ইরানের সঙ্গে হরমুজ প্রণালি যৌথভাবে পরিচালনা করতে চান ট্রাম্প

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০
পারস্য উপসাগরে চলমান অস্থিরতার মধ্যেই অভূতপূর্ব কূটনৈতিক তৎপরতার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, ইরানের সঙ্গে ‘শান্তি আলোচনা’ দ্রুত অগ্রসর হচ্ছে। একই সঙ্গে সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি শিগগিরই খুলে দেওয়া হবে এবং এটি যুক্তরাষ্ট্র ও ইরান যৌথভাবে নিয়ন্ত্রণ করবে।

ফ্লোরিডায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প জানান, ইরানের একজন প্রভাবশালী নেতার সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং তাঁর জামাতা জ্যারেড কুশনার আলোচনা চালাচ্ছেন। ওই নেতা মোজতবা খামেনি কি না জানতে চাইলে ট্রাম্প বলেন, তিনি এ বিষয়ে নিশ্চিত নন এবং সরাসরি কোনো তথ্যও পাননি। তবে তিনি স্পষ্ট করেন, ওই নেতাকে হত্যার পক্ষে তিনি নন।

হরমুজ প্রণালিতে ইরানের একক আধিপত্য কমাতে ‘যৌথ নিয়ন্ত্রণ’-এর ধারণা তুলে ধরে ট্রাম্প বলেন, ভবিষ্যতে যুক্তরাষ্ট্র এবং ইরানের নেতৃত্ব মিলেই এ নৌপথ পরিচালনা করবে এবং তা দ্রুতই সবার জন্য উন্মুক্ত করা হবে।

তিনি আরও দাবি করেন, যুদ্ধের শুরুর দিকে মার্কিন হামলায় ইরানের শীর্ষ নেতৃত্বের একটি বড় অংশ ক্ষতিগ্রস্ত হওয়ায় দেশটিতে কার্যত শাসনব্যবস্থার পরিবর্তন ঘটেছে। বর্তমান আলোচনায় অংশ নেওয়া প্রতিনিধিদের প্রসঙ্গে তিনি বলেন, তারা যুক্তিবাদী ও দৃঢ়চেতা এবং তাদের মধ্য থেকেই সম্ভাব্য নতুন নেতৃত্ব উঠে আসতে পারে।

তবে ট্রাম্পের এসব বক্তব্যের বিপরীতে ইরান তাদের অবস্থান অপরিবর্তিত রেখেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এবং মেহর নিউজ এজেন্সি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের আলোচনা চলছে না। তেহরান ট্রাম্পের দাবিকে ‘মনস্তাত্ত্বিক যুদ্ধ’ হিসেবে দেখছে।

এদিকে এই সম্ভাব্য শান্তি আলোচনা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জন্য নতুন চাপ তৈরি করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা। ইরানের সঙ্গে বড় ধরনের কোনো সমঝোতা হলে আঞ্চলিক রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হতে পারে এবং লেবাননের হিজবুল্লাহকে ঘিরে উত্তেজনা বাড়ার আশঙ্কাও উড়িয়ে দেওয়া হচ্ছে না। যদিও ট্রাম্প দাবি করেছেন, ইসরায়েল এই প্রক্রিয়ায় সন্তুষ্ট থাকবে, বাস্তবে চলমান হামলার প্রেক্ষাপট সেই দাবির সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ নয়।

ইউরেনিয়াম সমৃদ্ধকরণ থেকে শুরু করে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ—বিভিন্ন ইস্যুতে ট্রাম্পের এই অবস্থান মধ্যপ্রাচ্যের রাজনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। তবে পাঁচ দিনের হামলা স্থগিতের সময়সীমা শেষে পরিস্থিতির প্রকৃত চিত্র স্পষ্ট হবে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. গুম, বিচারবহির্ভূত হত্যা ও হেফাজতে মৃত্যু ঠেকাতে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. প্রধানমন্ত্রী-মন্ত্রীদের বাসভবনের দায়িত্বে আ.লীগ ও যুবলীগপন্থী কর্মকর্তারা সদ্য. সাইবার হামলার আশঙ্কা, সাময়িক বন্ধ এনআইডি সার্ভারের কার্যক্রম সদ্য. স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪৬ সদ্য. বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় কারাগারে সাবেক ওসি ও এসআই সদ্য. হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ সদ্য. ঢাকা ওয়াসা বোর্ড বিলুপ্ত, এমডির হাতে একক ক্ষমতা সদ্য. শাহজালাল বিমানবন্দরে প্যান্ট-অন্তর্বাস থেকে ২৪ কোটি টাকার সোনা উদ্ধার সদ্য. শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে কুবিতে নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টারিং সদ্য. গুম, বিচারবহির্ভূত হত্যা ও হেফাজতে মৃত্যু ঠেকাতে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. প্রধানমন্ত্রী-মন্ত্রীদের বাসভবনের দায়িত্বে আ.লীগ ও যুবলীগপন্থী কর্মকর্তারা সদ্য. সাইবার হামলার আশঙ্কা, সাময়িক বন্ধ এনআইডি সার্ভারের কার্যক্রম সদ্য. স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪৬ সদ্য. বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় কারাগারে সাবেক ওসি ও এসআই সদ্য. হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ সদ্য. ঢাকা ওয়াসা বোর্ড বিলুপ্ত, এমডির হাতে একক ক্ষমতা সদ্য. শাহজালাল বিমানবন্দরে প্যান্ট-অন্তর্বাস থেকে ২৪ কোটি টাকার সোনা উদ্ধার সদ্য. শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে কুবিতে নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টারিং