এবং যেকোনো সময় বিদেশ ভ্রমণের অনুমতি চেয়ে পৃথক তিনটি আবেদন করা হয়। শুনানি শেষে আদালত ব্যক্তিগত হাজিরা মওকুফের আবেদন নাকচ করেন। তবে স্থায়ী জামিন ও বিদেশ যাত্রার অনুমতি সংক্রান্ত দুটি আবেদন মঞ্জুর করেন।

২৫ জুলাই, ২০২৬
দুই মামলায় জামিন পেলেন সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর

দুই মামলায় জামিন পেলেন সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর

আদালতে আসাদুজ্জামান নূরের পক্ষে শুনানি করেন আইনজীবী জেড আই খান পান্না ও ব্যারিস্টার রেহান। অন্যদিকে রাষ্ট্রপক্ষে জামিনের বিরোধিতা করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শায়লা শারমিন এবং সহকারী অ্যাটর্নি জেনারেল মো. আলামিন। এদিকে, মিরপুর থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এবং সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত।

২৫ জুলাই, ২০২৬
নিয়োগ হাইকোর্টের সহায়কের, দাসপ্রথার মতো কাজ করানো হয় বিচারপতির বাসায় বাবুর্চি-ধোপা-সুইপারের

নিয়োগ হাইকোর্টের সহায়কের, দাসপ্রথার মতো কাজ করানো হয় বিচারপতির বাসায় বাবুর্চি-ধোপা-সুইপারের

উচ্চ আদালতের অফিস সহায়কদের (এমএলএসএস) আবারও বিচারপতিদের বাসা-বাড়িতে গৃহকর্মীর দায়িত্বে পাঠানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে। সোমবার (৪ মে) সকালে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের কাছে এ অভিযোগ তুলে ধরেন সংশ্লিষ্ট কর্মীরা। তারা এই ব্যবস্থাকে ‘দাসপ্রথা’র সঙ্গে তুলনা করে তা বাতিলের দাবি জানান। অভিযোগকারীরা জানান, সরকারি কর্মচারী হিসেবে নিয়োগ পেলেও বিভিন্ন প্রলোভন দেখিয়ে তাদের বাসা-বাড়িতে পোস্টিং দেওয়া হয় এবং সেখানে গৃহস্থালির নানা কাজে বাধ্য করা হয়। বাবুর্চি, ধোপা, ফরাশ কিংবা পরিচ্ছন্নতাকর্মীর কাজও তাদের করতে হয় বলে দাবি করেন তারা। পাশাপাশি শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগও তোলেন ভুক্তভোগীরা।

২৫ জুলাই, ২০২৬
গর্ভের সন্তান ছেলে না মেয়ে তা প্রকাশ করা যাবে না: হাইকোর্টের ঐতিহাসিক রায়

গর্ভের সন্তান ছেলে না মেয়ে তা প্রকাশ করা যাবে না: হাইকোর্টের ঐতিহাসিক রায়

রায়ে আদালত বলেন, অনাগত শিশুর লিঙ্গ নির্ধারণ ও প্রকাশ নারীর প্রতি বৈষম্য, কন্যাশিশু হত্যার প্রবণতা, সামাজিক ভারসাম্যহীনতা এবং সাংবিধানিক অধিকারের পরিপন্থি। আদালত জানিয়েছে, এ ধরনের চর্চা নারীর মর্যাদা, সমতা ও জীবনের অধিকারের বিরুদ্ধে যায়। পাশাপাশি এটি আন্তর্জাতিক মানবাধিকার বাধ্যবাধকতারও লঙ্ঘন হচ্ছে। আদালত পর্যবেক্ষণে উল্লেখ করেন, বাংলাদেশে দীর্ঘদিন ধরে এ বিষয়ে কার্যকর নিয়ন্ত্রণ, মনিটরিং ও জবাবদিহিমূলক ব্যবস্থা অনুপস্থিত ছিল।

২৫ জুলাই, ২০২৬
ব্যারিস্টার সুমনের জামিন বহাল

ব্যারিস্টার সুমনের জামিন বহাল

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর মিরপুর থানায় দায়ের করা মামলায় সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ। একই সঙ্গে এ বিষয়ে জারি করা রুল দ্রুত নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার (১১ মে) আপিল বিভাগের বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন বেঞ্চ এ আদেশ দেন। আদালতে ব্যারিস্টার সুমনের পক্ষে শুনানি করেন আইনজীবী এম লিটন আহমেদ।

২৫ জুলাই, ২০২৬
মানবতাবিরোধী অপরাধ মামলা: নানক-তাপসের অভিযোগ গঠনের শুনানি আজ

মানবতাবিরোধী অপরাধ মামলা: নানক-তাপসের অভিযোগ গঠনের শুনানি আজ

অন্যদিকে, পলাতক আসামিদের মধ্যে উল্লেখযোগ্য ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস, ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, সাবেক অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমার জোয়ারদার, ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার এবং ডিএনসিসির ৩২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ হাসান নূর ইসলাম রাষ্ট্রন। এর আগে গত ৮ এপ্রিল মামলাটির শুনানি নির্ধারিত থাকলেও প্রসিকিউশনের পক্ষ থেকে প্রয়োজনীয় নথিপত্র সরবরাহ না করায় তা অনুষ্ঠিত হয়নি।

২৫ জুলাই, ২০২৬

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে শুরু একনেক সভা, আলোচনায় ১৬ মেগা প্রকল্প সদ্য. প্রধানমন্ত্রী ব্রিকসে না যাওয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করেছিল আদানি: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. ২৩ সেপ্টেম্বর সরকারি ছুটি, যাদের জন্য নেই সুযোগ সদ্য. মক্কায় ড্রোন ছুড়ল হুথিরা, সৌদির প্রতিরোধে ধ্বংস সদ্য. ডিজেলের বদলে বিদ্যুতে চলবে ট্রেন, ৩৮২২ কোটি টাকার প্রকল্প একনেকে সদ্য. মশা নিধনে কেরোসিন ও ময়লা বাণিজ্যের অভিযোগে ডিএসসিসিতে দুদকের অভিযান সদ্য. স্বাস্থ্য পরীক্ষার জন্য মালয়েশিয়া যাচ্ছেন মির্জা আব্বাস সদ্য. বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম সদ্য. সর্বজনীন পেনশন ব্যবস্থায় আসছে বড় পরিবর্তন, মিলবে ঋণ-স্বাস্থ্যবিমা সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে শুরু একনেক সভা, আলোচনায় ১৬ মেগা প্রকল্প সদ্য. প্রধানমন্ত্রী ব্রিকসে না যাওয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করেছিল আদানি: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. ২৩ সেপ্টেম্বর সরকারি ছুটি, যাদের জন্য নেই সুযোগ সদ্য. মক্কায় ড্রোন ছুড়ল হুথিরা, সৌদির প্রতিরোধে ধ্বংস সদ্য. ডিজেলের বদলে বিদ্যুতে চলবে ট্রেন, ৩৮২২ কোটি টাকার প্রকল্প একনেকে সদ্য. মশা নিধনে কেরোসিন ও ময়লা বাণিজ্যের অভিযোগে ডিএসসিসিতে দুদকের অভিযান সদ্য. স্বাস্থ্য পরীক্ষার জন্য মালয়েশিয়া যাচ্ছেন মির্জা আব্বাস সদ্য. বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম সদ্য. সর্বজনীন পেনশন ব্যবস্থায় আসছে বড় পরিবর্তন, মিলবে ঋণ-স্বাস্থ্যবিমা