জোরারগঞ্জে ৩১ টন চোরাই লোহার রড উদ্ধার, আটক ৩

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০
চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে চুরি হওয়া ৩১ টন লোহার রড বোঝাই একটি লরি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৫ মার্চ) রাত ১০টার দিকে উপজেলার ২ নম্বর হিংগুলী ইউনিয়নের দক্ষিণ আজমনগর এলাকায় মহাসড়কের পাশে খান সিটি সংলগ্ন নিজাম ভাতঘরের সামনে লরি থেকে চোরাই লোহার রড আনলোড করার সময় অভিযান পরিচালনা করেন জোরারগঞ্জ থানা পুলিশ।

এসময় চোরাই মালামাল ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত শেখ ফরহাদ (৪২) ও জাহিদুল ইসলাম (৩৫) নামে দুইজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে ৭টি বান্ডেলে থাকা প্রায় ৩১ টন লোহার রড উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ২৬ লাখ ৩৫ হাজার টাকা। একইসাথে ঘটনাস্থল থেকে একটি লরিও জব্দ করা হয়।

অভিযানে লরির চালক মো. আবুল হাসেম রয়েল (৩০)-কে জোরারগঞ্জ ইউনিয়নের বিএসআরএম এলাকা থেকে গ্রেফতার করা হয়।

জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ কাজী নাজমুল হক বলেন, আমরা অভিযানে ৩১ টন লোহার রড উদ্ধার করার পাশাপাশি ঘটনায় জড়িত দুইজন এবং গাড়ির চালককে গ্রেফতার করেছি। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হয়েছে।

সদ্য সংবাদ/সাখাওয়াত সাকিব

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. গুম, বিচারবহির্ভূত হত্যা ও হেফাজতে মৃত্যু ঠেকাতে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. প্রধানমন্ত্রী-মন্ত্রীদের বাসভবনের দায়িত্বে আ.লীগ ও যুবলীগপন্থী কর্মকর্তারা সদ্য. সাইবার হামলার আশঙ্কা, সাময়িক বন্ধ এনআইডি সার্ভারের কার্যক্রম সদ্য. স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪৬ সদ্য. বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় কারাগারে সাবেক ওসি ও এসআই সদ্য. হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ সদ্য. ঢাকা ওয়াসা বোর্ড বিলুপ্ত, এমডির হাতে একক ক্ষমতা সদ্য. শাহজালাল বিমানবন্দরে প্যান্ট-অন্তর্বাস থেকে ২৪ কোটি টাকার সোনা উদ্ধার সদ্য. শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে কুবিতে নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টারিং সদ্য. গুম, বিচারবহির্ভূত হত্যা ও হেফাজতে মৃত্যু ঠেকাতে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. প্রধানমন্ত্রী-মন্ত্রীদের বাসভবনের দায়িত্বে আ.লীগ ও যুবলীগপন্থী কর্মকর্তারা সদ্য. সাইবার হামলার আশঙ্কা, সাময়িক বন্ধ এনআইডি সার্ভারের কার্যক্রম সদ্য. স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪৬ সদ্য. বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় কারাগারে সাবেক ওসি ও এসআই সদ্য. হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ সদ্য. ঢাকা ওয়াসা বোর্ড বিলুপ্ত, এমডির হাতে একক ক্ষমতা সদ্য. শাহজালাল বিমানবন্দরে প্যান্ট-অন্তর্বাস থেকে ২৪ কোটি টাকার সোনা উদ্ধার সদ্য. শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে কুবিতে নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টারিং