কক্সবাজারে পিকআপ-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দুই কিশোরের মৃত্যু

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০
কক্সবাজার সদরের খরুলিয়ায় পিকআপ-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রিসান চৌধুরী ল(১৭) ও মোঃ আরাফাত (২০) নামে দুই কিশোরের মৃত্যু হয়েছে। এঘটনায় গুরুতর আহতাবস্থায় মোঃ সানি (১৭) নামে আরও একজনকে আইসিওতে চিকিৎসাধীন অবস্থায় ভর্তি রয়েছে।

শনিবার (৪ এপ্রিল) দুপুর দেড়টার দিকে কক্সবাজার সদর উপজেলার খরুলিয়া উচ্চ বিদ্যালয়ের সামনে এই ঘটনা ঘটে।

নিহত রিসান চৌধুরী ঝিলংঝা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মুক্তারকুল এলাকার নুরুল হকের ছেলে ও মোঃ আরাফাত একই ওয়ার্ডের দরগাপাড়া এলাকার শওকত আলীর ছেলে। আহত মোঃ সানি বাংলাবাজার মুক্তারকুল এলাকার মনির আলমের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত ও আহত হওয়া ৩ কিশোর রামু থেকে দুপুরে মোটরসাইকেলযোগে ফিরছিলেন। এসময় খরুলিয়া উচ্চ উচ্চ বিদ্যালয় পর্যন্ত আসতেই বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া পিকআপের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে গুরুতর আহত হয়।

পরে আশেপাশের লোকজন দ্রুত উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রিসান চৌধুরী ও মোঃ আরাফাতকে মৃত ঘোষণা করে।এছাড়া মোঃ সানি নামে আরও একজনের অবস্থা আশংকাজনক হওয়ায় আইসিওতে ভর্তি করা হয়।

এই ঘটনার পর মর্গে ছুটে আসেন নিহতের স্বজনরা।এতে কান্নার আহাজারি ভারি হয়ে উঠে সর্বত্রে।তবে স্বজনদের দাবি মহাসড়কে প্রতিনিয়ত এরকম সড়ক দুর্ঘটনা ঘটছে কিন্তু এই বিষয়ে কোনো কার্যকরী পদক্ষেপ নিচ্ছে না সরকার। এছাড়া চালকের বিচার চেয়েছেন নিহতের স্বজনরা।

এবিষয়ে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ছমি উদ্দিন বলেন ইতোমধ্যে নিহত ব্যাক্তিদের পরিচয় শনাক্ত হয়েছে ও ময়নাতদন্তের শেষে পরিবারের কাছে মরদেহ ফেরত দেয়া হবে। এছাড়া পিকআপ জব্দ ও মালিক এবং চালকদের শনাক্ত করতে তারা কাজ করছে।

সদ্য সংবাদ/সাজন বড়ুয়া সাজু

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. গুম, বিচারবহির্ভূত হত্যা ও হেফাজতে মৃত্যু ঠেকাতে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. প্রধানমন্ত্রী-মন্ত্রীদের বাসভবনের দায়িত্বে আ.লীগ ও যুবলীগপন্থী কর্মকর্তারা সদ্য. সাইবার হামলার আশঙ্কা, সাময়িক বন্ধ এনআইডি সার্ভারের কার্যক্রম সদ্য. স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪৬ সদ্য. বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় কারাগারে সাবেক ওসি ও এসআই সদ্য. হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ সদ্য. ঢাকা ওয়াসা বোর্ড বিলুপ্ত, এমডির হাতে একক ক্ষমতা সদ্য. শাহজালাল বিমানবন্দরে প্যান্ট-অন্তর্বাস থেকে ২৪ কোটি টাকার সোনা উদ্ধার সদ্য. শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে কুবিতে নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টারিং সদ্য. গুম, বিচারবহির্ভূত হত্যা ও হেফাজতে মৃত্যু ঠেকাতে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. প্রধানমন্ত্রী-মন্ত্রীদের বাসভবনের দায়িত্বে আ.লীগ ও যুবলীগপন্থী কর্মকর্তারা সদ্য. সাইবার হামলার আশঙ্কা, সাময়িক বন্ধ এনআইডি সার্ভারের কার্যক্রম সদ্য. স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪৬ সদ্য. বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় কারাগারে সাবেক ওসি ও এসআই সদ্য. হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ সদ্য. ঢাকা ওয়াসা বোর্ড বিলুপ্ত, এমডির হাতে একক ক্ষমতা সদ্য. শাহজালাল বিমানবন্দরে প্যান্ট-অন্তর্বাস থেকে ২৪ কোটি টাকার সোনা উদ্ধার সদ্য. শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে কুবিতে নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টারিং