ইরানে হামলায় আমরা জড়িত নই, ইরাক যুদ্ধের ‘ভুল থেকে শিক্ষা’ নিয়েছি: ব্রিটিশ প্রধানমন্ত্রী

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০
ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার স্পষ্ট করে জানিয়েছেন, ইরানের ওপর কোনো সামরিক হামলায় যুক্তরাজ্যের অংশগ্রহণ নেই। তিনি বলেন, যুক্তরাষ্ট্র কিছু ব্রিটিশ ঘাঁটি ব্যবহার করলেও তা কেবল আত্মরক্ষামূলক এবং সীমিত উদ্দেশ্যে।

স্টারমার বলেন, 'ইরাকের ভুল আমাদের সবারই মনে আছে এবং আমরা তা থেকে শিক্ষা নিয়েছি। ব্রিটেন ইরানের বিরুদ্ধে কোনো হামলায় জড়িত ছিল না, এবং ভবিষ্যতেও আমরা কোনো আক্রমণাত্মক পদক্ষেপ নেব না।'

তিনি আরও জানিয়েছেন, পশ্চিম এশিয়ায় ব্রিটিশ যুদ্ধবিমান মোতায়েন রয়েছে, যা মূলত প্রতিরক্ষামূলক কাজের জন্য ব্যবহার করা হচ্ছে। এই বিমান ইতোমধ্যেই কিছু হামলা প্রতিহত করতেও সক্ষম হয়েছে।

সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানে হামলা চালানোর পর পশ্চিম এশিয়ায় উত্তেজনা বেড়েছে। এর জবাবে ইরান পাল্টা হামলা চালিয়েছে এবং ওই অঞ্চলে থাকা বিভিন্ন মার্কিন ও মিত্র ঘাঁটিকে লক্ষ্যবস্তু করেছে।

প্রধানমন্ত্রীর মতে, ব্রিটিশ নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য।

তিনি সতর্ক করেছেন, ইরানের ক্রমবর্ধমান আক্রমণ পরিস্থিতি আরও জটিল করছে এবং পুরো অঞ্চলে স্থিতিশীলতা ঝুঁকির মধ্যে ফেলছে। স্টারমারের মতে, এই সমস্যার সমাধান সামরিক নয়, বরং কূটনৈতিক আলোচনার মাধ্যমে হওয়া উচিত।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. গুম, বিচারবহির্ভূত হত্যা ও হেফাজতে মৃত্যু ঠেকাতে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. প্রধানমন্ত্রী-মন্ত্রীদের বাসভবনের দায়িত্বে আ.লীগ ও যুবলীগপন্থী কর্মকর্তারা সদ্য. সাইবার হামলার আশঙ্কা, সাময়িক বন্ধ এনআইডি সার্ভারের কার্যক্রম সদ্য. স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪৬ সদ্য. বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় কারাগারে সাবেক ওসি ও এসআই সদ্য. হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ সদ্য. ঢাকা ওয়াসা বোর্ড বিলুপ্ত, এমডির হাতে একক ক্ষমতা সদ্য. শাহজালাল বিমানবন্দরে প্যান্ট-অন্তর্বাস থেকে ২৪ কোটি টাকার সোনা উদ্ধার সদ্য. শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে কুবিতে নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টারিং সদ্য. গুম, বিচারবহির্ভূত হত্যা ও হেফাজতে মৃত্যু ঠেকাতে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. প্রধানমন্ত্রী-মন্ত্রীদের বাসভবনের দায়িত্বে আ.লীগ ও যুবলীগপন্থী কর্মকর্তারা সদ্য. সাইবার হামলার আশঙ্কা, সাময়িক বন্ধ এনআইডি সার্ভারের কার্যক্রম সদ্য. স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪৬ সদ্য. বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় কারাগারে সাবেক ওসি ও এসআই সদ্য. হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ সদ্য. ঢাকা ওয়াসা বোর্ড বিলুপ্ত, এমডির হাতে একক ক্ষমতা সদ্য. শাহজালাল বিমানবন্দরে প্যান্ট-অন্তর্বাস থেকে ২৪ কোটি টাকার সোনা উদ্ধার সদ্য. শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে কুবিতে নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টারিং